একটা মেয়ে
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটা মেয়ে
শান্ত মেয়ে
আকাশ পানে
থাকতো চেয়ে॥
চন্দ্রভুক তুমি?
নাকি চন্দ্রাহত?
মুগ্ধ ছেলেটি
জানতে চাইত॥
-খুঁজছি
-কাকে?
-স্বপ্নে যে থাকে!
-স্বপ্নকুমার?
যে স্বপ্ন পূরণ করবে তোমার॥
মেয়েটি হাসে
একপলক তাকায় পাশে
"আরে!
এইতো সে!
আকাশপানে খুঁজছি যাকে!"
-হাতটা ধরি?
-বাড়িয়ে দিলাম
-প্রেমে পড়ি?
-তবে...তোমার
স্বপ্নটুকুও সঙ্গে নিলাম ॥
দূরে!
তবু কাছে!
সারাক্ষণই পাশে
শুধুই ভালোবেসে॥
হঠাত্!
কি যে হল!
নম্র ছেলেটি
উগ্র হল
অশান্ত আর ক্ষিপ্র হল
-স্বপ্নগুলো মিথ্যে। ছাড়ো...
বাস্তবতা বড়-ই রূঢ়! (ছেলেটি বলে)
স্বপ্ন সব
দুঃস্বপ্ন হল
মেয়েটি আবার
নিঃসঙ্গ হল॥
মেয়েটি কাঁদে...
অভিমানে
চায়না আর
আকাশপানে॥
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন