ক্রাশ
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জিএফ নিয়ে ধানমন্ডি লেকে ঘুরতে গেছি আর পকেটে মাত্র ১৪৫ টাকা। রবিন্দ্রসরোবরে বসে আছি কিন্তু টেনশন নেই। জিএফ কে ১৪৫ এর মধ্যে খাইয়ে ৩০ টাকা কিভাবে বাচাতে হয় সে প্লান অনেক আগে থেকে জানা কারন খাওয়াবো তো আমি। দাম বেশি হলেই সেইটা ভালো লাগে বলে দেবো জিএফ তো আর একা খেতে পারবে না। যাইহোক, জিএফরে বললাম কি খাবে বলো সাথে সাথে পাল্টা জবাব আমি না, তুমি কি খাবে বলো আজ আমি তোমাকে খেতে দেবো। জিএফ এর মুখে এমন কথা শুনে স্ট্রোক স্ট্রোক ভাব। কয় কি?? এত্তদিন আমার বাপের ভান্ডার পরিষ্কার করার দায়িত্ব নিয়েছিলো সে নাকি আজ একদিনের জন্য ভান্ডার ভরবার দায়িত্ব নিবে। যাই হোক, মনে মনে এতদিন যে চাপা রাগ ছিলো সব বিস্ফোরিত করে ফেললাম। খাবারের মেনু লিস্ট তো না যেনো পরিসংখ্যানের খাতা। ইচ্ছে মতো অর্ডার করলাম আর পেট ভরে খেতে খেতে এমন অবস্থা হলো যেনো নিশ্বাসে বাতাস ঢুকারই যাইগা নেই। হোয়াট এ
ফিলিংস্ !!!!
খাওয়া শেষে জিএফ আমার দিকে একঝুড়ি ভালোবাসার দৃস্টিতে প্রেমাতুর চোখে তাকিয়ে। একমুহুর্তের জন্য যেন কাল্পনিক রোমান্সে হারিয়ে গেলাম। হাত ধরে টানায় হটাত সম্ভিত ফিরে পেলাম। আমার চোখের দিকে তাকিয়ে মায়াবি কন্ঠে শুনালো তোমাকে খাওয়াতে পেরে আজ আমার খুব ভালো লাগছে। যাও বিলটা দিয়ে আসো।
পরেরটুকু ইতিহাস আর
ইতিহাসের_সাক্ষী_আমি। কারন বিল ছিলো ৬৮০ টাকা।
উৎসঃ আমার
ফেবু পোস্ট
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আম্রকাননের আগুনএপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের...
...বাকিটুকু পড়ুনজীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি...
...বাকিটুকু পড়ুন/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।
/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন
এক
বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন