তারেক রহমান কি ফেসে গেলেন? নাকি ফাসিয়ে দেয়া হলো? আওয়ামী লীগ নেতাদের কথাবার্তা থেকে তো বোঝা যায় তারা সবই জানেন। কেননা আদালতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সম্পূরক চার্জসীট দেবার আগেই আওয়ামী নেতারা তারেক রহমানকে জড়িয়ে নানা বক্তব্য দিয়েছেন। আবার এমন একটি সময়ে চার্জসীট দেয়া হলো যখন বিরোধী দলেরা সংবিধান সংশোধনের বিরোধিতা করে রাজপথে নামতে যাচ্ছে। এতে বিরোধী দলকে উসকে দেয়া হলো কিনা ভাবতে হবে!
সরকারের মন্ত্রীরা সমঝোতা না চেয়ে বিরোধী দণকে এভাবে আঘাত করবে এবং চলমান মামলা বিষয়ে আগাম কথাবার্তা বলে যাবে, এটা কি ঠিক?
এদিকে,
তারেক রহমানকেই ২১ অগাস্ট গ্রেনেড হামলার মূল হোতা বলে চিহ্নিত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়েএক সংবাদ সম্মেলনে আশরাফ বলেন, "আর কেউ নয়, তারেক রহমানই গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী। শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার পরিকল্পনা তার নেতৃত্বেই হাওয়া ভবনে হয়েছিলো। আমাদের কাছে আরো তথ্য আছে, তবে আইনি বাধ্যবাধকতার কারণে এ বিষয়ে এখন আর কিছু বলা যাচ্ছে না"
বিএনপিকে হুঁশিয়ার করে আশরাফ বলেন, "এ হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে। হরতালসহ কোনো হুমকিতেই এ বিচার বাধাগ্রস্ত হবে না।"
কিন্ন্তু বিএনপি বলছে, ষড়যন্ত্র করে এ মামলায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেককে জড়ানো হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


