রাজিন রিভিউ: Bang Bang
কাহিনী একটু পেঁচানো। বিখ্যাত ঐতিহাসিক “কোহিনূর” হীরা চুরি হয়ে গেছে। চোর আমাদের হৃতিক বাবাজী । এত দামি জিনিস কারে বেচুম? আইসা পরে আমাদের ভিলেন ওমর জাফর ( Danny Denzongpa)। এদিকে শিমলার ঠান্ডায় এক ঠান্ডা সুন্দরী ব্যাংক রিসিপশনিস্ট হারলীন সাহানী ( Katrina Kaif)। জীবন পুরাই ঠান্ডা এবং একাকী। কী আর করা? ইন্টারনেটে TrueLuvv.com এ জীবনসাথী খোঁজার চেষ্টায় এক ভিকি নামক বান্দার সাথে ডেট ঠিক হয় রেস্টুরেন্টে খাওয়ার। হারলীন আছে বসে কিন্তু অন্য জনের খবর নেই। জীবনটা হয়তো এভাবে একাকী খাওয়ার টেবিলটার মতই থেকে যাবে। হঠাৎ একজনের আবির্ভাব। কিন্তু পরে জানা যায় যে সে তার “ভিকি” নয়। সে এক আন্তর্জাতিক চোর “রাজভীর নান্দা” ( Hrithik Roshan)। যার বর্তমান কাজ হারলিনকে ব্যবহার করে নিজের চুরির জিনিসটি অক্ষত রাখার চেষ্টা। জীবন পুরাটাই পাল্টে যায়। এক ব্যাংকের বোরিং চাকরী থেকে হঠাৎ এক অপরিচিত ব্যক্তির হাত ধরে ছুটে চলা এবং পিছনে পুলিশ এবং ওমর জাফরের লোকদের তাড়া খাওয়া। বিরাট এক বিপদে পড়ে যায় হারলিন। কি দোষ ছিল তার?
মুভিটিকে বিশ্লেষণের আগে এটির হলিউড সংস্করণ টম ক্রজ এবং ক্যামেরন ডায়াজ এর Knight and Day এর সাথে একটু তুলনা তো করতেই হয়। Knight and Day মুভিটি আসলে একটি অ্যাকশান-কমেডি মুভি। যেটি দেখতে গিয়ে মনে হয়েছে পুরাই হিন্দী মুভিই দেখলাম। এদিকে Bang Bang মুভিটি অ্যাকশান – কমেডি না বলে অ্যাকশান-রোমান্টিক বলতে হবে। ভারতীয় দর্শকদের কথা চিন্তা করে মুভিটির কাহিনী কিছুটা সহজ করা হয়েছে যেটি বেশ ভালো লেগেছে। নির্দেশক Siddharth Anand এর পরিচালনা আসলেই দারুন ।
মুভিটিকে ভালো লাগার জন্য একটি নামই আসে। সেটি Hrithik Roshan এর। অসাধারণ!! কীভাবে পারে? Tom Cruise এর সাথে তার তুলনা করাটা খুব একটা ঠিক হবে না কারণ এই মুভির চরিত্রটি Knight and Day এর Roy Miller এর থেকে সামান্য আলাদা। Tom Cruise কে যেখানে দুর্দান্ত লেগেছে হৃতিককে লেগেছে দুর্দান্তিস! প্রতিটি মুভির জন্য তার নিষ্ঠা এবং শ্রম তাক লাগানোর মত। কিন্তু এই মুভিতে একশান দৃশ্য দৃশ্যায়নকালীন বেচারার মস্তিষ্কে রক্তক্ষরণ পর্যন্ত হয়ে গেছে। ব্রেন সার্জারীর পরও সে একশান দৃশ্য করতে স্টান্ট ব্যবহার করতে অপারগতা জানায়। এই মুভি ভারতের অন্য কোন অভিনেতা দ্বারা করা একেবারেই অসম্ভব। শুধু একশান নয়। হৃতিকের অভিনয়, চলাফেরা, ভাআআআবস, স্টাইল এবং সবশেষে নাচ সবই এক্কেবারে কেল্লা ফতে।
মুভিটি পুরোপুরি নায়ক প্রধান হলেও Katrina Kaif এর চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দারুণ লেগেছে ক্যাটরিনাকে। হৃতিক-ক্যাটরিনার জুটির রসায়ন দেখে পুরাই টাশকি খাইসি। এতদিন লাগলো এই দুজনকে একই সাথে পুরোপুরি নায়ক-নায়িকা হিসেবে দেখতে? এই মুভি যেমন হৃতিক ছাড়া চিন্তা করা যায় না তেমনি ক্যাটরিনা ছাড়াও অসম্ভব। হৃতিকের পাশে আর কোন ভারতীয় নায়িকা যেন মানাবেই না। এর জন্য ক্যাটরিনার প্রশংসা না করে পারা যায় না। সাধারণ এক শিমলার নিষ্পাপ মেয়ে বলুন কিংবা শেষ দৃশ্যে দুর্দান্ত নাচ সবকিছুতেই অপূর্ব ক্যাটরিনা। হৃতিক – ক্যাটরিনার আরো মুভি এখন সময়ের দাবি।
হলিউড সংস্করণ থেকে অন্যতম পরিবর্তন ছিল ভিলেন ওমর জাফরের চরিত্রটি যেটি Danny বেশ ভালোভাবেই করেছেন। এছাড়া অন্যান্য চরিত্রে Pawan Malhotra, Kanwaljit Singh, Deepti Naval, Jimmy Shergill কে ভালোই লেগেছে। Jaaved Jaffrey’র চরিত্রটি পুরোপুরি অপচয় বলে মনে হয়েছে। দারুন লেগেছে ক্যাটরিনার দাদী চরিত্রে Kamlesh Gill কে।
সংগীতের কথায় আসি। মাত্র ৪ টা গান আছে। সবগুলিই বেশ ভালো। Vishal-Shekhar এর কাজ বরাবরের মতই দারুন। “তু মেরি” , “ব্যাং ব্যাং” গান দুটিতে হৃতিক নাইচা কোপায় ফেলসে। ক্যাটরিনাও কম যায় না। তবে “মেহেরবান” গানটিতে দুজনকে ফাটাফাটি লেগেছে। দারুন দৃশ্যায়ন।
একশান নিয়ে আর কী বলবো। ফ্লাইবোর্ড, রেস কার কোনটিই Knight and Day তে ছিলনা। নতুন একশান সংযোজন গুলি দেখে মুখ আসলেই হা হয়েছিল।
মুভিটির একটি খারাপ দিক বলা যেতে পারে সেটি হল আবহ সংগীত। একশান মারামারি চলতেসে আর পিছনে ফ্যাচফ্যাচে শব্দ শুনতে খুব একটা ভালো লাগেনি। Selim Sulaiman থেকে আরো একটু বেশী আশা করা যায়।
Knight and Day মুভিটি অত্যন্ত নান্দনিক। যারা হিন্দী মুভির ভক্ত তাদের আরো নান্দনিক লাগবে Bang Bang। আর হৃতিকের ভক্ত হলে তো কথাই নেই।
সব মিলিয়ে ধামাকা মুভি।
রেটিং – ৪ / ৫
'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা
'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন
গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন
মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন
আল্লাহ্কে কীভাবে দেখা যায়?
যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন
শতরুপা
তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।