somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমাদের শাহেদ জামাল- ৮১

১৫ ই জুলাই, ২০২৫ সকাল ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শাহেদ। শাহেদ জামাল। আমার বন্ধু।
বড় ভালো ছেলে শাহেদ। অথচ তার চাকরিবাকরি নেই। চাকরিবাকরি তার দরকারও নেই। যার ঘরসংসার নেই সে চাকরি দিয়ে কি করিবে? অবশ্য টাকা এমন এক জিনিস যা সবার প্রয়োজন। আগে শাহেদ জামাল কয়েকটি টিউশনি করতো। এখন করে কিনা জানি না। দুর্দান্ত ভালো ছাত্র ছিলো শাহেদ। আমাদের সবার বিপদ ছিলো, শাহেদের বিপদ। সে ঝাঁপিয়ে পড়তো। একবার নিউ মার্কেটে একজনের সাথে আমার লেগে গেলো। শাহেদ সেদিন পুরো নিউমার্কেট গরম করে ফেলেছিল।

শাহেদ জামালের জীবনটা সুন্দর।
সহজ সরল। ঝামেলা মুক্ত। কুটিলতা জটিলতা মুক্ত। গত মাসে সে নাইক্ষংছড়ি থেকে ঘুরে এলো। যাওয়ার আগে আমাকে ফোন দিলো। বলল, অনেকদিন পাহাড় আর সমুদ্র দেখি না। আমি কক্সবাজার হয়ে বান্দরবান যাবো। তুই যাবি? আমি ইচ্ছে করলেই শাহেদ জামালের মতো হুটহাট করে কোথাও চলে যেতে পারি না। আমার পিছু টান আছে। স্ত্রী কন্যা রেখে কোথাও যাওয়া যায়? সুরভি দিবে আমাকে যেতে? একবার থাইল্যান্ড গিয়েছি, এক মুহুর্ত সে আমাকে চোখের আড়াল হতে দেয়।

ক্যাম্পাসে আমি, শাহেদ আর রুপা খুব ভালো বন্ধু ছিলাম।
রুপা আর শাহেদের কঠিন প্রেম ছিলো। পুরো ক্যাম্পাস ওদের প্রেমের কথা জানতো। প্রতিদিন শাহেদ আর রুপা ফুলার রোড থেকে হেটে হেটে শহীদ মিনার পর্যন্ত যেতো। ওরা দুজন গল্প করতে করতে যাচ্ছে, দৃশ্যটা দেখতে আমার ভালো লাগতো। জগাদার সিংগাড়া আর চা খেয়ে কত দুপুর পার করে দিতাম আমরা। পাচ নম্বর টেবিল আমাদের জন্য অলিখিত ভাবে বরাদ্দ ছিলো। রুপা ওয়াশরুমে গেলেই আমি আর শাহেদ চট করে সিগারেট ধরিয়ে লম্বা টান দিয়ে মুখ ভরতি করে ধোয়া ছাড়তাম। বড় সুখের দিন ছিলো আমাদের। ছাত্র জীবনটাই বেস্ট। মনে সাহস থাকে, বুক ভরা স্বপ্ন থাকে। অসাধ্যকে সাধন করার তীব্র ইচ্ছা থাকে।

লেখাপড়া শেষ করেই, আমি একটা চাকরি পেয়ে গেলাম।
ফালতু চাকরি। এনজিও'তে। আমি চলে গেলাম, মানিকগঞ্জে। অফিস থেকে প্রথম দিনই আমাকে একটা ছাড়া ধরিয়ে দেওয়া হলো। এই ছাতা কেন, আমি জানি না। সেই সময় মোবাইল ফোন ছিলো না। বন্ধু শাহেদ জামাল আর রুপার খবর কিছুই জানি না। তাদের জন্য মন কাদে। জগাদার চায়ের দোকানের সেই আড্ডার দিন গুলোর কথা খুব মনে পড়ে। চাকরিতে অক্সিজেন নেই। অক্সিজেন আছে জগাদার চায়ের দোকানে।

এনজিওর চাকরি ছেড়ে দিয়ে ছয় মাস পর ঢাকা ফিরলাম।
নিজেকে হালকা মনে হচ্ছে। বেশ ফুরফুরা লাগছে। বাচপানকা দিন ভুলানা দেনা, গুনগুন করে গান গাইতে গাইতে শাহেদ জামালের মেসে যাচ্ছি। গেন্ডারিয়া ধূপখোলা মাঠের কাছে শাহেদ জামালের মেস। তার বাবা মা গ্রামে থাকে। শাহেদের বাবা শাজাহান তালুকদার একজন পল্লী ডাক্তার। শাজাহান তালুকদার আমাকে খুব পছন্দ করেন। রসূলপুর বাজারে তার চেম্বার। একদম সুন্দরবনের কাছে। বিদ্যুৎ নেই, পাকা রাস্তা নেই। আছে একটা সাইক্লোন বিল্ডিং। ঝড় তুফান হলে গ্রামের সব মানুষ সেই সাইক্লোন বিল্ডিং এ আশ্রয় নিতো।

শাহেদ জালাল মেসে নেই।
সে কোথায় গেছে কেউ জানে না। কারণ রুপার বিয়ে হয়ে গেছে। এখন সে প্রায় পাগল-পাগল। রুপার বিয়ে হয়ে গেছে! এই বিষয়টা আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। আমার ভাবতে কষ্ট হচ্ছে। রুপা অন্য কাউকে বিয়ে করবে, এটা অসম্ভব। আমি রুপার খোজে, তার বাসায় গেলাম। রুপা নেই। সে তার স্বামীর সাথে আমেরিকা চলে গেছে। আমি সাক্ষী এক শ্রাবনের দুপুরবেলা ঝুম বৃষ্টির মধ্যে রুপা শাহেদের হাত ধরে প্রতিজ্ঞা করেছিলো সে কখনো শাহেদকে ছেড়ে যাবে না। কথা দিয়েছিল সে শাহেদকে বিয়ে করবে। মানুষ কথা দেয়, কথা না রাখার জন্য। বন্ধু শাহেদের জন্য আমার চোখ ভিজে উঠলো।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০২৫ সকাল ৯:৫৭
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×