
দিকদর্শী
মো: রাজিব হোসেন পানি
আমি উদ্দমী,আমি বরবর,আমি ধারালো তলোয়ার ,
কোন এক বীর শক্তিশালী রাজার ।
আমি যতদিন বাঁচবো মরবো আমি মরবো বার বার ,
করে লড়াই সাথে অন্যায় আর অবিচার ।
যদি দেখি কখনো সমাজে আর রাষ্ট্রে
মিথ্যের হয় জয় আর সত্যের পরাজয় ,
মানবো না, মানবো না, পারিনা মানতে,
আমি সমাজের এই অবক্ষয় ।
আমি দুর্জয় আর দানব হবো
মানবো না পরাজয় ,আমি মরবো আবার
জন্ম নিবো ,তবু রুখবোই বার বার ।
জানি আমি একা ,নেই পাশে কেউ আজ ,
রইবো না একা, জানি আমি যখন, পড়বো রনোসাজ ।
বাঙ্গালী জাতির আছে সাহস আর অফুরন্ত উদ্দম
শুধু অভাব সঠিক দিকদর্শীর ,চরিত্র যার উত্তম ।
আমি চাই হতে ঐ দিকদর্শী ,
যে করে না ভয় ,দেখে শুধু স্বপ্ন অবিরাম ,
সুন্দর সু-প্রভাত ,আর, দরীদ্র ক্ষুধাহীন ,সুন্দর এক বসুন্ধরার ।
কথা বলে নই হবে কাজে পরিচয় ,
এসো নবীন ,সাহস যোগাও বাহুতে আর শীনায় ,
মেধা শক্তির বিকাশ ঘটিয়ে এসো বিশ্বদরবারে দেশটাকে চিনায় ।
এমন সমাজ গরতে হবে বসে ভাবি দিবানিশি ,
ভয় করোনা তরুন সমাজ ,
আমি আছি সাথে তোমাদের পাশে,
হয়ে আগামীর দিকদর্শী ।
দিকদর্শী = দিকপ্রদর্শনকারী
বসুন্ধরা= এই কবিতাই কবির জন্মস্থান
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



