somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মহত্যা!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিষন্নতায় ভোগা যেসব মানুষ হঠাৎই বেপরোয়া
কিছু করে বসে বা অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে
পড়ার মতো ‘ঝুঁকিপূর্ণ আচরণ’ করতে শুরু করে তাদের
আত্মহত্যা করার ঝুঁকি অন্তত ৫০ শতাংশ বেশি
বলেই অভিমত গবেষকদের।
‘ইউরোপিয়ান কলেজ অব নিউরো-সাইকো-
ফার্মাকোলজি’ (ইসিএনপি) পরিচালিত এ গবেষণার
ফলে বলা হয়, আত্মহত্যার চেষ্টা চালানোর আগে
অনেকেই এ ধরনের আচরণ করেছে।
আত্মহত্যা-প্রবণ মানুষদের আচরণ নিয়েই মূলত
গবেষণাটি করা হয়।
গবেষকরা বলছেন, বিষণ্ণতায় ভোগা যেসব মানুষ
বেপরোয়া গাড়ি চালায়, কোনোকিছুর ভালমন্দ
বাছবিচার করে না এবং ঘরে অকারণ পায়চারি
করে,তাদের আত্মহত্যার চেষ্টা চালানোর সম্ভাবনা
৫০ শতাংশ বেশী।
কেউ এ ধরনের আচরণ শুরু করলে ‘জরুরি ভিত্তিতে’
প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে
গবেষণা প্রতিবেদনে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ২০১২
সালে বিশ্বে ৮ লাখের বেশি মানুষ আত্মহত্যা
করেছে।
ইসিএনপি বিষন্নতায় ভুগছে এমন ২,৮১১ জন রোগীর
উপর গবেষণা চালায়। যাদের মধ্যে ৬২৮ জন
আত্মহত্যার চেষ্টা করেছে।
যারা আত্মহত্যার চেষ্টা করেছে তাদের চারিত্রিক
বৈশিষ্ট্য ও আচরণের ওপর গবেষকরা বিশেষ নজর
রেখেছিলেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে,
আত্মহত্যার চেষ্টার আগে তারা ‘ঝুঁকিপূর্ণ আচরণ’
করেছে।
গবেষকদের একজন ড. ডিনা পপভিক বলেন, “ আমরা
দেখেছি ‘ডিপ্রেসিভ মিক্সড স্টেটস’ এ প্রায়ই
ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করে।”
“ডিপ্রেসিভ মিক্সড স্টেটস বলতে বোঝানো হচ্ছে,
যখন ব্যক্তি বিষন্নতায় ভুগছে এবং সেইসঙ্গে তার
মধ্যে ম্যানিয়ারও লক্ষণ দেখা যাচ্ছে।”
ইংল্যান্ডের মানসিক স্বাস্থ্য বিষয়ক দাতব্য সংস্থা
‘মাইন্ড’ এর কর্মকর্তা পল ফার্মার বলেন, যুক্তরাজ্যে
প্রতিবছর ছয় হাজার মানুষ আত্মহত্যা করে। ‘কেন তা
হয় সে ব্যাপারে আমরা খুব একটা জানি না’।
ইসিএনপি’র গবেষকরা এ বিষয়ে ‘গুরত্বপূর্ণ বার্তা’
দিয়েছেন বলে মনে করেন তিনি।
“কেউ যদি তার কাছের কারো ব্যাপারে চিন্তিত
থাকেন তবে তার উচিৎ হবে গবেষকরা যেসব
ইঙ্গিতের কথা বলেছেন সেগুলোর সঙ্গে প্রিয়জনে
আচরণ মিলিয়ে দেখা।”
রোববার আমস্টার্ডামে ইএনসিপি’র সম্মেলনে এই
গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।
তথ্য সূত্র: bdnews24.com
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×