somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাহাদাৎ আর নেই ! আমারও হতে পারতো এ পরিণতি!!

০৬ ই জুলাই, ২০১১ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতে খবরটা শোনার পর থেকেই কাউকে বলতে পারছি না যে সাহাদাৎ আর নেই। আমার মুখে আসছে না। কাউকে ফোন করে যানাবো, তাও পারছি না। হাউ হাউ করে আমার বুক চিরে কান্না আসছে। মানতে পারছি না। মন মানে না, প্রাণহীন সাহাদাতের নিথর দেহটা পড়ে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে - মর্গে ! চারধারে কাটা-বিছা বিছানো পথে আমাদের ফেলে চলে গেলো। আমাদের এ বিশ্বস্ত সহযোদ্ধা! আহা, দুঃসময়ের পথচলা এ সঙ্গীকে আজ হারালাম!

প্রশ্ন জাগে, রণেভঙ্গ দিয়ে পরাজিত হয়ে সাহাদাৎ কি চলে গেল? নাকি জয়ী হলো শান্তির নিশ্চিত পথে? যেখানে নেই কাল-নাগিনির নাগ-পাস।

সাহাদাতের অপমৃত্যু বা সড়ক দূর্ঘটনা আমাকে প্রশ্নাতুর করে তোলে বারংবার। আমার মনের পাগলা ঘোড়া ছুটে চলে চিন্তার এ দ্বার থেকে সে দ্বারে। এ কি কোন ষড়যন্ত্রের ফল। কেউ কি চেয়েছিল এমনটাই? নিজের শত্রুকে ঘায়েল করতে নিজের নাক কেটে ফায়দা লুট করা! আর তা যদি ভীতু কোন লোক হয়। যে সরাসরি যুদ্ধ করার সাহস ও শক্তি রাখে না। বার বার হেরে যায় হেরে যাবার ভয়ে। সে বা তারাতো সড়ক দূর্ঘটনায় কারো অপমৃত্যুতে সুখ ও শান্তি ভোগ করতেই পারে! জয়ী বিজয়ী হতে পারে নোংরা খেলায়।

তারপরও সড়ক নিরাপত্তাহীনতাকেও উড়িয়ে দেয়া যায়না। প্রতিদিন রাজধানীসহ সারাদেশে সড়ক দূর্ঘটনায় নিহত বা আহতের সংখ্যা অনেক। অশিক্ষিত ড্রাইভারের পাশাপাশি অতি উচ্চ বিত্তের সন্তান যারা খুব জোরে সোরে রাস্তায় গাড়ী ড্রাইভ করে। আশপাশের মানুষের জীবনকে তুচ্ছ তাচ্ছিল্য করে কুকুর বিড়ালের মতো। তাদের দোষের কথা ভুলে গেলে চলবে না।

আমাদের সড়ক দূর্ঘটনায় আইন ও আইনের প্রয়োগ দূর্বল বলেই চিহ্নিত। তাই সড়ক দূর্ঘটনা রোধে জনসতর্কতার পাশপাশি শাস্তিমূলক ব্যবস্থা বাড়াতে সরকারের উদ্যেগ নেয়া জরুরি ও কাম্য।

কিছু প্রস্তাব:
১। রাস্তায় নিদিষ্ট গতিসীমার অধিক জোরে গাড়ি চালালেই শাস্তি। গতিসীমা নির্ধারণে রাস্তায় গতি মিটার বসানো।
২। সড়কের কোন কোন স্থানে দূর্ঘটনা বেশী ঘটে। আকাবাকা রাস্তা বা ভাংগা রাস্তা বা ট্রাফিক সিগনাল। এমন কারণে দূর্ঘটনা ঘটলে, সরকার বা সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আইনের আওতায় আনতে হবে।
৩। প্রতিটি সড়ক দূর্ঘটনার কারণ অনুসন্ধান করা। এবং এ সংক্রান্ত গবেষনা বৃদ্ধি করা।
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×