
আজকাল কোনো কারন ছাড়াই আমার জুতোর ফিতা খুলে যায়।
গত তিন মাস ধরেই এমনটা হচ্ছে! প্রতিদিন কয়েকবার করে হচ্ছে! অথচ আমি টাইট করে জুতোর ফিতা বাঁধি। আর জুতোর ফিতা খুললে দুটাই খুলবে। একটা কেন খুলবে। তাও আবার প্রতিদিন। ঘটনা কি? সেদিন কাওরানবাজার মেট্রোরেল থেকে নেমেছি। ভাবলাম আজ হাতে সময় আছে। চল্লিশ মিনিট হাঁটবো। মেট্রোরেলের সিড়ি দিয়ে নামার সময় দেখি আবার ফিতা খুলে গেছে। আজও আগে আরও দুবার খুলে ছিলো। বারবার বাম পায়ের জুতোর ফিতাই কেন খুলে? ডান পায়েরটা কেন খুলে না? দুই পায়ের ফিটাই তো সমান টাইট দেই। এবার আর আর জুতোর ফিতা লাগালাম না। রাস্তার সাথে জুতোর ফিতা এলোমেলো নাচতে থাকুক। আমি হাঁটছি। ডায়বেটিস হাঁটা। খাওয়া দাওয়া কমাতে পারছি না। প্রতিদিন হাঁটা তো জরুরী। একজন পথচারী বলল, ভাইসাহেব আপনার জুতোর ফিতা খুলে গেছে। আমি বললাম, এই ফিতাতে সমস্যা আছে। এটা বারবার খুলে যায়।
শীতের সময় এলেই রাস্তায় মোড়ে পিঠা বিক্রি করে।
বেশি বিক্রি হয় চিতই পিঠা। ভাপা পিঠাও পাওয়া যায়। তবে এরা ভাপা পিঠায় খেজুরের গুড় দেয় না। আখের গুড় দেয়। আখের গুড় দিয়ে ভাপা পিঠা বানালে স্বাদ হয় না। সন্ধ্যা থেকেই চিতই পিঠার দোকান গুলোতে অনেক ভিড় হয়। দুটা চিতই পিঠা কিনতে গেলেও দশ পনের মিনিট অপেক্ষা করতে হয়। আজকাল আমার খুব ইচ্ছা হয়- ফুটপাতে বসে চিতই পিঠা খাই। চিতই পিঠার সাথে নানান রকম ভর্তা। গরম গরম চিতই পিঠা ভর্তা দিয়ে খেতে ভালোই লাগবে।
সেদিন বাসায় এক আত্মীয় এসেছেন। মায়ের দিকের আত্মীয়। উনি বছরে এক দুইবার আসেন। সম্পর্কে মায়ের খেলা। উনাকে কথায় কথায় বললাম, চাপটি খেতে ইচ্ছা করে। পরের দিন উনি চাপটি খাওয়ার ব্যবস্থা করলেন। সাথে দেশি মূরগীর ঝোল। উনি গরম গরম চাপটি বানিয়ে দিলেন। আমি রান্নাঘরে বসেই খেলাম। বড় ভালো লাগলো। দীর্ঘদিন ধরে আমার চাপটি খেতে ইচ্ছা করছিলো। সেদিন মন ভরে চাপটি খেলাম। খেতে স্বাদও হয়েছিলো। ঝাল ছিলো। আমার মনে আছে, অফিস থেকে সন্ধ্যায় বাসায় ফিরে, সুরভি আর আমি হাঁটতে বের হতাম। আমাদের পাশের এলাকায় এক থুরথুরে বুড়ি মহিলা চাপটি বানাতো। সেখান থেকে আমি আর সুরভি প্রায়ই চাপটি খেতাম।
মাকে নিয়ে ডাক্তার কাজী দ্বীন মোহাম্মদের কাছে যাবো।
এই ডাক্তারের সিরিয়াল পাওয়া যায় না। সিরিয়াল পাওয়া যেন বিরাট ভাগ্যের ব্যাপার। কেন এমন কেন হবে? যাইহোক, একলোক ১২ শ' টাকার বিনিময়ে সিরিয়াল দিয়ে দিলো। শুধু ফোনে সিরিয়ালটাই দিলো আর কিছু না। আমি মাকে নিয়ে গেলাম সন্ধ্যা ছয়টায়। ডাক্তার দেখালাম রাত সাড়ে এগারোটায়। মা অসুস্থ মানুষ। যে লোক সিরিয়াল দিয়ে দিলো, সে তো কোনো উপকার করলো না। সে যদি রাত ৯ টা বা ১০ টায়ও ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দিতো, ভালো হতো। সেই দালাল বা সিরিয়াল দিয়ে দেওয়া লোকটা তাড়াতাড়ি ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দিলো না। শুধু মাত্র সিরিয়াল দেওয়ার জন্য ১২ শ' টাকা নিলো। অবশ্য এই টাকা উনি বিকাশে নেন। হাতে নেন না। এমনকি উনি সামনে আসেন না। উনার সাথে যোগাযোগের মাধ্যম মোবাইল। এদিকে ডাক্তারের ভিজিট ১৫ শ' টাকা। এন্টি ফি একশ টাকা। টাকা কোনো সমস্যা না। কিন্তু আমি তো ভালো সার্ভিস পেলাম না। অথচ সিরিয়াল দেওয়ার লোকটা ১২শ টাকা নিয়ে নিলো। এরকম বহু লোকের কাছ থেকেই নেয়। শুনেছি সে নাকি ঢাকায় দুটা ফ্লাটও করে ফেলেছে।
আমাদের দেশের ডাক্তাররা কি দরিদ্র?
