somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিমান্ডে ভয়ংকর তথ্য দিয়েছেন ট্রাম্পকার্ড জলিল!!!

৩১ শে মে, ২০০৭ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ট্রাম্প কার্ড রহস্য :

আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল আটকদের পর রিমান্ডে বিগত জোট সরকারের সময় বহুল আলোচিত '৩০ এপ্রিলের ট্রাম্পকার্ড' ষড়যন্ত্রের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে বলে তদন্তকারী সংস্থা সুত্র জানিয়েছে । ৩০ এপ্রিল সম্পর্কে আবদুল জলিল বলেন, 'ওই সময়ে দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাচ্ছিল ৷ সরকারের জনসমর্থন এ জন্য কমে যাচ্ছিল ৷ আমরা এই সুযোগটি নিতে যাচ্ছিলাম ৷ 'প্রশিকা'র কাজী ফারুকের সঙ্গে কথা হলো ৷ তারা ১০ লাখ মানুষ দেবে৷ সাবের হোসেন চৌধুরী এ ব্যাপারে যোগাযোগ করেছিল ৷ আমরা ঢাকা অবরোধের ডাক দিলাম ৷ আগের দিন দলের মহানগর কর্মকর্তাদের বললাম, তোমরা স্ট্যান্ডবাই থাকবে ৷ মাঠে নামবে এনজিও'র লোকজন ৷ কিন্তুএ পরিকল্পনা ভুল ছিল ৷ মাঠে পলিটিক্যাল ডেডিকেটেড লোক না থাকলে হয় না৷ তারা না থাকাতে ফেল করি ৷'
গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে আবদুল জলিল পরে আরো জানান, বিএনপি এমপি আবু হেনার সঙ্গে নেত্রীর সরাসরি যোগাযোগ হয়৷ সাবেক বিএনপি দলীয় এমপি আবু হেনা বিএনপির ৭০ এমপিকে ভাগিয়ে আনার দায়িত্ব নেন ৷ ৭০ কোটি টাকা দিয়ে ৭০ এমপিকে ভাগিয়ে এনে বিদ্রোহ করে সরকার পতনের ষড়যন্ত্র করেন ৷ মাহী বি চৌধুরী দায়িত্ব নিয়েছিলেন বিএনপির আরো ২০/২৫ এমপিকে ভাগিয়ে আনার ৷ ওই দিন ঢাকা অচল করে দিয়ে চরম নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির জন্য ১০ লাখ লোক জড়ো করার দায়িত্ব দেয়া হয় প্রশিকার কাজী ফারুকের ওপর ৷ তার সঙ্গে যোগাযোগের দায়িত্ব ছিল সাবের হোসেন চৌধুরীর ৷ আর নেত্রীর দায়িত্ব ছিল ৭০ কোটি টাকা জোগাড় করার ৷ আবদুল আউয়াল মিন্টু, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলসহ বেশ ক'জন বড় ব্যবসায়ীকে এই অর্থ জোগান দেয়ার জন্য বলা হয় ৷ আন্দোলন বা ট্রামঙ্কার্ড কেন ব্যর্থ হয় এই প্রশ্নের জবাবে জলিল জানান, মূলত সার্বিক কো অর্ডিনেশনের অভাবেই আন্দোলন ব্যর্থ হয় ৷ তাছাড়া 'প্রশিকা'র মাধ্যমে ১০ লাখ লোক জোগাড়, নৈরাজ্য সৃষ্টির ব্যাপারে দলের প্রভাবশালী নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও মোহাম্মদ হানিফ বেঁকে বসেন ৷ তারা স্পষ্ট জানিয়ে দেন, কাজী ফারুক যে আন্দোলন করে দেবে, তার সঙ্গে তারা নেই ৷ আবদুল আউয়াল মিন্টুও জিজ্ঞাসাবাদে একই তথ্য জানান ৷ তিনি বলেন, তার এক কোটি টাকা দেয়ার কথা ছিল৷ কিন্তু পরে আর দেননি ৷ তার জবানবন্দিতেও আবু হেনা, কাজী ফারুক, মাহী বি চৌধুরী ও বাবুলের নাম উঠে এসেছে ৷

