তোকে দিলাম পরিত্রাণ
সকাল থেকে সাঁঝ,
বাকি সবটুকু অভিমান
নিজের উপরই আজ!
শুধুই তোকে দেব বলে
জমিয়ে রাখা ভালোবাসা যেটুক,
একটুখানি নিজের জন্য নিলাম
অপরিশোধ্য ঋণ হিসেবেই থাকুক।
আজ সারাটা দিন নিজেকে দিলাম
শূণ্য মনে আকাশ দেখার সুযোগ,
তোর কোথায় আছি কিংবা ছিলাম
থাকনা আজ পেছনেই সব অভিযোগ।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১১ দুপুর ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


