somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ভালোবাসা, এবং ভালোবেসে ঠকে যাওয়া

২২ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভুল মানুষকে ভালোবাসলে ঠকে যেতে হয়।
এখন কথা হচ্ছে ভুল মানুষকে কি করে চেনা যায়? বর্তমান যুগটা হচ্ছে অবিশ্বাসের যুগ। এযুগে কেউ কাউকে বিশ্বাস করে না। বিশ্বাস করা যায় না। স্বচ্ছ পবিত্র ভালোবাসা নেই বললেই চলে। আমি কাউকে উপদেশ দেই না। বড়জোর অনুরোধ করি। উপদেশ খুব সস্তা হয়ে গেছে আজকাল। কেউ উপদেশ শুনেও না, মানেও না। এজন্য আমি অনুরোধ করি। আমার অনুরোধ মেনে চললে, উপকার হবে। যাইহোক, কাউকে ঠকানোর চেয়ে নিজে ঠকা ভালো। প্রেম ভালোবাসা করে প্রতারণা করলে গায়ে অভিশাপ লগে। সেই অভিশাপে জীবন এলোমেলো অগোছালো হয়ে যায়।

যারা বারবার ভালোবাসার কথা মুখে বলে, তাদের সমস্যা আছে।
ভালোবাসার কথা মুখে বলতে হয় না। আমি আমার মা, স্ত্রী বা কন্যাকে কখনো বলিনি, ভালোবাসি। কিন্তু তারা আমার ভালোবাসা অনুভব করে গরীব ভাবে। এটাই হচ্ছে আসল ভালোবাসা। কিন্তু এযুগের নারী পুরুষ বারবার বলে, ভালোবাসি ভালোবাসি। যাকে বলা হচ্ছে ভালোবাসি, সে অনুভব করতে পারে না। কারণ এই ভালোবাসাটা স্বচ্ছ পবিত্র নয়। বুকের গভীর থেকে যা উঠে আসে, তা অন্য হৃদয়ের গভীরে ঠিকই পৌছে যায়। এজন্য যারা সত্যিকার ভাবে ভালোবাসে তারা মুখে বলে না, ভালোবাসি। ভালোবাসি। স্বচ্ছ পবিত্র ভালোবাসা অনুভব করা যায়। খাটি ভালোবাসায় মানুষের উন্নতি হয়। দীর্ঘদিন বেচে থাকে।

ভালোবাসা- বাসি না করে সরাসরি বিয়ে করে ফেললে সমস্যা কি?
তাহলে কেউ আপনাকে আপনার ভালোবাসা নিয়ে ঠকাতে পারবে না। ছেলেরা মূলত মেয়েদের সাথে সম্পর্ক করে সেক্স করার জন্য। এই সেক্স করতে গিয়ে তারা প্রেম করে, ভালোবাসার অভিনয় করে। যে ছেলে সত্যিকারের ভালোবাসবে, সে বিয়ের আগেই সেক্স করতে চাইবে না। চুমু তো দূরের কথা হাতও ধরতে চাইবে না। এ-যুগে স্বচ্ছ পবিত্র ভালোবাসা নেই। কোথাও নেই। যারা প্রেম ভালোবাসা করছে, সেটা অভিনয়। সেটা সেক্স করার স্বপ্ন থেকে। সবচেয়ে ভালো হয়, প্রেম ভালোবাসা না করে বাপ মায়ের পছন্দ মতো বিয়ে করে ফেলা। অনেক মেয়ে ভালোবাসা টিকিয়ে রাখার জন্য, ভালোবাসা বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার শরীর দেয়। ফলাফল শুন্য।

নিজের মনের দুখ কষ্ট গুলো লিখুন।
লিখে লিখে ছড়িয়ে দেন সবখানে। ভালোবাসা খুব জটিল একটা বিষয়। আজকালকার ছেলেমেয়ে গুলো ভালোবাসতে জানে না। আপনি বলুন ভালোবাসার মায়রে বাপ। চিৎকার করে বলুন, লাইফ অজ বিউটিফুল। দুখ কষ্ট অপমান অবহেলা সব ঝেড়ে ফেলুন। নিজেকে ভালোবাসুন। নিজেকে সময় দিন। কারো কারো ভালোবাসার রাশি খারাপ। যতবার ভালোবাসবেন ততবার ঠকবেন। সত্যিকার স্বচ্ছ পবিত্র ভালোবাসা আপনার জীবনে আসেনি। এযুগের মানুষ গুলো বড় জটিল আর কুটিল। এরা যান্ত্রিক হয়ে গেছে। মায়াদয়াহীন হয়ে গেছে। আপনি সব মেনে নিয়ে আপনার নিজের জন্য নতুন পথ তৈরি করুন। ভালোবাসার ফাদে আ দিবেন না। কোনো রক্ত মাংসের মানুষকে ভালোবাসার কোনো প্রয়োজন নেই। মানুষ খারাপ। আপনি যাকে ভালো মনে করছেন, সে আরো বেশি খারাপ।

ভালোবাসায় ব্যর্থ মানুষেরা আসলে খাটি মানুষ।
আগুনে জ্বলে পুড়েই তো সোনা খাটি হয়। দুখ কষ্ট পাওয়া মানুষ গুলোই খাটি হয়। ভালোবাসার আঁধার হচ্ছেন আমাদের রবীন্দ্রনাথ। এখন থেকে জীবিত নয় মৃত মানুষকে ভালোবাসুন। রবীন্দ্রনাথকে ভালোবাসুন। আইনস্টাইনকে ভালোবাসুন। গৌতম বুদ্ধকে ভালোবাসুন। শিল্প আর সৃষ্টিকে ভালোবাসুন। মানুষের জীবনের আসল উদ্দেশ্য হলো, জীবনটাকে উপভোগ করা। প্রেম ভালোবাসা বাদ দিয়ে আপনি জীবনটা উপভোগ করুন। আমরা এখন এক অবিশ্বাসের যুগে আছি। এখানে সবাইকে অবিশ্বাস করে। সবাই সবাইকে ঠকাচ্ছে। কেউ কাউকে ঠকাতে পারলেই ভাবে জিতে গেলাম। সব বাদ দিয়ে নিজে কি করে ভালো থাকা যায় সেটা ভাবুন। সেই পথে চলুন। আনন্দ করুন। উপভোগ করুন। মানুষের জীবন অনেক ছোট।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:৩৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×