somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

বিএনপি ক্ষমতায় এলে দেশের কি কি ক্ষতি হবে?

০৪ ঠা নভেম্বর, ২০২৫ সকাল ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকের একটা ঘটনা বলি, একটা ফার্মেসীতে ওষুধ কিনতে গিয়েছি।
দোকানদার আমাকে ওষুধ দিচ্ছেন। এমন সময় একটা মেয়ে ওষুধ কিনতে দোকানে আসছে। কিছুক্ষণ পর মেয়েটা বলল, আমার হাতের পার্স কই। পার্সে আমার টাকা আছে, কার্ড আছে। দরকারী কাগজ আছে। অনেক খোজাখুজি করেও দোকানে পার্সটা খুজে পাওয়া গেলো না। তখন সিসিটিভি ক্যামেরার সাহায্য নেওয়া হলো। সিসিটিভিতে দেখা গেলো, মেয়েটা রিকশা থেকে নামার পর পার্স থেকে টাকা বের করে রিকশা চালককে দেয়। এবং রিকশা থেকে নামার পর মনের ভুলে রিকশার সিটে পার্স রেখে ফার্মেসীতে ঢুকে যায়। রিকশা চালক পার্সটা পায়। সেই রিকশা চালক পার্সটা ফেরত দেওয়ার জন্য ফার্মেসীর গেটের কাছে আসে। এক মিনিট অপেক্ষা করে। তারপর মেয়েটাকে পার্স ফেরত না দিয়েই রিকশা নিয়ে চলে যায়। রিকশা চালক লোভ সামলাতে পারেনি।

বিএনপি যারা করে তারা এদেশেরই মানুষ।
এরা কেন দেশের খারাপ করবে? নিজের দেশের খারাপ কেউ করতে পারে? আপনি কি আপনার ঘরে আগুন দিয়ে সব কিছু পুড়িয়ে দেবেন? রাজনীতিবিদরা রাজনীতি করেন, দেশকে ভালোবেসে। সবচেয়ে দুঃখের কথা হলো- ক্ষমতা হাতে পাওয়ার পর মানুষ বদলে যায়। নিজেকে কন্টোলের মধ্যে রাখতে পারে না। রিকশা চালকের মতো অবস্থা হত। মত ঘুরে যায়। নির্বাচনের আগে যেসব কথা দিয়েছিল, সব ভুলে যায়। ভলো কাজ করতে গিয়েও মন্দ কাজ করে বসে। আসল মানুষ হচ্ছে তারা, যারা ক্ষমতা থাকার পরও ক্ষমতা দেখায় না। দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করে। ১৯৭১ সালে দেশকে ভালোবেসে মানুষ যুদ্ধ করেছিলো। নিজের জীবন এবং পরিবারের কথা ভাবেনি। দেশকে সবার আগে রেখেছে। যুদ্ধ করেছে। এরাই খাটি মানুষ। আমাদের দরকার এখন খাটি মানুষ।

একসময় বিএনপি ক্ষমতায় ছিলো। তখন তারা কি করেছে?
সেই ইতিহাস জাতি নিশ্চিয় ভুলে যায়নি। বিএনপি প্রতি বছর দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলো। পুরো দেশে সিরিজ বোমা হামলা হয়েছে। দেশে জংগীবাদ বেড়ে গিয়েছিল। শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা হয়েছে। ৬৪ জেলায় বোমা হামলা হয়েছিলো। দেশের উন্নয়ন তেমন কিছুই হয়নি। উন্নয়নটা করবে কে? বিএনপি উন্নয়ন বুঝে না। বুঝে শুধু দূর্নীতি। আওয়ামী লীগ দূর্নীতি করলেও, উন্নয়নটা অব্যাহত রাখে। দেশের মানুষ চায় উন্নয়ন। দেশের মানুষ চায় কর্মসংস্থান। চায় শান্তি মতো ব্যবসা করতে। চায় জিনিস পত্রের দাম না বাড়ুক। শিক্ষার মান বাড়ুক। খুন ধর্ষণ না হোক। বিএনপির ক্ষমতায় আসলেই অনেক অগা মগা জগা সীমাহীন টাকার মালিক হয়। উড়ে এসে জুড়ে বসে অনেক আলু মালু ফালু কালুরা সীমাহীন টাকার মালিক হয়ে যায়। অর্থাৎ বিএনপি ক্ষমতায় এলে দেশে কোটিপতির সংখ্যা বাড়বে। নব্য ধনীদের সংখ্যা বাড়বে। চাটুকারিতা আর দালালি বাড়বে। আওয়ামিলীগের নেতা কর্মীদের উপর অত্যাচার বাড়বে। ১৭ বছরের প্রতিশোধ নিতে শুরু করবে।

