somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্নীতিবাজ পরিবার : শেখ পরিবার না জিয়া পরিবার?

০৭ ই জুলাই, ২০১১ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সংসদে কথা উঠেছে! দূর্ণীতিবাজ পরিবারের। আমরা সাধারন জনগন হাসি! তোমরা কাদা ছোরাছুরি করেই তোমাদের লুটপাটের চিত্র আমাদের জানাবা এটা আমরা জানি। তাই হা হা করে হাসি!
আরো হাসি পায়! ভেবে পাই না!

প্রধানমন্ত্রী কি সত্যিই বোঝেন না কেন এ হরতাল? আর দেশবাসী কি বোঝে না, কেন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে ইলেকট্রনিক ভোটিং মেশিনে নির্বাচন করার কথা হচ্ছে?

সরকার প্রধান বা সরকার কি ক্ষমতার মোহে বোঝে না কিসে মানুষের মাঝে আজীবন বেচে থাকা যাবে? নির্মোহ ও ক্ষমাশীলরাই অমর হয়ে থাকেন। তাই ব্যবধান ঘুচিয়ে সমঝোতা ও কাছাকাছি আসতে হবে শুধুমাত্র মানুষের উপকার করতে। বন্ধ করতে হবে লুটপাট। নইলে রেহাই কেউ পাবে না ইতিহাসে। একদিন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দোষী করবে। আস্তাকুরে নিক্ষেপ করবে। তাই সাধু সাবধান!

তাই এভাবে নয় যেভাবে আজ বললেন। দুঃখ লাগে। ব্যাথা পাই অন্তরে। কত দরকার এক জীবনে। আমরা এ দেশের অনাহারে থাকা মানুষগুলার জন্য একটু কাজ করি না ক্যান। ক্যান শুধু শুধু মিথ্যাচার করি।

এ ভারি কথা গুলা বলতে হতো না আজ। যদি না সংসদে দেয়া কিছু কথা বার্তা না শুনতাম। কথাগুলা তালে বলেই ফেলি।

"দুর্নীতিবাজ পরিবার ও যুদ্ধাপরাধীদের বাঁচাতেই এই হরতাল" বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংরক্ষিত নারী আসনের এমপি সাধনা হালদারের এক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, "সাধারণ মানুষের জন্য নয়, দুর্নীতিবাজ পরিবার ও যুদ্ধাপরাধীদের বাঁচাতেই বিরোধী দল বিএনপির এই হরতাল।"
এ হরতাল প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিরোধী দল বিএনপির হরতাল কর্মসূচির দেশবাসীর কাছে গ্রহণযোগ্যতা নেই। দেশবাসীর প্রতি আমার আহবান- এ ধরণের কর্মকাণ্ড যারা করছে, দেশবাসী যদি ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করে, তাহলে তারা (বিরোধী দল) আর এগুলো করবে না। তারা যেন জনগণের ক্ষতি করতে না পারে- দলমত নির্বিশেষে সজাগ থাকতে হবে। বুধবার সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় থাকতে দুর্নীতিসহ বিভিন্ন অপকর্ম ধামাচাপা দিতে লবিস্ট নিয়োগ করে অপপ্রচার চালাচ্ছে। হরতাল দিয়ে আস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করছে। এখন তাদের অপকর্মের বিচার হচ্ছে।

শেখ হাসিনা বলেন, "এর আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলো তখন বিএনপি তিনশ দিনের বেশি হরতাল দিয়েছিলো। তারপরও অর্থনীতির চাকা বন্ধ থাকেনি।"

সংসদ নেতা বলেন, ২১ অগাস্টের আগে আমাকে এই সংসদেই বলা হয়েছিলো- বাপ যে পথে গেছে, আমাকেও সে পথে যেতে হবে। প্রসিডিংস দেখলেই তা পাওয়া যাবে।


এবার নিজের থেকে আরো একটা কথা পাঠকদের জন্য বলি------------
লুটপাট, দূর্ণীতি, আজীবন ক্ষমতায় থাকার নেশা আমাদের রাজনীতিবিদদের মজ্জ্বাগত হয়ে গেছে। আর আমরা দেশবাসীরা এটা জানি। কেউ ভালো না আপনারা। তারপরও আপনারা রাজনীতিবিদ, আপনারাই রাজা হবেন। আমরা আপনাদেরই ভোট দেব। শুধু একটা অনুরোধ ------------------- দায়িত্বশীল হোন!
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×