somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচারের দায়িত্ব কার?

১৯ শে জুন, ২০১৬ রাত ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্রসফায়ারের নাটক আর কত দিন চলবে?
এমন করে নির্দয়ভাবে আর কত হত্যা করা হবে?
অপরাধীকে শাস্তির আওতায় আনা কার দায়িত্ব?
কেন জঙ্গি ধরে প্রকৃত সত্য মানুষকে না জানিয়ে ক্রসফায়ারের নাটক সাজিয়ে হত্যা করা?
কাকে আড়াল করতে জঙ্গি ধরে হত্যা করা হচ্ছে?

এমন অসংখ্য প্রশ্ন মানুষের মনে। ফয়জুল্লাহকে ধরেই নিলাম একজন জঙ্গি। কিন্তু তাকে হত্যা করা কোন ভাবেই যৌক্তিক মনে হয় না। কারন তাকে বিচারের আওতায় আনার সুযোগ ছিল। অথচ তাকে বিচারের আওতায় না এনে পুলিশ নিজেই অপরাধ করেছে। বিচার বিভাগ সিদ্ধান্ত নিবে কোন অপরাধের জন্য কি শাস্তি হবে। একজন সাধারন মানুষ যেমন আইন হাতে তুলে নিতে পারে না তেমনি পুলিশও পারে না আইন হাতে তুলে নিতে। প্রতিদিনের গনগ্রেফতার এবং ক্রসফায়ারে জনগন ভীত। কারন এগুলো সুশাসনের অন্তরায়। সুশাসন প্রতিষ্টা করতে গেলে প্রথমেই বিচার বিভাগকে শক্তিশালী করা প্রয়োজন। কিন্তু সেখানে বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পুলিশ ক্রসফায়ের নাটক করে হত্যা করছে।

একটা অন্যায় প্রশ্রয় পেলে হাজারো অন্যায় উৎসাহিত হয়। একদিকে যেমন অপরাধীরা বেপরোয়া হয়ে যায় তেমনি যারা সমাজে বিচারকে সুপ্রতিষ্ঠিত করবে তারাও বিভ্রান্তির মধ্যে থেকে যায়। বর্তমান সময়ে যেভাবে অপরাধী গ্রেফতারের পর ক্রসফায়ারে হত্যার মাত্রা বেড়ে চলছে তাকে করে সুশাসন বাধাগ্রস্থ হতে বাধ্য। একটা মানুষকে হত্যা করে কখনোই জঙ্গিবাদ দমন করা সম্ভব না। অপরাধের মূল কারন উৎঘাটন করে সেই অনুযায়ী ব্যবস্থা নিলেই নতুন করে সন্ত্রাসের জন্ম হয় না। কিন্তু সেখানে যদি অপরাধী ধরেই হত্যা করার প্রবনতা থাকে তাহলে একসময় দেখা যাবে অপরাধ কমার পরিবর্তে বেড়েছে। অপরাধী গ্রেফতারের অর্থ অপরাধ দমন অপরাধী হত্যা নয়। সুশাসন প্রতিষ্ঠা করতে না পারলে রাষ্ট্রই ব্যর্থতায় পর্যবসিত হবে। যা কখনোই স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রে প্রত্যাশিত হতে পারে না।
যার যে দায়িত্ব সে যদি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে সমাজের অসংগতি দূর হবে বলে আশা করা যায়। তাই পুলিশের এই অন্যায় হত্যা বন্ধ করা উচিৎ। এবং সেই ক্ষেত্রে বিচার বিভাগের কার্যকরী হস্তক্ষেপ প্রয়োজন।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৬ রাত ২:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×