somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ভাবনা

১২ ই জুন, ২০১৬ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ সাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করলেও রাষ্ট্র ধর্ম করা হয়েছে ইসলাম। আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র হল ভারত। ধর্মীয় চেতনার দিক থেকে তারা অসাম্প্রদায়িক। তাই এই দেশের অনেক সুশীল চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশ থেকে রাষ্ট্র ধর্ম বিলুপ্ত করে অসাম্প্রদায়িক চেতনার রাষ্ট্র গঠন করতে ভারতের আদলে।

কিন্তু আমার প্রশ্ন এই অসাম্প্রদায়িক রাষ্ট্র ভারতে সংখ্যালঘু মুসলমানরা কি নির্যাতিত হয় না?
-২০০২ সালের গুজরাট দাঙ্গার কথা অবশ্যই এই দেশের মানুষের মনে আছে। তখন ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপর চালানো হয়েছিল নির্মম হত্যাযজ্ঞ যে হত্যাকান্ডে নিহিত হয়েছিল দুই হাজারের উপরে মুসলমান।
-বাড়িতে গরুর মাংস রাখা এবং খাওয়ার অভিযোগে ভারতের উত্তর প্রদেশের দাদরি গ্রামে মোহাম্মদ আখলাক নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
- ভারতের মহারাষ্ট্রসহ অনেক জায়গায় মুসলমানদের পবিত্র ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহার সময় পশু কোরবানি নিষিদ্ধ।

এমন অনেক দৃষ্টান্ত স্থাপন করেছে অসাম্প্রদায়িক এই রাষ্ট্রটি। এই সব কথার মানে হল শুধু কাগজে কলমে বা সাংবিধানিকভাবে লিখিত অসাম্প্রদায়িক শব্দটি কোণ গুরুত্ব বহন করে না। মানুষের প্রতি মানুষের সৌহাদ্য সহনশীলতা পারে মানুষের প্রতি মানুষের মমত্ববোধ সৃষ্টি করতে। অর্থনৈতিক বৈষম্য হ্রাস, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক সুশাসন প্রতিষ্ঠা করতে পারলে অবশ্যই রাষ্ট্রের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। যা অসাম্প্রদায়িক চেতনার মূলমত্র।

কিন্তু বর্তমান সময়ে জোর করে যেমন ভাবে অসাম্প্রদায়িক চেতনা মানুষকে গেলানোর চেষ্টা করা হচ্ছে তার ফলাফল হচ্ছে ভয়ংকর। কারন এর মাধ্যমে বিভিন্ন মানুষের মধ্যে বাড়ছে দৌড়াত্ব। নিশ্চয়-ই আমরা ভারতের ন্যায় অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে চাই না। যেখানে বিভিন্ন সময়ে সংখ্যালঘু মুসলমানরা হচ্ছে নির্যাতিত। কিন্তু বাংলাদেশের মত এমন একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে আমরা কখনোই দেখি নাই গনহারে সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে। এই দেশের মুসমানরা অনেক বেশি সেক্যুলার। তারা ইসলামকে ভালবাসে তার মানে এই নয় তারা এই দেশে অন্য ধর্মের মানুষকে থাকতে দিতে চায় না। কিন্তু বর্তমান সময়ে এই দেশে দুটো ধর্মের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। হয়তো তারা বিশেষ উদ্দেশ্যে এমন বিভেদ সৃষ্টি করতে চাইছে চক্রান্তকারীরা। তাই বিদেশী চক্রান্ত রুখতে না পারলে বাংলাদেশ হারাবে স্বাধীনতা।

বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। যে কারন অনেক শকুনের চোখ এই দেশের দিকে। মুসলিম রাষ্ট্রগুলোকে একের পর এক দূর্বল করে দেওয়া হচ্ছে। জাতিগত সংঘাতই পারে একটি দেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিনত করতে। আর সেই সুযোগেই তারা তাদের মূল লক্ষ্যের দিকে রওনা দিতে পারে। সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে রক্ষা পেতে হলে এখনই আমাদের প্রয়োজন একতাবদ্ধ হয়ে সকল অপশক্তিকে রুখে দেওয়া। একটি প্রবাদ বাক্য আছে, স্বাধীনতা অর্জন করা চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ঠিক এমন মুহূর্তে আমরা আছি। স্বাধীনতা রক্ষা করার যুদ্ধের সময় এখন। বিদেশীদের হাতে স্বাধীনতাকে তুলে দিয়ে আমরা কেউ সুখে থাকতে পারবো না। আমাদের নিশ্চই মনে আছে, নবাব সিরাজুদ্দৌলার কথা। নবাবকে হটাতে মিরজাফর চক্রান্ত করেছিল ইংরেজদের সাথে। চক্রান্তের ফলাফল হিসাবে মিরজাফর ক্ষমতায় বসেছিল কিন্তু শেষ পর্যন্ত ইংরেজরা তাকেও হত্যা করেছিল। অতএব শেষ পরিণতি কিন্তু তার জন্য্ও ভাল হয় নি। আজ বাংলাদেশ এমন চক্তান্তে নিপতিত।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৬ দুপুর ১:১১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×