somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

পৃথিবীতে মানুষের প্রধান দায়িত্ব কী?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার ওস্তাদ বলেছেন, হুজুরেরা বিশ্ব সম্পর্কে কিছুই জানে না।
তাদের ধারণা, আল্লাহ বিশ্বকে চালায়। মানুষ যে বিশ্ব চালায়, আমেরিকা যে ভেনেজুয়েলার তেল দখল করেছে, আমাদের সেনাবাহিনী ও আমলাদের কিনে আমাদের জাতিকে পংগু করে দিয়েছে এটা ধার্মিকেরা বুঝে না। কারন ধার্মিকদের মাথায় মগজ নেই। যা আছে সেটা হলো বানরের মগজ।

ওস্তাদ সব সময় মহা সত্য বলে দেন,
আমাদের জাতির ৯০ ভাগই মূর্খ। এদের বিচার বিবেচনা বোধ কম। এই পৃথিবীটা আমাদের। এখানে আমাদের সকলের মিলেমিশে থাকতে হবে। তাতে আমাদেরই মঙ্গল হবে। মানুষের জীবন খুব ছোট। গড়ে একজন মানুষ ৬০ বছর বাঁচে। তাই বলা যেতে পারে- আমরা অল্প সময়ের জন্য দুনিয়াতে এসেছি। এজন্য ঝগড়া করা যাবে না। হিংসা করা যাবে না। কোনো প্রকার মন্দ কাজ করা যাবে না। সবাইকে ভালোবাসতে হবে। যারা ভুল পথে আছে, তাদের ভুল পথ থেকে বের করে নিয়ে আসতে হবে।

মানুষের জীবনের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ভালোবাসা।
ভালোবাসার কাছে সকলকে একদিন না একদিন মাথা নত করতে হয়। তাই সব মানুষের প্রতি ভালোবাসা অব্যহত রাখতে হবে। মানুষকে কি করে ভালোবাসতে হয়- সেটা শেখার জন্য আমাদের 'মাদার তেরেসা'র দিকে তাকাতে হবে। মাদার তেরেসা একজন মহৎ মানুষ।

বুদ্ধিমান মানুষরা মন্দ কাজ করতে পারে না।
মানুষের প্রথম লক্ষ্য হওয়া উচিৎ নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা। যোগ্য ও দক্ষ না হলে জীবনে সাফল্য পাওয়া যাবে না। ভালো চাকরী বা ব্যবসা করা যাবে না। করতে হবে নীচু মানের জীবনযাপন। আমাদের দেশে বহু শিক্ষিত বেকার আছে। তাঁরা চাকরী পাচ্ছে না কারন তাঁরা যোগ্য ও দক্ষ নয়। কোনো রকমে পাশ করেছে। কিন্তু তাদের ভিত মজবুত নয়।

যাদের যোগ্যতা আছে তাদের বেকার বসে থাকতে হয় না।
তাঁরা বুদ্ধি করে একটা পথ ঠিকই বের করে নেয়। যে একা সে'ই সামান্য। তাই সব সময় মানুষের কাছাকাছি থাকতে হবে। মানুষকে ভালোবাসতে হবে। মন্দ মানুষদের ভালো হওয়ার সুযোগ দিতে হবে। হাত বাড়িয়ে দেন। কাঁধে কাঁধ মিলান। যে গর্তে পড়েছে তাকে টেনে তুলুন।

পৃথিবীতে মানুষের প্রধান দায়িত্ব ভালো থাকা এবং অন্যকে ভালো রাখা।
প্রথমে নিজের পরিবারের প্রতি দায়িত্ব পালন করা। তারপর সমাজ বা দেশের জন্য ভালো কিছু করা। শুধু নিজে ভালো থাকলে হবে না। আশেপাশের সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। প্রচুর গাছ লাগাতে হবে। সহজ সরল জীবন যাপন করা। মানবিক এবং হৃদয়বান হতে হবে। মানুষকে ভালোবাসতে হবে। নিজেকে ভাবতে হবে বিশ্ব নাগরিক।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×