বুঝি না..
মো: রাজিব হোসেন পানি
ধুর ছাই ..বুঝি না মনটা আমার চাই কি ?
ভাবনা গুলো এলোমেলো ..যেন পান্তাভাতে ঘি ..
বুকের খাঁচায় চুপটি মেরে কে যেন বসে আছে...
উথাল পাতাল ঢেউতুলে শুধু মিছে মিছে ..।
পড়তে বসা ,খেলা করা ভাললাগে না কিছু ...
আবোল তাবোল ভাবনাগুলো নেয় শুধু আমার পিছু ।
মনটা আমার চায় যে কি ? তাই বুঝি না আমি ..
ইচ্ছে করে গারি কিনি অনেক একটা দামি ..
একটু পরেই ভাবনা গুলো আমার থেকে নেয় ছুটি
যখন দেখে কোনো ললনা আমার চোখ দুটি ।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৭ সকাল ১১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