ওষুধ কোম্পানীর লোক ডাক্তাদের খাওয়ার জন্য সন্ধ্যার নাস্তা নিয়ে যায়। আবার জিজ্ঞেস করে স্যার আগামীকাল কোন রেস্টুরেন্টের খাবার খাবেন? আরেক ওষুধ কোম্পানীর লোক কম্বল নিয়ে দৌড়াচ্ছেন। ডাক্তারদের কম্বল দিবেন। অথচ শীত শুরু হয়নি। এমনকি ডাক্তার নিজে ওষুধ কোম্পানীর লোককে ফোন দিয়ে বলে, আমার এটা লাগবে, ওটা লাগবে। ওষুধ কোম্পানীর লোক পাগলের মতো সেটা কিনে ডাক্তারের চেম্বারে গিয়ে দিয়ে আসে। একজন ডাক্তারের হাত পেতে খাবার বা অন্যান্য জিনিস নিতে লজ্জা করে না? তাদের আর্থিক অবস্থা তো খারাপ না। ওষুধ কোম্পানী গুলো হুহু করে ওষুধের দাম বাড়াচ্ছে। দরিদ্র মানুষজন ওষুধ কিনতে গিয়ে হিমসিম খাচ্ছে। অনেক মানুষ একটু কম দাম পাওয়ার আশায় এক দোকান থেকে আরেক দোকানে যায়। এক এলাকাতে থেকে আরেক এলাকায় যায়। এদিকে ডাক্তাররা কি বিলাসী জীবনযাপন করছেন। গত বছর পত্রিকাকে পড়েছিলাম, ডাক্তারা যদি ওষুধ কোম্পানী থেকে উপকৌটন নেওয়া বন্ধ করে তাহলে ওষুধের দাম অনেক কমে যাবে।
সময় পেলে মাঝে মাঝে ফেসবুকে রিলস দেখি।
আজ দেখলাম- অল্প বয়সী কয়েকটা ছেলে একজন বয়স্ক মানুষকে মারছে। বয়স্ক মানুষের অপরাধ সে হয়তো আওয়ামীলীগ করতো। এজন্য বিএনপির ছেলেরা বয়স্ক লোকটাকে চড় থাপ্পড় মারছে। বয়স্ক লোক মার খেতে খেতে আধমরা। সে তার ছেলের সমান ছেলেদের হাতে পায়ে ধরছে। ক্ষমা চাইছে। কিন্তু তাকে ক্ষমা করা হচ্ছে না। বরং যে যেভাবে পারছে সমানে চড় থাপ্পড় মেরেই চলেছে। আমার কথা হচ্ছে, লোকটা যদি অপরাধী হয়, পুলিশ তার ব্যবস্থা নেবে। দেশের আইন অনুযায়ী তার শাস্তি হবে। অল্প বয়সী ছেলেরা তাকে কেন মারবে? যারা চড় থাপ্পড় মারছে, তাদের কি বিবেক নেই? বাপের বয়সী একটা মানুষ কলার চেপে ধরে চড় থাপ্পড় মারছে। তাদের কাছে খারাপ লাগছে না? এখন তো দেশে মব সম্রাট ইউনুস নেই। তারেক জিয়া কি এসব দেখছেন না? এরপর বিএনপির নয়ন নামে এক ছাগল- সেও আওয়ামীলীগের লোকজন ধরে মারছে। এসব কি হচ্ছে দেশে? নয়নকে এই দায়িত্ব কে দিলো? তারেক সাহেব? না বাংলাদেশ পুলিশ? ক্ষমতার পালা বদল হলে- এদের কি হবে? ভাবা উচিৎ।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


