somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ডায়েরী- ১৭০

০১ লা ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হুমায়ূন আহমেদের নাটকের অংশ বিশেষ-
স্বামী তার স্ত্রীকে বলছে- তুমি আমার সাথে যাবে কি যাবে না? স্ত্রী বলছে, তুমি ঘুষের টাকা দিয়ে ফ্লাট কিনেছো। সেই ফ্লাটে আমি থাকবো না। যদি সেই ফ্লাট বিক্রি করে, সমস্ত টাকা দান করে দাও তাহলে আমি তোমার সাথে যাবো। আর যে পর্যন্ত তুমি ফ্লাট বিক্রি করবে না, সে পর্যন্ত তুমি চাইলে আমার বাবার বাড়ি থাকতে পারো। স্বামী বলল, তোমার বাবা একটা পাগল এবং তোমার ভাই একটা ছাগল। তাদের সাথে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এক কথায়, দুই কথায়। স্বামী স্ত্রীর তুমুল ঝগড়া লেগে যায়। এদের প্রায়ই ঝগড়া হয়। কিন্তু স্বামী বেচারা স্ত্রী এবং ছেলেমেয়ে ছাড়া থাকতে পারে না।

স্বামী রাগ করে বাসা থেকে বের হয়ে যায়।
একটা রিকশায় উঠে পরে। রিকশা চালক বলল, কোথায় যাবেন স্যার? স্বামী বলে- জানি না। রিকশা চালক বলে, স্যারের কি পরিবারের সাথে ঝগড়া হয়েছে? স্বামী বলে তুমি কিভাবে জানলে?! রিকশা চালক বলে, আপনাকে দেখেই বুঝতে পেরেছি। আমি নিজেও শান্তিতে নাই। পরিবার খালি ত্যাক্ত করে। তাই আজ সিদ্ধান্ত নিয়েছি- রিকশা নিয়ে কোনো ট্রাকের নিচে পড়বো। স্বামী বলতেছে, খবরদার। রিকশা থামাও আমি নামবো। রিকশাচালক রিকশা থামায় না। এদিকে জোরেসোরে একটা ট্রাক এগিয়ে আসছে। রিকশা চালকও স্প্রীড বাড়িয়ে ট্রাকের দিকে যাচ্ছে। ভয়াবহ অবস্থা। চমৎকার নাটক। হুমায়ূন আহমেদ গ্রেট।

সুরভি বাজার করতে পারে না।
বাজার করতে না পারুক, আজকাল তো গলির মোড়ে সব কিছু পাওয়া যায়। মাছ সবজি থেকে শুরু করে ফলটল। সেখান থেকে তো সে প্রয়োজনে মাছ আর সবজি আনতে পারে। এনে রান্না করতে পারে। গত পরশু রাতে খেতে বসে দেখি শুধু ডিম রান্না করেছে। আমার মেজাজ খুবই খারাপ হয়েছে। শুধু ডিম ভাজা দিয়ে ভাত! ইহা অন্যায়। কিন্তু পরের দিন আমার জন্য চমক ছিলো। রাতে খেতে বসে দেখি রুই মাছ রান্না করেছে, ফুলকপি শিম আর আলু দিয়ে। লাল শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি। ডালে দিয়েছে জলপাই। রান্নার স্বাদ হয়েছিলো দারুন। শীতের সবজি বাজারে উঠেছে। এই বাজার আমি করিনি। সুরভি নিজে করেছে সিএসডি থেকে। আমি চাই সুরভি বাজার করতে শিখুক। তাহলে ভালো হবে।

আমার ওজন বাড়তে শুরু করেছে।
পেট বড় হচ্ছে। আজকাল একেবারেই হাঁটা হচ্ছে না। ওজন তো বাড়বেই। অলস হয়ে গেছি, হাটতে ইচ্ছা করে না। দশ মিনিটের রাস্তাও হাঁটতে ইচ্ছা করে না। রিকশা নিয়ে নিই। ফাজ্জা বলে, বাবা তোমার পেট বড় হয়ে যাচ্ছে। আবার পেটে একটা গুতোও দেয়। বার্গার আর কোক ইদানিং বেশি খাচ্ছি। না খেয়ে কি করবো? খেতে মজা লাগে। তবে খুব শ্রীঘই লাগাম টেনে ধরতে হবে। নইলে ওজন বাড়বে এবং অসুস্থ হয়ে যাবো। তারপর ডাক্তারের কাছে দৌড়াতে হবে। কিছু ডাক্তার বিরাট বদ। এরা অকারণেই অনেক টেস্ট করায়। হাজার হাজার টাকা খরচ হয়। টেস্ট থেকে ডাক্তার ৪০% পায়। একজন ডাক্তার কেন টাকার লোভ করবেন। উনি তো মানুষকে সেবা করার জন্য ডাক্তার হয়েছেন।

