somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

প্রিয় কন্যা আমার- ৮৬

০৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয় কন্যা আমার-
জীবনে সৎ থাকাটা ভীষন জরুরী। কাজে, জীবনযাপনে, লেখাপড়ায়। অসৎ মানুষদের কোনো কিছুতেই শান্তি থাকে না। শেষমেষ তাদের করুন পরিণতি হয়। সম্মানহানি হয়। পালিয়ে যেতে হয়। চারপাশ থেকে আসে অনেক ধিক্কার, অপমান আর অবহেলা। এজন্য তুমি সব সময় সৎ থাকবে। সৎ থাকলে শান্তি আছে, আরাম আছে, আনন্দ আছে। দরিদ্র থাকো, ক্ষুধার্থ থাকো- তবুও সৎ থাকো। অন্যায়ভাবে ধনী হওয়ার চেয়ে, গরীব থাকা ভালো। এই দেখো আমি একজন সৎ মানুষ। আমার দিকে কেউ আঙ্গুল তুলে বলতে পারবে না- আমি অসৎ। আমার নামে কোনো মামলা নেই, কারো কাছ থেকে কোনদিন টাকা নিইনি। কারো ক্ষতি করিনি। কোনো রকম ঝামেলায় আমি নেই। অতি সাধারণ জীবন যাপন করছি। হ্যা আমি ধনী নই। কিন্তু তারপরও শান্তিতে আছি। বালিশে মাথা রাখা মাত্র ঘুমিয়ে যাই। সহজ সরল ও সৎ জীবন যাপন করার এই এক মজা। যোগ্য, দক্ষ ও সৎ মানুষকে সবাই ভালোবাসে।

ফারাজা তাবাসসুম খান-
আপাতত এখন তোমার কাজ লেখাপড়া করা। মন দিয়ে লেখাপড়া করা। ভালো রেজাল্ট করা। নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তোলা। কোনো রকমে পাশ করে গেলে হবে না। দারুন ভাবে পাশ করতে হবে। যেন লেখাপড়া শেষ করে চাকরির জন্য দ্বারে দ্বারে না ঘুরতে হয়। এজন্য ভালো সাবজেক্ট নিয়ে, ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করতে হবে। একজন যোগ্য ও দক্ষ মানুষকে বেকার থাকতে হয় না। মানব জীবন তো শুধু হেসে খেলে উড়িয়ে দেবার জন্য নয়। নিজের চেষ্টায় নিজেকে তৈরি করো। যা করার তোমাকেই করতে হবে। মানব জীবন একটাই, একবার'ই। এজন্য সময়কে যথাযথ কাজে লাগাতে হবে। অযথা সময় অপচয় করা যাবে না। সময় খুবই মূল্যবান। প্রতিটা মুহুর্ত মূল্যবান। খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে। খারাপ মানুষের সাথে মিশবে না। হোক সে তোমার কাছের আত্মীয়। খারাপ মানুষ থেকে সব সময় দূরে থাকিবে। খারাপের সংস্পর্শে যাবে না। প্রয়োজনে একা থাকবে।

প্রিয় কন্যা আমার-
আমাদের সমাজের নিয়ম এমন হয়ে দাঁড়িয়েছে- মেয়েদের সামান্য লেখাপড়া শিখাও। তারপর ১৭/১৮ বছর বয়সে বিয়ে দিয়ে দাও। তাহলেই যেন বাপ মা বেচে গেলো এবং দায়িত্ব শেষ করা হলো। তারপর মেয়েটা স্বামীর ঘরে গিয়ে যা খুশি করুক। এটা ভুল চিন্তা। একটা মেয়ে কেন তার জীবন শুধু ঘরসংসার আর বাচ্চা লালন পালন করে পার করে দিবে? যে মেয়ে অনেক পরিশ্রম করে নিজেকে গড়ে তোলে, কোন বিশেষ বিষয়ে দক্ষতা অর্জন করে সেই মেয়ে তার জীবন একটা ছোট গন্ডির মধ্যে পার করে দিবে না। সে নিজের জন্য অনেক কিছু করবে, পরিবারের জন্য করবে, সমাজের জন্য কিছু করবে, দেশের জন্য কিছু করবে। করাই উচিত। কত মানুষ জন্ম নেয়, তারপর একদিন মরে যায়। তাদের খবর কেউ রাখে না। এদের জন্য আমার খুব দুঃখ হয়। পরিশ্রম করলে এরা সমাজের জন্য কিছু করতে পারতো। নিজের পায়ে দাঁড়াবে, পরিশ্রম করবে, টাকা ইনকাম করবে। ইচ্ছা মতো খরচ করবে।

