এখন পর্যন্ত মানুষের দেখা সবচেয়ে বিরল আর অস্বাভাবিক প্রাণীদের একটি হল ব্লবফিস! এই আজব প্রাণীটি পাওয়া গিয়েছিল অস্ট্রেলিয়া আর তানজানিয়ার উপকূলীয় এলাকায় সমুদ্রের গভীরে। এরা সমুদ্রের মোটামুটি ৬০০ থেকে ১২০০মিটার গভীরে থাকে। শরীরটা কিছুটা জেলীর মত হওয়ার সমুদ্রতলে ভেসে বেরাতে কিংবা সাতার কাটতে এদের কোন বাড়তি শক্তি খরচ করতে হয়না।
এরা বাঁচে কি খেয়ে?
হুমমম...খাবার নিয়ে এরা তেমন নখরা করেননা, সমুদ্রতলে ভেসে বেড়ানোর সময় যা কিছু সামনে আসে এই মহাশয় নির্দিধায় তা পেটে পুরে নেন।
কি কিউট দেখতে তাই না?? দেখছেন না কেমন ভাব নিয়ে তাকিয়ে আছে!
২) Axolotl:
এরা স্যালামাণ্ডার ধরনের প্রাণী। হুমমম...উনি টাইগার স্যালামাণ্ডার এর নিকট আত্মীয় হন।
৩) Box Jellyfish:
অস্ট্রেলিয়ান বক্স জেলিফিশ। সম্ভবত জেলিফিশের সব প্রজাতির মধ্যে সবচেয়ে সুন্দর। এটা অনেকটা স্বচ্ছ পর্দার মতো। প্রায় ১৫ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। সাগরে কখনো বক্স জেলিফিশ দেখলে কোনো কিছু না ভেবেই চোখ বন্ধ করে দিবেন দৌড় (ওহ্! দুঃখিত... সমুদ্রেতো দৌড়ানো যায়না!)
৪) Hatchetfish:
ভুতের মত দেখতে এই মাছটার নাম হ্যাচফিস। সাধারনত আটলান্টিক, প্রশান্ত আর ভারত মাহাসাগরে এদের পাওয়া যায়। এদের মুখের এই শিকারী ভাব কোন অংশেই হাঙ্গরের চেয়ে কম ভায়ংকর নয় কিন্তু খুশির খবর এই যে এরা হাঙ্গরের মত এত বড় হয়না। এরা ৬ইঞ্চির চেয়ে বেশি বড় হয়না!
মহান সৃষ্টিকর্তার আরেক অদ্ভুত সৃষ্টি হচ্ছে শিশুরা!!!
আজ এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে তাহলে চলবে.... যারা কষ্ট করে পোস্টটা পড়েছেন তাদেরকে ধন্যবাদ..... আর যারা পড়েননি তাদেরকেও ধন্যবাদ!
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


