somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যামেরা কিন্তু রেডি #collected

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রামে মানসিক ভারসাম্যহীন এক মহিলা প্রসব ব্যথায় ছটপট
করছে। আর তখন আশপাশের মানুষ গুলো মজা নিয়ে
দেখছে এবং
ভিডিও করছে। রাস্তার উপরেই সন্তানের জন্ম দেয় ওই
মহিলা।
কিন্তু তখনোও উৎসুক জনতা ভিডিওধারনেই ব্যস্ত!!
.
একজন পুলিশ এগিয়ে এসে অজ্ঞানপ্রায় ওই মহিলাকে বাচ্চাসহ
হাসপাতালে নিয়ে যায়। ভিডিও ধারনকারী অনেকেই তখন ওই
পুলিশ আর মহিলাটিকে জড়িয়ে নোংরা সমালোচনা করে। যা
সত্যি নয়!!
.
সিলেটে দুই সন্তানের মা, ৩০ বছর বয়সী এক মহিলা
অসুস্থতাজনিত কারনে কাজে আসতে পারেনি ৭ দিন। টেইলার
দোকানের মালিক ওই মহিলাটিকে প্রকাশ্য রাস্তায় কিল ঘুষি
মেরে লাঞ্চিত করে। তখনো আশেপাশের মানুষ গুলো
ছবি
তোলা, ভিডিও ধারন এবং তামাশা দেখায় ব্যাস্ত!!
........পরবর্তীতে ওই লোকেরাই মহিলা এবং দোকানের
মালিকের মধ্যে অনৈতিক সম্পর্ক আছে বলে মন্তব্য
করে। যা
সত্যি নয়।
.
ঢাকায় বসুন্ধরার সামনে একটি মেয়ে তার হাত ব্যাগ হারিয়ে
কান্নায় ভেঙ্গে পড়ে। ব্যাগে তার মোবাইল, তার মায়ের
মোবাইল এবং টাকা ছিলো। মেয়েটি কান্না করছে আর
পাশেই
২৩/২৩ বছরের কিছু জওয়ান বিষয়টি খুব ভালোভাবেই ইনজয়
করছিলো এবং মেয়েটির কান্নার মূহুর্তটি ক্যামেরাবন্ধী
করছিলো। কেউই এগিয়ে যায়নি ব্যাপারটি জানার জন্য!!!
.
হবিগঞ্জে প্রকাশ্য যখন অষ্টম শ্রেনীর ছাত্রীকে
রাস্তায়
লাঞ্চিত করা হচ্ছিলো। তখন পাশের কতগুলো ছেলেই তা
ভিডিও করছিলো এবং মজা নিচ্ছিলো মেয়েটির পরিনতি
দেখে!!!
যা পরে ইন্টারনেটে পাওয়া যায়।
.
রংপুরে নিজের সহপাঠীকে ফান করে ময়দা সুন্দরী বলায়
আওয়ামী
এমপির মেয়ে প্রকাশ্য কলেজ ক্যাম্পাসে কতগুলো
ছেলেকে
দিয়ে এবং নিজেই একটি মেয়েকে কিল ঘুষি মেরে লাঞ্চিত
করছিলো। আর তখন কলেজের কতিপয় শিক্ষক তা দাঁড়িয়ে
দেখছিলো। কেউ আবার 'মারো মারো' বলে উৎসাহ
দিচ্ছিলো
এবং ভিডিও করছিলো। যা পরে ইন্টারনেটে পাওয়া যায়।
.
