somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

এই সমাজ- ৬৮

১২ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। ঢাকা শহরে কিছু হাসপাতাল আছে-
তাদের সার্ভিস অতি নিম্মমানের। এরা সঠিক সেবা না দিয়ে মানুষকে ঠকাচ্ছে। অথচ ঢাকার বাইরে থেকে চিকিৎসা নিতে আসে। ছোট একটা ঘর। তারা বলে কেবিন। এই কেবিনের ভাড়া নিচ্ছে প্রতিদিন চার হাজার টাকা করে। চিকিৎসা উন্নত নয়। একজন রোগী ৪/৫ দিন থাকলেই বিল হয়ে যায়- ৩০/৩৫ হাজার টাকা। অথচ তারা যে পরিমান সেবা দিয়েছে, সেই হিসেবে তাদের বিল হওয়ার কথা- ১৪/১৫ হাজার টাকা। প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিক নাম হলেও- এগুলো আসলে বাসা বাড়ি। পুরোনো আমলের বাড়ি। সেই বাড়িকে হাসপাতাল বানানো হয়েছে। খুপরি খুপরি ঘর বানানো হয়েছে। ৪/৫ হাত সমান ঘর। সেখানে ডাক্তার রোগী দেখেন। এক হাজার টাকা করে ভিজিট নেন। এই হাসপাতালের ফার্মেসীতে ওষুধ বিক্রি হয় ৫% এ। অথচ তারা বিনা দ্বিধায় ১০% এ ওষুধ বিক্রি করতে পারে। এরকম একটি হাসপাতাল হচ্ছে বারাকা হাসপাতাল। রাজারবাগ মোড়ে অবস্থিত। এই হাসপাতালে গভীর রাতে চিকিৎসার জন্য গেলে- রোগীকে ফিরিয়ে দেওয়া হয়। বলা হয়- অন্য হাসপাতালে যান। এরকম হাসপাতাল কম বেশি ঢাকার প্রতিটা এলাকাতেই আছে। অথচ সরকার নিরব। এরা যুগ যুগ ধরে ব্যবসা করে যাচ্ছে। নিজেরা লাভবান হচ্ছে।

২। ঢাকা শহরে প্রতিটা এলাকাতেই স্কুল আছে।
এক তলা, দুই তলা ফ্লাট ভাড়া নিয়ে স্কুল। খুবই জমজমাট ব্যবসা। অনেক ছাত্রছাত্রী। স্কুলের যে নামই হোক, সাথে 'প্রি ক্যাডেট' শব্দটা যোগ করে দেয়। বাটার ফ্লাই প্রি ক্যাডেট স্কুল। কেউ কেউ আবার বলে ইংলিশ মিডিয়াম স্কুল। ইংলিশ মিডিয়াম স্কুলে আবার বাংলা মাধ্যমও আছে। দুটা ফ্লাট ভাড়া নিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। ছোট ছোট ঘরে ক্লাশ বসে। অনেক ছাত্রছাত্রী, তাই চাপাচাপি করে বসতে হয়। স্কুল শেষে আবার কোচিং আছে। ব্যবসাই ব্যবসা। টাকা আর টাকা। বাচ্চাদের জন্য স্কুল কি- একটু ভালো পরিবেশ প্রয়োজন ছিলো না? স্কুল আর হাসপাতালের জন্য কি সরকারের কোনো নিয়ম কানুন নেই? পুরোনো বিল্ডিং ভাড়া নিয়ে স্কুল দিতে হবে? হাসপাতাল দিতে হবে? সরকার নির্ধাতি বেতন নেই? যার যা মন চায় সে রকম বেতন নিচ্ছে! দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর হয়ে গেছে। এখনও কেন কোনো সরকার এসব স্কুল ও হাসপাতাল বন্ধ করে দিচ্ছে না?

৩। সন্ধ্যায় মিরপুর ১ নম্বর থেকে বাসে উঠেছি।
কমলাপুর যাবো। নিত্যদিনের মতোই রাস্তায় জ্যাম। বাস ড্রাইভার খামখেয়ালি মতো বাস চালাচ্ছে। থামাচ্ছে। লোক নামাচ্ছে উঠাচ্ছে। আমি ভীষণ ক্লান্ত। মুহুর্তের মধ্যে আমি ঘুমিয়ে গেলাম। গভীর ঘুম। সুন্দর এক ঘুম দিলাম। সারা শরীর ঝরঝরে হয়ে গেছে। কমলাপুর নেমে এক কাপ চা খেলাম। তারপর একটা সিগারেট। লোকাল বাস গুলোর সার্ভিস অতি নিম্মমানের। তাই ঘুমিয়ে পড়াই ভালো। ঘুম না পেলেও আমি চোখ বন্ধ করে রাখি। আধা ঘন্টার পথ বাসে সময় লাগে দেড় থেকে দুই ঘন্টা। মেট্রোরেল তো আর সব এলাকায় যায় না।

৪। আমি ব্যবসা করতে চাই কারন আমাদের নবীজি ব্যবসা করতেন।
নবীজ বলেছেন সৎ ভাবে ব্যবসা করতে। সৎভাবে ব্যবসা করলে আল্লাহ বরকত দিয়ে দেন ব্যবসায়। আমার বাড়ি মুন্সিগঞ্জ, বিক্রমপুর। বিক্রমপুরের মানুষ ব্যবসা করতে পছন্দ করে। নবীজি দরিদ্র ছিলেন। ব্যবসা করার মতো পুজি ছিলো না। তখন নবীজি এক ধনী ব্যবসায়ি মহিলাকে বিয়ে করেন। তারপর নবীজি স্ত্রীর ব্যবসা পরিচালনা করেন। নবীজি দরিদ্র পরিবারের সন্তান। নবীজি যা করেছেন, আমাদেরও তাই করা উচিৎ। আল্লাহকে পেতে হলে আগে নবীকে পেতে হবে।

চাকরি করলে মাস শেষে টাকা।
নিদিষ্ট পরিমাণ টাকা। কিন্তু ব্যবসা করলে, টাকা আর টাকা। যারা চাকরি করে তারা মধ্যবিত্ত। আর ব্যবসায়ীরা ধনী। চাকরি করলে মানবেতর জীবনযাপন করতে হয়। তবে কতিপয় লোক বড় কোম্পানিতে চাকরি করে ভালো আছে। তারা গাড়ি বাড়ি করতে পেরেছে। কিন্তু বেশির ভাগ চাকরিজীবির করুন অবস্থা। তাদের সংসারে অভাব। সন্তানকে ভালো একটা স্কুলে পড়াতে পর্যন্ত পারে না। মনের শখ আহ্লাদ কিছুই পূরণ হয় না। সারা জীবন মানবেতর জীবনযাপন করতে হয়।

ব্যবসা করতে টাকা লাগে। প্রচুর টাকা লাগে।
হ্যা ব্যংক লোন দেয়। কিন্তু ব্যাংক থেকে টাকা লোন পাওয়া বিরাট ভাগ্যের ব্যাপার। ব্যবসা করলেই যে জীবনে সফলতা আসিবে তার নিশ্চয়তা নেই। বহু লোক ধার ধেনা করে ব্যবসা শুরু করেছিল। তারা ব্যবসায় লস খেয়েছে। এখন পাওনাদারের ভয়ে লুকিয়ে থাকে। আমি জানি আমি ব্যবসা করলে ভালো করতাম। আমার বুদ্ধি আছে এবং আমি পরিশ্রমী মানুষ। যাদের জ্ঞানবুদ্ধি নেই, আল্লাহ তাদের টাকা পয়সা দিয়ে ভরে রেখেছেন।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৫০
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

×