নির্বাচনের আগে নেতারা বড় বড় কথা বলেন। হেন করবো, তেন করবো।
এগুলো আসলে স্রেফ কথার কথা। ক্ষমতায় যাওয়ার জন্য যে কোনো নেতা এক কোটি মিথ্যা বলতে পারে অনায়াসে। বিএনপি এবার বলেছে, অনেক কর্মসংস্থান করবে। যা এই দরিদ্র দেশে সম্ভব না। বিএনপি বলেছে, সারা দেশে অনেক গাছ লাগাবে। সুন্দর কথা বলেছে। এবং এটা সম্ভব। গাছ আমাদের সবচেয়ে ভালো বন্ধু। গাছের প্রয়োজন আছে। আমি চাই পুরো বাংলাদেশ সবুজ হয়ে যাক। একবার জিয়া সৌদির বাদশাকে নিম গাছ উপহার দিয়েছিলেন। মরুভূমির বুকে সেই নিম গাছ বেড়ে উঠেছে। এখনো সৌদির লোকজন নিম গাছকে বলে জিয়া গাছ। গাছ লাগানোর জন্য মন্ত্রী এমপি হওয়ার দরকার নাই। যে কেউ বৃক্ষ রোপণ করতে পারে। ভালো কাজ করলে কেউ বাধা দেবে না। বরং শ্রদ্ধা করবে, ভালোবাসবে। যখন কেউ মন্দ কাজ করতে চায়, তখনই তার ক্ষমতার প্রয়োজন হয়। ভালো কাজ করার জন্য, মানুষকে ভালোবাসার জন্য ক্ষমতার কোনো প্রয়োজন নেই।

আসল কথা হচ্ছে মানুষ এবং দেশকে ভালোবাসার জন্য ক্ষমতার প্রয়োজন নেই।
সদিচ্ছা থাকলেই হবে। বিএনপিতে যোগ্য ও দক্ষ লোক নেই বললেই চলে। বেগম জিয়া ছিলেন সাধারণত গৃহবধু। উনি রাজনীতি বা উন্নতির কি বুঝবেন? উনার বিশেষ লেখাপড়াও নেই। উন্নত বিশ্ব সম্পর্কে নেতা কর্মীদের কোনো ধারণা নেই। স্বামীর কারণে বেগম জিয়া দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। দেশকে সুন্দর ভাবে গড়ে তোলার জন্য যে জ্ঞান বা মেধার প্রয়োজন তা বিএনপির নেতা কর্মীদের নেই। বেশির ভাগ নেতা কর্মীদের ইতিহাস ঘাটলে দেখা যাবে, প্রত্যেকের কাধে দূর্নীতির ও সন্ত্রাসীর মামলা আছে। বিএনপি যখন ক্ষমতায় ছিলো, তারা কি কি করেছে দেশের জন্য সেই তালিকা করতে গেলে কিছুই খুজে পাওয়া যাবে না। জ্বালাও পোড়াও তো বিএনপি কম করে নাই। দেশের ক্ষতি তো কম করে নাই। বিএনপি কি পারবে চাদাবাজি বন্ধ করতে? চাদাবাজি করার জন্য বিএনপি ওস্তাদ। স্বচ্ছ রাজনীতি বিএনপি বুঝে না। এবার যদি বিএনপি আওয়ামীলীগের ঘটনা থেকে শিক্ষা না নেয়, তাহলে তাদের কপালে দুঃখ আছে।

দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর হয়ে গেছে।
জাতি তার লক্ষ্যে পৌছাতে পারেনি। দু:খের বিষয় যে শালা'ই ক্ষমতায় আসুক, জনগণের ভাগ্য বদলায় না। যুগ যুগ ধরে মানুষ ফুটপাতে ঘুমাচ্ছে। লক্ষ লক্ষ বেকার। সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি জমে যাওয়া। ফুটপাত দখল। সিএনজি গুলো মিটারে না যাওয়া। প্রতি বছর নদীভাঙন, ধর্মীয় সহিংসতা। খুন, ধর্ষণ। সরকারি অফিস গুলোর জমিদার ভাব বন্ধ করা। সরকারি হাসপাতালে দালাল। সমস্যা গুলোর এগুলোর কেউ স্থায়ী সমাধান কেউ করে না। কত সরকার এলো, গেলো। কিন্তু সমস্যার সমাধান নেই। অথচ তাদের কত চ্যাটাং চ্যাটাং কথা। নির্বাচনের আগে দল গুলো কত ভালো ভালো কথা। আসলে আমাদের খাটি দেশ প্রেমিক নেতা নেই। এখন আমাদের দরকার মাওলানা ভাসানী, শেরে বাংলা, শেখ মুজিব, তাজউদ্দীন আহমদ এদের মতো মহান নেতা। তবে জামাতের চেয়ে বিএনপি ভালো। বিএনপির চেয়ে আওয়ামিলীগ ভালো।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০২৫ সকাল ৯:২১
১১টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

×