দাদারা আর কত দাদাগিরি করবে! ছড়ি ঘোরাবে?
খ. আন্তর্জাতিক আইন লংঘনের শাস্তি কোথায় দেয়? অপরাধের শাস্তি গরিবদেরকেই কি নিতে হবে? চাপিয়ে দেবে আর আমরা সয়ে যাব?
গ. এ দেশটা কি আমাদের দেশ? আমরা কি এ দেশটাকে ভালবাসি?
ঘ. আমাদের সন্তানদের কি আমরা ঠকাচ্ছি? আমরা কি এ দেশে তাদের বসবাসের কোন সুযোগ রাখব না?
ঙ. বন্ধু আর শাসকের মধ্যে ফারাক কি? মনোমহন কি আমাদের শাসক? ভারত কি আমাদের বন্ধু?
চ. দাদারা আর কত দাদাগিরি করবে! ছড়ি ঘোরাবে?
আরও কত প্রশ্ন করবো। আমরা যা বুঝি, তা কি আমাদের সরকার বোঝে না? নাকি লজ্জাহীনভাবে দায় সারছে?
'তিস্তা চুক্তিতে ২৫ শতাংশ পানি পাবে বাংলাদেশ'
--------------------------------------------------
মনমোহন সিংয়ের সফরে তিস্তার পানিবণ্টন চুক্তি হলে বাংলাদেশ ২৫ শতাংশ এবং ভারত ৭৫ শতাংশ পানি পাবে বলে জানিয়েছেন ভারতের লোকসভার সদস্য আবু হাসেম খান চৌধুরী। পশ্চিমবঙ্গের মালদহের এই কংগ্রেস নেতা বৃহস্পতিবার বিবিসিকে বলেন, "আজ (বৃহস্পতিবার) আমাদের বৈঠক হয়েছে।
১. জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন আমাকে বলেছেন, (তিস্তায়) যে পরিমাণ পানি থাকবে, তার ৭৫ শতাংশ ভারত নেবে এবং ২৫ শতাংশ বাংলাদেশ পাবে।"
২. অবশ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও শিব শংকর মেননের বৈঠকের বরাত দিয়ে বৃহস্পতিবার ভারতের আনন্দবাজার পত্রিকার অনলাইন অনলাইন সংস্করণে জানিয়েছিল, খসড়া চুক্তি অনুযায়ী শিলিগুড়ি থেকে ২৫ কিলোমিটার দূরে ভারতের গজলডোবা পয়েন্টে তিস্তায় প্রবাহিত পানির পরিমাণ হিসাব করে দু'দেশের মধ্যে পানিবণ্টন হবে। ৪৬০ কিউসেক হারে পানির সঞ্চয় রেখে বাকি পানির ৫২ শতাংশ নেবে ভারত, ৪৮ শতাংশ পাবে বাংলাদেশ।
৩. আনন্দবাজার লিখেছে, চুক্তির কিছু কিছু বিষয় নিয়ে মমতা বন্দোপাধ্যায়ের উদ্বেগ ছিল, তিনি চাইছিলেন চুক্তির ফলে পশ্চিমবঙ্গের স্বার্থ যেন কোনোভাবেই বিঘিœত না হয়। তবে শিব শংকর মেননের সঙ্গে বুধবারের বৈঠকে তিনি খসড়া চুক্তিতে সম্মতি দিয়েছেন।
৪. আবু হাসেম খান চৌধুরী বিবিসিকে বলেন, গঙ্গার পানিবণ্টন চুক্তিতে কোন মৌসুমে বাংলাদেশ কতোটুকু পানি পাবে তা নির্দিষ্ট করে দেওয়া ছিল। তবে তিস্তা চুক্তির খসড়ায় বলা হয়েছে, নদীতে যখন যে পরিমাণ পানি থাকবে তা ৭৫ শতাংশ ও ২৫ শতাংশ অনুপাতে ভাগ হবে।
৫.অবশ্য আনন্দবাজার লিখেছে, আপাতত ৫২ ও ৪৮ শতাংশ বণ্টনের ভিত্তিতেই ১৫ বছর মেয়াদি একটি অন্তর্র্বতীকালীন চুক্তির কথা বলা হয়েছে খসড়ায়। পরবর্তী সময়ে পানির প্রবহ পর্যবেক্ষণ করে একটি দীর্ঘমেয়াদি চুক্তি হবে।
৬. ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ৬ সেপ্টেম্বরের সফরের প্রস্তুতি চূড়ান্ত করতে স¤প্রতি ঢাকা সফর করে গেছেন উপদেষ্টা শিব শংকর মেনন। মনমোহনের সঙ্গে মমতারও বাংলাদেশ আসার কথা। আগামী ৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় পানিসম্পদমন্ত্রী পবন বনশল ঢাকা আসবেন- এ কথা উল্লেখ করে আনন্দবাজার বলেছে, এখানে দু'দেশের যৌথ নদী কমিশনের বৈঠকে এই চুক্তিকে স্বীকৃতি দেওয়া হবে। "৬ সেপ্টেম্বর মমতাকে সঙ্গে নিয়ে মনমোহন ঢাকায় চূড়ান্ত চুক্তি ঘোষণা করবেন।"
৭. ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদীর সংখ্যা ৫৪। এই সব নদীর পানিবণ্টন নিয়ে সমস্যা মেটানোর চেষ্টা চালাচ্ছে দু'দেশের নদী কমিশন। গত আওয়ামী লীগ সরকারের আমলে ১৯৯৬ সালে গঙ্গার পানিবণ্টন চুক্তি হয় ভারতের সঙ্গে। মেনন-মমতা বৈঠকে ফেনি নদীর পানিবণ্টন নিয়েও ঐকমত্য হয়েছে জানিয়ে আনন্দবাজার লিখেছে, এখন থেকে দু'দেশই এই নদী থেকে ৬০ কিউসেক হারে পানি তুলবে। ভারত অবশ্য প্রথমে ৭০ কিউসেক হারে পানির দাবি জানিয়েছিল। তাতে বাংলাদেশ আপত্তি করে।
৮. উত্তর সিকিমের সো লামো হ্র্রদ থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি হয়ে তিস্তা বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশের ভেতর দিয়ে ১২৪ কিলোমিটার পথ পেরিয়ে তিস্তা মিশেছে ব্রহ্মপুত্রে।
(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম থেকে)
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।