somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

প্রিয় কন্যা আমার- ৮৭

১৬ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয় কন্যা আমার-
বিরাট দিকদারির মধ্যে পড়ে গেলাম। হঠাত আমার ডায়বেটিস দেখা দিয়েছে। তুমি শুনলে অবাক হবে- অলরেডি আমার পায়ে একটা ঘা হয়েছে। সেই 'ঘা' ভালো হচ্ছে না। সুগার টেষ্ট করি, আর অবাক হই। খালি পেটে প্রায় ৯/১০ এবং ভরা পেটে ১২/১৩। আমার বাবারও ডায়বেটিস ছিলো। গত তিন মাস ধরেই আমি বুঝতে পারছিলাম, আমার শরীরে কোনো একটা সমস্যা হচ্ছে। সাধারনত অসুখ বিসুখ আমার হয় না। এবার ডায়বেটিকস আমাকে বেশ কাহিল করে দিয়েছে। সবচেয়ে বড় কথা পায়ে ঘা হয়েছে, সেটা শুকাচ্ছে না। আমি চিনি খাওয়া বন্ধ করে দিয়েছি। চিনি ছাড়া চা খাই। ভাত অল্প খাই। রুটি আগে তিনটা খেতাম, এখন একটা খাই। ফাজ্জা দেখো অবস্থা, আমার প্রিয় খাবার হচ্ছে ভাত। ধবধবে সাদা ভাত। প্লেট ভরতি ভাত! সেই ভাত এখন আমি অল্প খাই। যাইহোক, ব্যাপার না। কথায় বলে, কপালের লিখন না যায় খন্ডন।

ফারাজা তাবাসসুম খান-
এদিকে তোমার মায়ের অবস্থা ভালো না। তোমার মায়ের পায়ের উপর পাটা পরে গেছে। একটা শিল পাটার ওজন তো কম না। অনেক ওজন। তোমার মা রান্না করছিলো। হঠাত পাটা তোমার মায়ের পায়ের উপর পড়ে যায়। পা অনেক ফুলে গেছে। এখন তোমার মা ঠিক করে হাঁটতে পারছে না। তোমার মাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। এক্স-রে করানো হলো। পায়ের আঙ্গুলের হাড়ে সমস্যা হয়েছে। ব্যান্ডেজ করতে হবে। পায়ের আঙ্গুল ঠিক করতে কমপক্ষে তিন মাস সময় লাগবে। এখন চিন্তা করে দেখো অবস্থা- তোমার মা যদি তিন মাস শুয়ে থাকে- তাহলে ঘর সংসার কে দেখবে? তোমাকে স্কুলে কে নিয়ে যাবে? বছরের শেষ প্রান্তে এসে বিরাট সমস্যায় পড়ে গেলাম। সারা বছরটা ভালোই গেলো। এদিকে কিছুদিন পর তোমার জন্মদিন।

প্রিয় কন্যা আমার-
ঘটনাটা শোনো- হাসপাতালে গেলাম। বড় হাসপাতাল। ডাক্তারের সিরিয়াল দিয়ে বসে আছি। ডাক্তার আর আসেন না। জিজ্ঞেস করলাম- ডাক্তার কখন আসিবে? বলে, স্যার এখনই চলে আসবেন। আমি সুরভিকে রেখে বাইরে চলে এলাম। সাথে করে তোমাকেও নিয়ে এলাম। কিছুক্ষন হাঁটাহাঁটি করে আবার হাসপাতালে গেলাম। ভাবলাম, আমারও ডাক্তার দেখানো উচিত। ডায়বেটিস হুহু করে বেড়ে যাচ্ছে। সিরিয়াল দিয়ে বসে আছি। ডাক্তার আসেন না। অথচ ডাক্তারের আসার কথা আরো এক ঘন্টা আগে। এদিকে সুরভির ডাক্তার দেখানো শেষ। সে গেছে এক্স-রে করতে। ডাক্তার শুধু এক্স-রে দেয় নাই, সাথে আরো অনেক গুলো টেষ্ট দিয়েছেন, থাইরয়েড এবং সুগার। সব মিলিয়ে টেষ্ট পাঁচ টা। পাচ হাজার টাকার মতো। ফাজ্জা এই হলো অবস্থা। আমি ডাক্তার না দেখিয়েই ফিরে গেলাম। তুমি বললে বাবা রেস্টুরেন্টে খাব। নিয়ে গেলাম তোমাকে রেস্টুরেন্টে।

ফারাজা তাবাসসুম খান-
আজ কি হয়েছে শোনো- তোমার দিদা বাইরে গিয়েছিলো। সে মাথা ঘুরে রাস্তায় পড়ে গেছে। হাত পা আর মুখে আঘাত পেয়েছে। বাসায় কেউ নেই। যদিও আজ ১৬ই ডিসেম্বর সবার'ই ছুটি। সবাই সবার মতো করে ছুটি কাটাচ্ছে। যেমন তুমি আর তোমার মা গেছো তোমার নানা বাড়ি। ডিসেম্বর মাস আসলে ঘুরে বেড়ানোর মাস। ফাজ্জা, আমার পাহাড় আর সমুদ্র ভালো লাগে। অনেকদিন হয়ে গেলো পাহাড় আর সমুদ্রে যাই না। এজন্য হয়তো মন মেজাজ বিক্ষিপ্ত হয়ে আছে। আমি একা গেলে তো আজ রাতের বাসেই উঠে পড়তে পারি। কিন্তু একা যাবো না। তোমাদেরও সাথে নিয়ে যেতে হবে। তোমার মায়ের অদ্ভুত ব্যাপার কি জানো? দেশে বা দেশের বাইরে গেলে, তোমার মা আমাকে এক মিনিটের জন্য চোখের আড়াল করে না। এমন করে কেন? আমি কি তাকে রেখে পালিয়ে যাবো?

প্রিয় কন্যা আমার-
চলছে ডিসেম্বর মাস। বিজয়ের মাস। আজ ১৬ ডিসেম্বর। ১৯৭১ সালে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছিলো। টানা ৯ মাস যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে আমরা জয়ী হয়েছি। তবে এই নয় মাসে আমাদের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ত্রিশ লাখ মানুষকে হত্যা করেছে। বাড়িঘরে আগুন লাগিয়ে দিয়েছে। মেয়েদের তুলে নিয়ে গেছে। বাড়ি বাড়ি গিয়ে লিস্ট ধরে বুদ্ধিজীবিদের হত্যা করেছে। ওরা চেয়েছিলো বাংলাদেশকে পঙ্গু করে দিতে। কিন্তু ওরা পারেনি। পাকিস্তানীদের সাহায্য করেছে, আমাদের দেশের কিছু কুলাঙ্গার। রাজাকারেরা। তুমি শুনলে অবাক হবে- দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর হয়ে গেছে, কিন্তু দেশে আজও রাজাকার মানসিকতার লোকের অভাব নেই। ৭১ এর পরাজিত শক্তি জামাত শিবির আজ (১৬ ডিসেম্বর) আমাদের পতাকা হাতে নিয়ে র‍্যালী করে। মূলত এরা মসকরা করছে জাতির সাথে। ফাজ্জা, তুমি বড় হও। লেখাপড়া করো। সব জানতে পারবে, বুঝতে পারবে।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×