ক্ষতিয়ান
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এতটা অস্থির ও দিশাহীন বাংলাদেশ দেখিনি কখনো।
চলছে কিন্তু প্রকৃতই চলছে না;
আর চলছে যে না সেটাও বুঝতে পারছে না!
যারা বলছেন সব চলছে,
তারা যে অচল মুদ্রা সেটা বলারও মানুষ নেই!
সবাই ছুটছে যেনবা দিকভ্রান্ত!
সম্বল শুধু ক্রোধানল!
নিজের অনলে পুড়ে অতি বুদ্ধিমান!
তথ্য প্রবাহে এখন নাকি স্বাধীনতার প্লাবন!
সত্য - মিথ্যা ঘরে - বাইরে, আকাশে - বাতাসে উড়তে উড়তে একসময় মিলেমিশে ভেসে যায় বর্জ্যনগরে!
অতঃপর উৎপাদিত হয় নতুন সত্য
এবং ততটুকুই যতটুকু নিজ অনুকূলে!
এখন চলছে আলটিমেটামকাল!
মৃত্যদেবতাও সম্ভবত গভীর চিন্তামগ্ন!
উলোটপালোট হয়ে যাচ্ছে তার জাবেদা - খতিয়ান!
আমাদের ভাষা জানান দিচ্ছে আমরা এখন পরাশক্তি!
বাহুবল দিয়ে যদি সব হতো,
তাহলে কি দরকার তোমাকে মাননীয় মস্তিষ্ক?
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:১৭
নড়াইলের কালিয়ায় এই বর্বরতা কোন সভ্য রাষ্ট্রের চিত্র?
নড়াইলের কালিয়ায় যেভাবে তাণ্ডব, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা কল্পনার সীমাকেও ছাড়িয়ে গেছে। অভিযোগ অনুযায়ী, দুই শতাধিক বাড়িঘরে প্রথমে লুটপাট চালানো হয়েছে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মি. বিকেল, ২২ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪৩

আজকাল অনুপ্রেরণা পাই না। সফল হতে নাকি জীবনের একটি ন্যারেটিভ দরকার। আমার সেটি নেই। সম্ভবত সান্ত্বনাকে আর সত্য বলে চালাতে পারছি না।
জীবনের কোনো পূর্বনির্ধারিত অর্থ নেই। মস্তিষ্ক স্মৃতি, ভয়, অভাব...
...বাকিটুকু পড়ুন২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন