আমার নিশ্চুপ নিরবতা
কিংবা চিরচেনা আমার সেই স্তব্ধতা
হয়ত তোমায় কখনো ভাবায় না!
আমার যত শূণ্যতা
কিংবা মেঘলা আকাশে একলা চাঁদকে খোঁজা
হয়ত তোমায় পরিচয় করিয়ে দেয়না একাকিত্বের সাথে!
আমার অভিমানের ঝর্ণাধারা
কিংবা আমার চোখের সমুদ্র শুকিয়ে
হয়ত জমায়না মেঘের কণা তোমার আকাশে!
তোমার কঠিন বাস্তবতার স্পর্শে
তোমায় ঘিরে সাজানো আমার স্বপ্নের কাচের ঘর
হয়ত বার বারই ভেঙ্গে যায়!
তাতে কি! আমিতো নিশ্চুপই থাকি
অপেক্ষায় নতুন স্বপ্ন আঁকি
হয়ত তোমার স্বপ্নের পাশেই জায়গা পাবো বলে!
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১১ সন্ধ্যা ৬:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


