প্রতিদিনের ভুলে যাওয়া অনেক কিছুর মতো
...বাংলাদেশের মানুষ কাঁদতে ভুলে গেছে
শেষ কেঁদেছিলে ক্ষুদিরামের ফাঁসির দিন তুমি,
তারপর যখন তোমার বাবা ক্যান্সারে ধুঁকে ধুঁকে মরলো, তুমি কাঁদোনি
মিলন কিংবা তাহের, মুজিব কিংবা রুমি
ওঁদের মরাতেও তোমার কান্না আসে নি,
কি যতনে তৈরী তোমার হিয়া!
নতুন দিনে ঝলসে গেছে নতুন কিছু শরীর
তাদেরও ঘর ছিলো, ঘরের মধ্যে তাদের অপেক্ষায়
কেউ না কেউ ছিলো
অদ্ভুত দেশের -
অদ্ভুত প্রিয় মানুষগুলো আমার -
তোমরা কি কাঁদতে ভুলে গেলে
-
(বার্ণ ইউনিট এর নতুন পোড়া মুখগুলোর জন্য উতসর্গ)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



