আয়ুর্বেদিক ভালোবাসা
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফিরবে সুনিশ্চিত জানি;
তবে ফিরে এসে করো না ক্রন্দন প্রহসন।
তোমাদের বিচিত্র প্রহসনে প্রহসনে লোপ পেয়েছে বিচারবিবেচনা ও বোধবুদ্ধি।
একদা একদল রহস্যাবৃত সুদর্শন ঈগল জানতে চেয়েছিলো-
কিভাবে ক্ষমা করি বারংবার- এতবার?
নিজেদের অতিশয় বিচক্ষণ ও বুদ্ধিমান ভেবে ভেবে যারা-
যারা তৃপ্ত তারা জানে না আপোষ ও ক্ষমা ভিন্নার্থক;
আর জানে না বলেই ঘোড়ার খুঁড়ের চিরচেনা বাদ্যের
দাবি করে মালিকানা ও বিতরণ করে নীতিহীন নীতিকথা!
কোনোদিন কখনো আর ফিরে যাবো না
তোমাদের আপাত ঝকঝকে আদতে দগদগে উঠোনে
যেখানে পদধূলি পড়লেই ঝলসে যায় জলজ্যান্ত মানুষ!
ঝলসানো মানুষ জ্বলতে জ্বলতে সইতে জানে
তাই কৃত্রিম হাসি দিয়ে বিতরণ করে আয়ুর্বেদিক ভালোবাসা!
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন