অনুভূতির শূণ্য দেয়ালে,
সুরের মূর্ছনাহীন ধূসর জগৎ
অবরুদ্ধ আমার ব্যাকুল কন্ঠে
উচ্চারিত হয় কিছু প্রতিবাদি শব্দ।
আগুন্তুকের রুদ্র চোখে দেখি
মমতাহীন নিষ্ঠুরতা,
ধংসের কাছাকাছি এসে
অর্থহীন প্রতিবাদে গর্জে উঠি আমরা আজ।
পাথর চাপা পুরানো সভ্যতার মত
চাপা পড়ে আমাদের কন্ঠ,
আর্তনাদ করে উঠি তীব্র যন্ত্রনায়।
এরপর আবার তোমাদের মুখোমুখি হই
অপরাধীর বেশে।
আজ থেকে দুই বছর আগে কবিতাটি তৎকালীন সময়ের পেক্ষাপটে লিখেছিলাম।সে সময় আমাদের স্বাধীনতার বিরুদ্ধে অনেক অপশক্তি তৎপর ছিল,এবং যারা এর প্রতিবাদ করেছিল তাদের নানা ভাবে দমন নিপীড়ণ করা হয়েছে। সেই প্রেক্ষিতে এই কবিতা। কতটুকু ভাল লাগল জানাবেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


