ব্লগার ডাঃ ইমরান এইচ সরকারের বিরুদ্ধে একজন মুক্তিযোদ্ধা সন্তান মামলা ঠুঁকে দিয়েছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ!
মামলায় ডাঃ ইমরানের বিরুদ্ধে বেআইনিভাবে জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ সালের ৪ এর (ঘ) এবং ৭ এর (২) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়, ইউনুস সেখ নামের একজন মামলাটি করেছেন - তিনি নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান বলে দাবী করেন এবং এভাবে পতাকা উত্তোলন তাকে ব্যাথিত করেছে, তাই তিনি এর বিচার চান ...
বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, এখানে দোষ করলে বিচার চাওয়া যাবে - কোন প্রবলেম নেই
১. বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম ডিজাইনার শিব নারায়ন দাস শাহবাগের ডাঃ ইমরানের নেতৃত্ব দেওয়া এ আন্দোলনে শরীক হয়েছেন, তিনি কেবল জাতীয় পতাকার ডিজাইনারই ছিলেন না- তিনি একজন একজন মুক্তিযোদ্ধা। ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের সুযোগ্য শিষ্য।
২. ১৯৭১ সালের ২৩ মার্চ পাকিস্তান দিবসে সমগ্র পূর্ব পাকিস্তানের বিভিন্ন স্থানে পাকিস্তানের জাতীয় পতাকার পরিবর্তে শিবনারায়ন দাশের নকশা করা বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়
[১৯৭০ সালের ৭ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত ছাত্রদের এক সামরিক কুচকাওয়াজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অংশ গ্রহণের কথা ছিল। এই লক্ষ্যে ছাত্রদের নিয়ে একটি জয়বাংলা বাহিনী গঠন করা হয়। ছাত্র নেতারা এই বাহিনীর একটি পতাকা তৈরির সিদ্ধান্ত নেয়। এই লক্ষ্যে ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের ১১৬ নং কক্ষে ছাত্রলীগ নেতা আ স ম আবদুর রব, শাহজাহান সিরাজ, কাজী আরেফ আহমদ, মার্শাল মনিরুল ইসলাম পতাকার পরিকল্পনা নিয়ে বৈঠকে বসেন। এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা স্বপন কুমার চৌধুরী, জগন্নাথ কলেজের ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রনেতা শিবনারায়ন দাশ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সাধারণ সম্পাদক হাসানুল হক ইনু ও ছাত্রনেতা ইউসুফ সালাউদ্দিন। সভায় কাজী আরেফের প্রাথমিক প্রস্তাবনার উপর ভিত্তি করে সবার আলোচনার শেষে সবুজ জমিনের উপর লাল সূর্যের মাঝে হলুদ রঙের বাংলার মানচিত্র খচিত পতাকা তৈরির সিদ্ধান্ত হয়। এরপর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের ১১৬ নং কক্ষে রাত এগারটার পর শিবনারায়ন দাশ পুরো পতাকা ডিজাইন সম্পন্ন করেন]
যাই হোক, শিব নারায়ন দাস জাতীয় পতাকার এহেন অবমাননা কে অবমাননা মনে করেন নি, কিংবা মনে করলেও তার পকেটে পয়সা না থাকায় তিনি মামলা করতে পারেন নি
৩. বিএনপি ও চার দলীয় ঐক্যজোটের শাসনামলে প্রমাণিত রাজাকারের গাড়িতে লাল-সবুজের জাতীয় পতাকা উঠেছিল, তখন সম্ভবতঃ মামলার বাদী শেখ ইউনুস জন্ম গ্রহণ করেন নি - করলে তিনি তখনই মামলা করতেন
৪. আমি বাংলাদেশে থাকি - টুকটাক বিশেষ দিনে জাতীয় পতাকা বের করে ছাদে ওড়াই - ভাই মাফ চাই, দোয়াও চাই
আমি আর জাতীয় পতাকা ওড়াবো না
৫. বাদীর মামলার নিবন্ধনে কিছু ত্রুটি আছে - "অন্যায় যে করে আর অন্যায় যে সহে" দুজনেই সমান অপরাধী, মামলার আসামীর স্থানে কয়েক কোটি মানুষের নাম উঠবে - নাহলে বলবো "মামলাটি আন্তর্জাতিক মানের হয়নি"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