ফারাজা তাবাসসুম খান-
গতকাল রাতে বাসায় ফিরেছি। দেখি তুমি অংক করছো। আমি অবাক! তুমি যোগ করা শিখে গেছো। মাত্র নার্সারীতে পড়ো তুমি! টুকটাক ইংরেজিতে কথা বলো। ইংরেজি গান গাও। আর কিছুদিন পর তোমার স্কুল শীতের ছুটি দেবে। এ বছর আমরা কোথাও বেড়াতে যাবো না। তবে তোমার মা হয়তো তোমাকে নিয়ে তোমার নানা বাড়ি যাবে। যাও কিছুদিন বেড়িয়ে আসো। আমার সময় সুযোগ হলে গিয়ে তোমাকে দেখে আসিব। আমার ইচ্ছা আছে, এই শীত কালটা গেলে- তোমাকে সাঁতারটা শিখেয়ে ফেলিব। সাঁতার শেখা ভীষন জরুরী। একজন মানুষের প্রতিদিন সাঁতার কাটা অথবা টানা এক ঘণ্টা হাঁটা প্রয়োজন। সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। সুস্থ থাকা, ভালো থাকা নির্ভর করে নিজের উপর। জীবনে কারো উপর আস্থা ভরসা রেখে না। পেছন ফিরে তাকাবে না। শুধু সামনে এগিয়ে যাও। তাহলেই আমি খুশি। ফাজ্জা জীবনটাকে উপভোগ করতে শিখো। পড়ো। প্রচুর পড়ো। জ্ঞান অর্জন করো। জ্ঞানের চেয়ে সুন্দর আর কিছু নেই। আমার কথা গুলো বুঝতে চেষ্টা করো, মানো। হৃদয়ে ধারন করো। তাতে তোমার ক্ষতি হবে না।

প্রিয় কন্যা আমার-
এই মুহুর্তে দেশের অবস্থার কথা তোমাকে কিছু বলতে চাই-
শুধু নিজে ভালো হলে হবে না, আশেপাশের মানুষ গুলো কেমন সেটাও জানতে হবে। বুঝটে হবে। চারপাশে কি ঘটছে, জানাটা ভীষন জরুরী। প্রতিদিন পত্রিকা পড়বে, কমপক্ষে টিভিতে দুটা চ্যানেলের নিউজ দেখবে। খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার ঘন্টা বেজে গেছে। উনি দীর্ঘ জীবন পেয়েছেন। উন্নত চিকিৎসা পেয়েছেন। যা বাংলার লক্ষ লক্ষ নারী পায়নি। এদিকে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষনা হয়ে গেছে। শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন। ৭১ এর পরাজিত শক্তি জামাত শিবির এগিয়ে আছে। যে অবস্থা দাঁড়িয়েছে, তারা হয়তো সরকার ঘঠন করে ফেলবে। গত কয়েকদিনে বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে। গতকাল রাতেও হয়েছে। টের পাইনি, ঘুমে ছিলাম। আর কিছুদিন পর দেশে নির্বাচন। ৭১ এর পরাজিত শক্তি দেশ পরিচালনা করবে! এটাও দেখতে হবে? সহ্য করতে হবে? ফাজ্জা, যারা দেশের সাথে বেঈমানি করে এদের কোনো ক্ষমা নাই।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৪৬
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

আজকের কনফারেন্সের বাংলা ভার্সন/ জননেত্রী বঙ্গবন্ধু কণ‍্যা শেখ হাসিনা ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২০


ল্লীর প্রেস কনফারেন্সে শেখ হাসিনা ,ইংরেজীতে তাঁর বক্তব্য রাখেন, পুরো বক্তব্যটি পাঠকের জন্য বাংলায় অনুবাদ করে দেয়া হলো-

Fcc South কে ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বক্তব্য শুরু করেন।

বাংলাদেশকে... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×