somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজিন রিভিউ: Kaabil

৩০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত কয়েক বছর ধরে কপাল খারাবির প্রতিযোগীতায় প্রথম সারিতে থাকা এক ব্যক্তির নাম “হৃতিক রোশান”। ব্রেন সার্জারি, মুভি ফ্লপ, বউয়ে দিলো ছাইড়া, এবং সর্বশেষ এক নায়িকার সাথে ইটিশ-পিটিশ নিয়ে গুজব। এই খারাবি অবস্থায় হৃতিকের নতুন মুভি “কাবিল”। কাহিনী হলো নায়ক অন্ধ হয়ে মারামারি করে । তার উপর মুভির নির্মাতা কপিমাস্টার সন্জয় গুপ্ত! হইসে কাম! হলিউডেই সুপারম্যান-ব্যাটম্যানই চলে না আর আইসে হিন্দী ডেয়ার-ডেভিল।
কিন্তু মুভিটা দেখার পর আমি অভিভূত হয়ে পুরাই কাইত। কিসের ডেয়ার-ডেভিল? কিসের কোরিয়ান মুভি? এক কথায় এক অন্ধ মানুষের প্রতিশোধের কাহিনী। কোন সুপার হিরো কাহিনী নয়।

কাহিনী জানা যাক। অন্ধ হলেও রোহান ভাটনাগার ( হৃতিক রোশান) এর জীবনটা বেশ গোছানো। সাইকেল ঠিক করা, ঠিকানা জেনে কোন জায়গায় চলে যাওয়া, রান্না করা, এমনকি বিয়ের জন্য পাত্রী পটানো, সব কাজেই সে চরম। অবশেষে পেয়ে যায় জীবনসঙ্গী হিসেবে সুপ্রিয়াকে ( ইয়ামি গৌতম)। দুই দৃষ্টি প্রতিবন্ধীর জীবন যেন স্বপ্নের মত চলতে থাকে। কিন্তু বাস্তব জীবন স্বপ্ন নয় বরং দুঃস্বপ্ন! তাদের জীবনে নেমে আসে ঘোর কালো অন্ধকার। কিন্তু রোহান কি চুপ করে থাকবে? অন্ধ হতে পারে সে, কিন্তু দুর্বল নয়। শুরু হয় অত্যাচারীদের জবাব দেবার খেলা।

মুভিটির কাহিনী অনেকে কোরিয়ান মুভি “Broken” এর সাথে তুলনা করলেও এধরণের কাহিনী আসলে জনম জনম ধরে শুনে আসছি। যেমন ১৯৮৬ সালের অমিতাভ বচ্চনের “আখরি রাস্তা”।
সন্জয় গুপ্তের নাম শুনেই মাইনষে প্রতিশোধ নিয়ে কোরিয়ান মুভি বিচড়ানো শুরু করে দিসে। এইটা কোন কথা হইলো? এছাড়া অন্ধ হইলেই কি ডেয়ার-ডেভিল? তাহলে তো আল পাচিনোর “Scent of a woman”ও ডেয়ার-ডেভিলের নকল।

যেহেতু কাহিনীতে তেমন নতুনত্ব নেই, আমার কৌতুহল ছিল কীভাবে এক অন্ধের প্রতিশোধের কাহিনীটি দেখাবে। যেভাবে দেখালো, বলতেই হবে পুরাই জোস। তার সাথে হৃতিক রোশানের মত দারুন একজন নায়ক থাকার কারণের মুভিটি পুরাই চরম বানায়ে ফেলসে।

হৃতিক রোশান খুবই আন্ডার-রেটেড একজন অভিনেতা । একটু বেশিই ভালো নাচ পারার কারণে সবাই খালি তাকে “নাচুনি বুড়ি” বলেই চিনে। এছাড়া কৃশ-জোধা আকবার ধরণের চরিত্রে টাইপ কাস্ট হয়ে যাবার কারণে, যে কোন ধরণের চরিত্রের জন্য নির্মাতারা তাকে বিশ্বাস করতে ভুলে গেছে। গুজারিশ-অগ্নিপথ কোন মুভির কথাই কারও মনে নেই। অবশেষে এই মুভিতে আবারও হৃতিক তার অভিনয়ের জাদু ছড়িয়েছেন। অনেকে হয়তো বলতে পারেন, একশান তো হিরো আলমও পারে ! এ আর নতুন কি? কিন্তু হৃতিকের অভিনয় দেখা গেছে মুভির প্রথমভাগে, যেখানে সে শুধুমাত্র মিষ্টি-মধুর মনের একটি মানুষ। সব মিলিয়ে এটি হৃতিকের অন্যতম সেরা নৈপুণ্য।

এছাড়া কোপাইসে খল-চরিত্রে রনিত রয়। এক কালের আব-জাব নায়ক, হিন্দী সিরিয়াল করতে করতে পুরাই কোপা অভিনেতা হয়ে গেছে। নরম ভাষায় কীভাবে ভয় খাওয়ায় দিতে হয় সেটা রনিত রয়ের কাছে শিখতে হবে। পুরাই ভয়ংকর। এছাড়া ইয়ামি গৌতমকে হৃতিকের সাথে দুর্দান্ত লেগেছে। এই জুটির আরও মুভি সামনে আশা করি। কিন্তু ইয়ামি গৌতমের মত ভদ্র মেয়েদের কি আর বলিউড সুযোগ দেয়?

মুভির চিত্রনাট্য খুবই শ্বাসরুদ্ধকর। এর জন্য বিজয় কুমার মিশ্র এবং সন্জয় মাসুমের কাজ প্রশংসনীয়। মুভিটির নির্দেশনা হিসেবে সন্জয় গুপ্তও ভালোই করেছেন। বেশিরভাগ দৃশ্য অসাধারণ হলেও, কিছু দৃশ্যচিত্র একটু নাটক ধরণের মনে হয়েছে। এটা কোন খারাপ দিক নয়, বরং একটু অন্য ধরনের চিত্রায়ন যেটা সবার ভালো নাও লাগতে পারে।

মুভিটি খারাপ দিক হিসেবে বলা যায় রাজেশ রোশানের সঙ্গীত। এই যুগে এই ধরনের সঙ্গীত খুব একটা ভালো লাগে না। এছাড়া মুভির মাঝের দিকে হৃতিক এবং ইয়ামি গৌতমের মধ্যে একটি ভুল বুঝাবুঝি হয় যেটা মুভির শেষে কেন জানি একটু খটকা লাগে। ঐ দৃশ্যটি না দিলেও পারতো। তবে আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে “হাসিনো কা দিওয়ানা” গানটি। এধরণের মুভিতে আইটেম সংটি খুবই খারাপ লেগেছে। যেন নির্মাতা চাচ্ছেন, ভিলেন যে চোখে নারীদের দেখেন, সে চোখে দর্শকরাও দেখুক। ঐ গানের সময় আমার গা গুলিয়ে যাচ্ছিল।

সব মিলিয়ে হৃতিক রোশান আরেকবার বাজিমাত করলেন। খুবই রোমাঞ্চকর একটি মুভি।

রেটিং – ৪.০ / ৫.০
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২১
১২টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাকার কাকগুলো গেলো কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১০


স্কটল্যান্ড থেকে ২০২৪ সালে ফিরে আসার পর থেকে আমি একটা অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছি। সকালের শব্দটা যেন অন্যরকম হয়ে গেছে। আমার বার্ডওয়াচার বন্ধুরা বছরের পর বছর ধরে সতর্ক করে... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !



বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×