আজ জমানো একগুচ্ছ কথামালা নয়
তোমায় ডেকেছি, বৃষ্টর শব্দ শোনাবো বলে।
আজ আর কোনো নতুন স্বপ্ন নয়
তোমায় ডেকেছি, বৈশাখী ঝড় দেখাবো বলে।
নাহ্! রাতারাতি কবি বনে যাওয়া নয়
তোমায় ডেকেছি, আমার কবিতা বানাবো বলে।
আজ গাছতলায় দাড়িয়ে আধোসিক্ত হওয়া নয়
তোমায় ডেকেছি, কাকভেজা হবো বলে।
আজ একরাশ অনুযোগ নয়
তোমায় ডেকেছি, স্নিগ্ধ ভালোলাগাগুলো জানাবো বলে।
আজ নয় ঘর্মাক্ত মানুষের উৎকট পারফিউমের গন্ধ
তোমায় ডেকেছি, ভেজামাটির ঘ্রাণ নিতে শেখাবো বলে।
আজ আর নয় চিরচেনা একঝাক দাড়কাক
তোমায় ডেকেছি, শুভ্র বকপাখি দেখাবো বলে।
স্বপ্ন চুরির দায়ে তোমার কারাদন্ড নয়
তোমায় ডেকেছি, ভালোবাসার একটা স্বর্গ দেব বলে।
আজ তোমার হাত ধরার বায়না নয়
নয় পাশাপাশি ফুটপাথে হাটা,
পালহীন নৌকায় তোমায় নিয়ে ভাসবো বলেই
আজ তোমায় ডাকা।
জবাবদিহিতা আর অনুযোগের পর্বটা
নাহয় আজ বাদই রাখলাম,
কেননা আজতো তোমায় ডেকেছি
শুধুই ভালোবাসা শেখাবো বলে!
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১২ রাত ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


