somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

কিভাবে আরও আল্লাহ তায়ালার আরও অনেক নেয়াতম পেতে পারি?

১২ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রানপ্রিয় নবীজি আমাদের সবচেয়ে বড় নেয়ামত।
নবীজির দেখানো পথে চললেই আল্লাহর নেয়ামত পাবেন। সুখে দুখে প্রতিদিন কুরআন পড়বেন। আমৃত্যু কুরআন পড়ে যাবেন। নামাজ পড়বেন। কোনোদিন এক ওয়াক্ত নামাজ মিস করবেন না। সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। দুই হাত তুলে আল্লাহর কাছে খাস দিলে চান। চাইলেই পাবেন।

আসলে দুনিয়াতে আপনি ভালো কাজ করলেই নেয়ামত পাবেন।
যেমন আপনি অসুস্থ মানুষের চিকিৎসা করাতে পারেন, দরিদ্র পিতামাতার সন্তানকে স্কুলে ভরতি করিয়ে দিতে পারেন, বেকারদের চাকরির ব্যবস্থা করে দিতে পারে, বিপদগ্রস্ত মানুষের পাশে দাড়াতে পারেন। এরকম ভালো ভালো কাজ করলে, আল্লাহ খুশি হবেন। তার নেয়ামতের দ্বার আপনার জন্য খুলে দিবেন। আল্লাহর নেয়ামত পাওয়া অসম্ভব কিছু না।

কোনো মানুষকে বিরক্ত করিবেন না।
যেমন যেখানে সেখানে নামাজ পড়বেন না। মসজিদে নামাজ পড়বেন। অনেকে ব্যস্ত রাস্তা আটকে রেখে নামাজ পড়ে। মানুষের ভোগান্তি করে নামাজ পড়লে, আপনি আল্লাহর নেয়ামত পাবেন না। অনেক জায়গায় লেখা থাকে বেসিনে পা তুলে অজু করবেন না। তারপরও সেখানে লোকজন অজু করে। ইহা অন্যায়। এরকম করলে আপনি আল্লাহর নেয়ামত থেকে বঞ্চিত হবেন। ধনী গরীব সব শ্রেণীর মানুষকে ভালোবাসুন।

আল্লাহর নেয়ামত পেতে হলে, অনেক কষ্ট করতে হয়।
মিথ্যা বলা যাবে না। অহংকার করা যাবে না। অন্যের ক্ষতি করা যাবে না। নারী জাতিকে সম্মান করতে হবে। হোক সে বুয়া, গার্মেন্টসের মেয়ে অথবা ধনীর দুলারি। মানুষকে মানুষ হিসেবে দেখবেন। ধর্ম দিয়ে আলাদা করবেন না। ধর্মের নামে মানুষ কুপিয়ে মারবেন না। থানায় আগুন দেবেন না। অস্ত্র লুট করবেন না। পুলিশ হত্যা করবেন না। গলা ফাটিয়ে ভুলভাল ওয়াজ করবেন না। তাবিজ কবজ আর পানিপড়া বিশ্বাস করবেন না। যাদুটোনা বিশ্বাস করবেন না।

দূর্নীতি করবেন না। আসলে নেয়ামত পাওয়া সহজ।
দুনিয়া প্রেমে না মজে গেলেই আল্লাহর নেয়ামত পাওয়া সহজ। ভালো কাজ করা মানে একধরনের ইবাদত। রাস্তায় একটা কলার খোসা সরিয়ে দিলেন, ইহা একটি ভালো কাজ। সওয়াব পাবেন। অন্ধকে রাস্তা পার করে দিলেন, সওয়াব পাবেন। পরকালে শান্তিতে থাকতে চাইলে, ইহকালে আরাম আয়েশের কথা ভুলে যেতে হবে। আল্লাহ আপনাকে ভালো কাজ করার তৌফিক দান করুক। অনেক নেয়ামত দিক।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:১৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×