তোমরা কি শুনতে পাচ্ছ! বাঁধ ভাঙ্গা জোয়ারের জলের মত মানুষ নেমে এসেছে রাস্তায়। সবচেয়ে গোমড়ামুখো কনস্টেবলটাও আজকে এই পথ রোধ করা মিছিলটাকে এগিয়ে যেতে দিচ্ছে। একটু ও রাস্তা না ছাড়া গাড়ির মালিক নিজেও আজ রাস্তায় নেমে একটু নেচে নিচ্ছে। জানো কেন! কারন তোমরা! তোমরা আমাদেরকে গর্বিত করেছ।
তোমরা সারা বিশ্বকে দেখিয়েছ আমাদের আতিথেয়তা। আমাদের মাঠে শচিনের শততম সেঞ্চুরিতে হাত বাড়িয়ে শুভাশিস জানিয়েছ। আম্পায়ারদের একের পর এক মিথ্যা সিদ্ধান্তে তোমরা কোন কুৎসিত আচরন করো নি। শেষ পর্যন্ত তোমরা নিজেদের সামর্থ্যকে বিশ্বাস করেছো। মাঠ ভরা আমাদেরকে তোমাদের সাথি ভেবছ চাপ নয়। আজ এই বিজয় মাল্য তোমাদের সবার জন্যে।
একটা ছোট্ট অনুরোধ করবো কি! ছোট্ট এই দেশটায় এমন বাঁধ ভাঙ্গা আনন্দের উপলক্ষ খুব একটা আসে না। মাঝে মাঝে এমন আনন্দ আমাদেরকে দেবে তো!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