ব্যক্তিগত সম্পত্তি :

ব্যক্তিগত সম্পত্তি সমঙ্র্কে আবদুল জলিল প্রথমে বলেন, বর্তমানে নওগাঁতে একটি কোল্ড সল্টোরেজ আছে সাড়ে ৪ বিঘা জমির ওপর ৷ আরো সাড়ে ৪ বিঘা জমি তার পাশে কিনেছি৷ গোডাউন ভাড়া দিয়েছি, গোডাউনের জায়গায় মার্কেট করেছি ৷ একটি চাইনিজ রেস্টুরেন্ট করে ভাড়া দিয়েছি ৷ মার্কেন্টাইল ব্যাংকে ৬০ লাখ টাকার শেয়ার রয়েছে ৷ এ টাকা বন্ধুদের দেয়া ৷ গুলশানে একটি ফ্ল্যাট আছে ৷ এখনো রেজিস্ট্রি করতে পারিনি ৷ ২৮ লাখ টাকা বাকি আছে ৷ তিনি বলেন, তার গাড়ি ৩টি ৷ ৫৯ লাখ টাকা দামের একটি নিশান পেট্রল, ৪২ লাখ টাকা দামের টয়োটা প্রাডো এবং এমপি হিসাবে ৪৭ লাখ টাকা দামের একটি ট্যাঙ্ ফিদ্ধ গাড়িও আছে ৷ অবশ্য ওই গাড়িটি বেঙ্গল গ্রুপের মোকছেদ আলমকে ৩ বছর পর দিয়ে দেয়ার বিষয়ে তিনি চুক্তিবদ্ধ ৷

চাঁদাবাজি :

আবদুল জলিল তদন্তকারী সংস্থার কাছে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে বিপুল অংকের চাঁদা নেয়ার কথা স্বীকার করেছেন ৷ তিনি বলেছেন, বড় বড় ব্যবসায়ীরা 'নেত্রীর' হাতে টাকা দিয়ে আসতেন ৷ বিদেশ থেকেও প্রচুর ডোনেশন আসত পার্টির নামে ৷ এই টাকা সরাসরি নেত্রী নিজেই নিতেন ৷ তারপর সেই টাকা তাদের দেয়া হতো খরচ করার জন্য ৷ দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী গ্রুপ, বিজনেস টাইকুনদের নামও তিনি জিজ্ঞাসাবাদে উল্লেখ করেন ৷ এদের মধ্যে বিএনপি সমর্থক ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টুর নামও প্রকাশ পেয়েছে ৷ দীর্ঘদিন থেকেই এরকম 'টাকা নেয়া'র ব্যাপারটি চলে আসছে বলে আবদুল জলিল জানিয়েছেন ৷ সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, গুলশান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াকিল উদ্দিন জিজ্ঞাসাবাদে বলেছেন, তিনি একটি বড় ব্যবসায়ী গ্রুপের কর্ণধারের ছেলেকে নিয়ে আবদুল জলিলের সঙ্গে ৩০/৪০ বার দেখা করেন ৷ সেখানে ওই ব্যবসায়ীর পুত্র জলিলকে প্রতিবার দু'লাখ টাকা করে চাঁদা দেন৷ তবে আবদুল জলিল মাত্র দু'বার চেকের মাধ্যমে ৬ লাখ টাকা নেয়ার কথা স্ট্বীকার করেছেন ৷ জলিল জানিয়েছেন, দেশের বড় ব্যবসায়ীরা সরাসরি নেত্রীর হাতে টাকা দিয়ে আসতেন ৷ এভাবে প্রতিবারে দেয়া সর্বোচ্চ চাঁদার পরিমাণ এক থেকে দুই কোটি টাকা ছিল বলে তিনি জানান ৷ অবশ্য মোটা অংকের টাকা দেয়া হতো নির্বাচনের সময় ৷ অন্যান্য সময় ২৫/৫০ লাখ টাকা করে চাঁদা নেয়া হয়েছে ৷
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

×