শীত এসে গেছে। এসি ছাড়তে হয় না।
বরং ভোররাতে পাতলা কাঁথা গায়ে জড়াতে হয়। শীতের শুরুতেই সুরভির শুকনো কাশি শুরু হয়েছে। রাতে তার কাশির যন্ত্রনায় ঘুমাতে পারি না। আমার যেন সমস্যা না হয় সেজন্য সুরভি পাশের ঘরে গিয়ে ঘুমায়। কোনো লাভ হয়না, কাশির শব্দ ঠিক'ই আসে। এবং আমার ঘুমের সমস্যা হয়। নিশ্চয়ই ফারাজারও ঘুমের সমস্যা হয়। প্রতি বছর শীতের শুরুতেই সুরভির কাশি শুরু হয়। টানা ১০/১৫ দিন কাশি থাকে। ওষুধ খেলেও কাশি ভালো হয় না। দশ পনের দিন কাশির খুক খুক শব্দ শুনতে হয়। আগামী বছরও সুরভির কাশি হবে। দশ পনের দিন সহ্য করে যেতে হবে। শীতের অসুখ হলো জ্বর ঠান্ডা কাশি। গরমকালে মানুষের অসুখ বিসুখ বেশি হয়।

দেশের অবস্থা ভালো না।
হুজুরেরা যা খুশি তা-ই করছে। সেদিন এক ভিডিও তে দেখলাম, হুজুরেরা এক ছেলেকে ধরে মারছে। কারন ছেলেটা বাউল। একজন বাউল হলেই তাকে ধরে মারতে হবে? পুলিশকে কেউ মানছে না। উলটো পথে গাড়ি চালাচ্ছে, পুলিশ কিছু বলতে গেলে, পুলিশকে তেড়ে মারতে আসে। হিরো আলম তার স্ত্রীকে তালাক দিয়েছে, তারপর রাস্তার মধ্যে দুধ দিয়ে গোছল করেছে। এখন ১৪টা মেয়েকে যোগাড় করেছে, তাদের নিয়ে সিনেমা তৈরি করবে। এবং ১৪টা মেয়ে নাকি হিরো আলমকে বিয়ে করার জন্য অস্থির। এক বয়স্ক লোক একটা অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছে। সেই মেয়ে কান্না করছে, আমি যাবো না। আমি যাবো না। এই বুড়ার সাথে আমি যাবো না। তখন বয়স্ক লোক জোরজবস্তি টেনে হেচড়ে নিয়ে যাচ্ছে। লোকজন আগ্রহ নিয়ে এই দৃশ্য দেখছে। মোবাইলে ভিডিও করছে।
চার পাশ দেখে শুনে আমার দম বন্ধ লাগছে। শেখ হাসিনা চলে যাওয়ার পর দেশের যেন মা বাপ ছাড়া অবস্থা হয়ে গেছে। দেশের মানুষের ইচ্ছা শেখ হাসিনা ফিরে আসুক। তিনি ছাড়া এই জাতিকে আর কেউ লাইনে আনতে পারিবে না।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১১
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নড়াইলের কালিয়ায় এই বর্বরতা কোন সভ্য রাষ্ট্রের চিত্র?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:১৭

নড়াইলের কালিয়ায় এই বর্বরতা কোন সভ্য রাষ্ট্রের চিত্র?

নড়াইলের কালিয়ায় যেভাবে তাণ্ডব, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা কল্পনার সীমাকেও ছাড়িয়ে গেছে। অভিযোগ অনুযায়ী, দুই শতাধিক বাড়িঘরে প্রথমে লুটপাট চালানো হয়েছে,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

নিয়মের নোটবুক

লিখেছেন মি. বিকেল, ২২ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪৩



আজকাল অনুপ্রেরণা পাই না। সফল হতে নাকি জীবনের একটি ন্যারেটিভ দরকার। আমার সেটি নেই। সম্ভবত সান্ত্বনাকে আর সত্য বলে চালাতে পারছি না।

জীবনের কোনো পূর্বনির্ধারিত অর্থ নেই। মস্তিষ্ক স্মৃতি, ভয়, অভাব... ...বাকিটুকু পড়ুন

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

×