আচ্ছা! আমার খুব জানতে ইচ্ছে করে আজ থেকে ২০ বছর আগেও কি পাকিস্তানকে কেউ এতো খোলাখুলি ভাবে সাপোর্ট করতে পারতো? আমার মনে আছে একবার দোকানে গেছি, তখন পাকিস্তানি চুড়ির খুব চল ছিলও। কিন্তু আমার মা আমাকে কিনতে দেন নি। কোন রকম লেকচার না দিয়েই তিনি আমাকে সে সময় বুঝিয়ে দিয়েছিলেন এটা কেন কেনা যাবেনা।
আর আজ! পাকিস্তানি চুড়ি, স্যান্ডেল, শাল আর কামিজে বাজার ভর্তি। একবার এক পাকিস্তানি দোকানে গেলাম। দোকানদার সমানে উর্দু বলে যাচ্ছেন, বললাম আপনি বাংলায় বলুন না হলে আমি জিনিসটা নিবো না। সে অবলিলায় উর্দুতে বলল, আপনি তো বুঝতেই পারছেন আমি কি বলছি। আর আপনি না নিলে অন্য কেউ নিবে। আমার জিনিস ভালো! নিজের অপমানের চেয়ে তখন দেশের অপমানটুকুই বড় হয়েছিলো। আর অবাক লাগছিলো আমরা নিজেদেরকে কত টুকু নিচে নামিয়ে দিচ্চি। আমরা দিন দিন এমন এক জাতিতে পরিণত হচ্ছি যাদের কোন আত্মমর্যাদা নেই, দেশপ্রেম নেই, মেরুদণ্ড নেই। দেশটা এখনো টিকে আছে এই ই যেনও বেশি।
বাংলাদেশিদের চেয়ে এই দেশে এখন যেনও পাকিস্তানি আর ভারতীয় সমর্থকদের সংখ্যা বেশি। আচ্ছা! দেশটাকে তবেঁ আর স্বাধীন করা হলো কেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

