somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আবদুল্লাহ উপন্যাস

১৯ শে নভেম্বর, ২০২৫ রাত ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আবদুল্লাহ উপন্যাস আমি পড়েছি।
আমার স্কুলে পাঠ্য ছিলো। আবদুল্লাহ উপন্যাস আমাকে দারুণ আনন্দ দিয়েছে। পুরো উপন্যাস আমি দুই তিনবার পড়ে ফেলি। এবং উপকার পাই। পরীক্ষায় আবদুল্লাহ উপন্যাস থেকে প্রশ্ন এসেছে। আমি মনের মতো উত্তর দিতে পেরেছিলাম। ভালো নম্বর পেয়েছিলাম। সেই কবে পড়েছি, আজও আমার মনে আছে। এমনকি উপন্যাসের ডায়লগ গুলোও ভুলিনি। ধার্মিকদের ডেকে ডেকে যদি এই বই পড়াতে পারতাম, তাহলে ভালো লাগতো। প্রতিটা মাদ্রাসায় এই বই পড়ানো উচিৎ। তাহলে এক শ্রেণীর মানুষ ধর্মকে ব্যবহার করে লাভবান হতে পারতো না।

উপন্যাসটি ১৯৩৩ সালে প্রথম প্রকাশিত হয়।
লেখক পুরো উপন্যাস শেষ করতে পারেননি। তার আগেই লেখকের মৃত্যু হয়, মাত্র ৪৪ বছর বয়সে। লেখক ৩০ টি পরিচ্ছেদ লিখতে পেরেছিলেন। বাকি১১ টি পরিচ্ছেদ কাজী আনোয়ারুল কাদির লিখেছেন। উপন্যাসে বাঙালি মুসলমান এবং মুসলমান সমাজের চরিত্র ও চিত্র এবং জীবন যন্ত্রণা তুলে ধরা হয়েছে। লেখক মুসলিমদের কুসংস্কার গুলো তুলে ধরেছেন তার উপন্যাসে। মুসলমানরা পীর ধরে, পীরের মুরিদ হয়। লেখক পীর মুরিদের ব্যবসার বিরুদ্ধে। ঝাড়ফুঁক, তাবিজ কবচের বিরুদ্ধে। ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে।

উপন্যাসে ধার্মিকদের ভুল কর্মকাণ্ড সুন্দর করে ফুটিয়ে তুলেছেন লেখক।
আছে কৃষক ও মধ্যবিত্তদের জীবন যাপন। এক কথায় বলতে গেলে উপন্যাসে মুসলমানদের দোষত্রুটি তুলে ধরা হয়েছে। একজন শিক্ষিত মানুষই পারেন সমাজের কুসংস্কার গুলো বুঝতে। লেখক কাজী ইমদাদুল হক ১৯০০ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ সম্পন্ন করেন। লেখক দীর্ঘদিন মাদ্রাসায় ছাত্রদের পড়িয়েছেন।
উপন্যাসের চরিত্র গুলো খুব রসিকতা করেছে। আবদুল্লাহ উপন্যাসটি রবীন্দ্রনাথ পড়েছেন। এবং এই বই নিয়ে মন্তব্যও করেছেন। বলেছেন, বইটি পড়ে মুসলিমদের ঘরের খবর জানতে পারলাম।

উপন্যাসের প্রথম লাইনটা এরকম:
"বি- এ পরীক্ষার আর কয়েকমাস মাত্র বাকী আছে, এমন সময় হঠাৎ পিতার মৃত্যু হওয়ায় আবদুল্লাহর পড়াশোনা বন্ধ হইয়া গেলো"। আবদুল্লাহ উপন্যাসের প্রধান চরিত্র আবদুল্লাহ। সে ধার্মিক কিন্তু কুসংস্কার বিরোধী। তার পিতা পীর বংশের সন্তান। পিতা বুঝতে পেরেছিলেন, শুধু ধর্মীয় বই পড়লে হবে না। ইংরেজি জানা জরুরী। এজন্য সে ছেলে আবদুল্লাহ কে ইংরেজি শেখান। আবদুল্লাহর স্ত্রী সালেহা। উপন্যাসের নায়িকা। পুরো উপন্যাসে সালেহার তেমন কোনো ভূমিকা নেই। আবদুল্লাহ উদার মানুষ। একবার তার স্ত্রী পায়ে হাত দিয়ে সালাম করতে যায়, আবদুল্লাহ তাকে নিষেধ করেন।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২৫ রাত ১:৩০
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বর্গময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১১:৫৩


ওরা জান্নাত দেখে না
পুড়তে পুড়েই তো ছাই-
কতখানি জান্নাত দেখো
ঘরের ভিতর আছি কি?
নাকি মাটিতে থাক ঘুম;
যতক্ষুণ আছো নিঃশ্বাস
ততক্ষুণ জান্নাত দেখো
পরিবারে কিংবা চারপাশ!
পরকাল কে দেখে শান্তিময়
এখানে রচনা করো স্বর্গময়;

১৫-৬-২৬ ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের প্রেক্ষাপটে ‘র’-এর কৌশল, প্রভাব ও গুপ্তচরবৃত্তির প্রকৃতি , পর্ব ০১

লিখেছেন মেহেদী আনোয়ার, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৫৭

'র'-এর গুপ্তচরবৃত্তির প্রকৃতি সম্পর্কে আলোচনা করার পূর্বে স্বাধীনতা যুদ্ধকালীন ও তৎপরবর্তী পরিচালিত কয়েক ধরনের স্ট্র্যাটেজি ও বাংলাদেশ বিরোধী তৎপরতার বিবরণ দেয়া প্রয়োজন । ১৯৬৮ সালে 'র' গঠিত হয়েছিল মূলত বৈদেশিক... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

×