ঢাকার ধানমন্ডি এলাকায় পেছন দিক থেকে আসা রিক্সার ধাক্কায়
সামনের রিক্সায় থাকা একটি মেয়ে রাস্তায় পড়ে যায় এবং
মর্মান্তিক ভাবেই আহত হয়। বেশ কিছু দূরে দাঁড়িয়ে থাকা
ট্রাফিক পুলিশ ব্যাপারটি দেখে হাসছিলো এবং পাশের রিক্সায়
থাকা কতগুলো ছেলে দৃশ্যটি ভিডিও ধারন করছিলো।
......কিন্তু কেউই রক্তাক্ত আহত মেয়েটিকে তুলে রাস্তার
পাশে
নেয়নি। কষ্ট করে মেয়েটি নিজেই উঠে নার্সিং হোমে
যায়।
.
সিলেটের রাজন, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভ্যানগাড়ি
চোর সাজিয়ে হাত বেঁধে পিটিয়ে মারা হয় তাকে। কিছু মানুষ
পেটাচ্ছিলো, আর তখন কিছু মানুষ সেই দৃশ্যটি ভিডিও ধারনে
ব্যাস্ত, ফেসবুকে আপলোড করার জন্য।
........কঠোর আঘাতে আর পানির পিপাসায় একসময় রাজন মারা
যায়। জানোয়ারদের একটুও দয়া হয়নি।
.
রংপুরের মেধাবী ছাত্র জুয়েল, অসুস্থ বাবা স্বল্প
বেতনের
একজন মাদ্রাসা শিক্ষক। হঠাৎ জুয়েল চলাফেরা করার শক্তি
হারিয়ে ফেলে। হাটুর জয়েন্ট নষ্ট হয়ে যায়। টাকার অভাবে
ইবনে
সিনা থেকে বের করে দিয়েছে তাকে। অপারেশন
করলে আবার
হাঁটতে পারবে জুয়েল। দরকার ২.৫ লক্ষ টাকা।
.
আমরা সবাই যখন জুয়েলের জন্য অর্থ যোগাড় করায় ব্যাস্ত
তখন কিছু কিছু ব্যাক্তি সহায়তা না করে ব্যাপারটি নিয়ে জল
ঘোলা করায় ব্যাস্ত। এদিকে ছেলে নিজের পায়ে দাঁড়াতে
পারছেনা
অর্থের অভাবে, অন্যদিকে শিক্ষক বাবা শত শত ছেলে-
মেয়েকে
নিজের পায়ে দাঁড় করানোর কাজে নিয়জিত।
(জুয়েলের শারিরিক অবস্থা জানতে চাইলে +88017
44478296)
.
.
এটাই আমরা...........
.....মানুষ মরে যাচ্ছে আর আমরা তার মৃত্যু অনুভূতি জানায়
ব্যাস্ত......
......মানুষ চোখের সামনে অন্যর দ্বারা লাঞ্চিত হচ্ছে আর
আমরা
তা দেখে মজা নেওয়ায় ব্যাস্ত.....
......মা রাস্তায় প্রসব যন্ত্রনায় কাঁতর আর আমরা কিভাবে সে
বাচ্চা জন্ম দিচ্ছে তার ভিডিও ধারনে ব্যাস্ত......
.......প্রকাশ্য রাস্তায় কারো না কারো মা-বোন লাঞ্চিত হচ্ছে
আর আমরা তা ফেসবুকে দেওয়ার জন্য ভিডিও করায়
ব্যাস্ত......
.......একটি মেধাবী ছাত্র হাঁটাচলা করার ক্ষমতা হারিয়ে ঘরে
বসে
আছে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেনা। আমরা এক
বেলার
সিগারেট কিংবা নাস্তার টাকা তাকে দিয়ে তাকে সহযোগীতা
করছিনা। উল্টো উপহাস করছি, মজা নিচ্ছি, জল ঘোলা
করছি..........
.
.
আজ আপনি চোখের সামনে ঘটা অসহায়, লাঞ্চিত ব্যাক্তির
ভিডিও দৃশ্য ধারনে ব্যাস্ত, মজা নেওয়ায় ব্যাস্ত.....কাল
আপনিও অসহায়, লাঞ্চিত হতে পারেন.....
..........ক্যামেরা কিন্তু রে
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×