অভিবাসী হওয়ার পর বাবা-মাসহ পরিবারের বয়স্ক সদস্যদের 'স্পন্সর' করে স্থায়ীভাবে কানাডায় নিয়ে যাওয়ার ব্যবস্থা স্থগিত করে ২০১৪ সাল থেকে 'সুপার ভিসা' চালু করছে কানাডার সরকার।
কানাডার মাইগ্রেশন মন্ত্রী জেসন ক্যানি এই সিদ্ধান্ত জািনয়ে বলেন, অন্তত আগামী দুই বছর নতুন করে কোনো স্পন্সরশিপের আবেদন গ্রহণ করা হবে না। এই সিদ্ধান্ত কার্যকর হবে ৪ নেভেম্বর। )। আর নতুন ব্যবস্থা হিসেবে পরিবারের বয়স্ক সদস্যদের জন্য 'মাল্টিপল এন্ট্রির' সুবিধাসহ দীর্ঘমেয়াদি 'সুপার ভিসা' চালু করা হবে ১ ডিসেম্বর থেকে। 'ফ্যামিলি রিইউনিয়ন কর্মসূচির' আওয়তায় কানাডায় এসে সন্তানদের সঙ্গে বসবাসের জন্য আবেদনকারীর সংখ্যা অস্বাভাবিক হারে বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কানাডার সরকার। বলেন, বিপুল সংখ্যক আবেদনের নিস্পত্তি না হওয়ায় গত কিছুদিন ধরে বড় ধরনের জট তৈরি হয়েছে। একেকটি আবেদনের নিস্পত্তি হতে সময় লাগছে ৭ থেকে ১০ বছর। এই সময় কমিয়ে আনতেই সরকার সুপার ভিসা চালু হবে। এ ভিসার আওতায় প্রতিটি আবেদনপত্রের নিস্পত্তি করা হবে ৮ সপ্তাহের মধ্যে। এ ভিসায় এসে কানাডায় স্থায়ী হওয়ার সুযোগ না থাকলেও নাগরিকদের বয়স্ক বাবা-মায়েরা দুই বছর পর্যন্ত কানাডায় এসে সন্তানদের সঙ্গে থাকতে পারবেন। "২০১৪ সালে আবারো স্পন্সরশিপের আওতায় বাবা-দাদাদের কানাডায় আসার আবেদন নেওয়া শুরু হবে। তার আগে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করে নতুন একটি পদ্ধতি নির্ধারণ করা হবে।
তিনি বলেন, "২০১২ সালে বাবা-দাদা হিসেবে কানাডায় আসতে আগ্রহীদের মধ্যে ২৫ হাজার প্রার্থীকে ভিসা দেওয়া হবে, গত বছরের তুলনায় এই সংখ্যা ৪৩ শতাংশ বেশি। তবে আগামী বছর থেকে রাজনৈতিক আশ্রয়, ন্যানি এবং মানবিক বিবেচনায় কানাডায় বসবাসের অনুমতিপ্রার্থীদের সুযোগ কমে আসবে।"
মন্ত্রী জানান, বর্তমানে বয়স্কদের স্পন্সরশিপের জন্য প্রায় ১ লাখ ৬৫ হাজার আবেদন জমে আছে ইমিগ্রশন বিভাগে। নতুন আবেদন নেওয়া বন্ধ রেখে বেশি লোককে সুপার ভিসায় কানাডার আসার সুযোগ দিলে আবেদনপত্রের এই জট অর্ধেকে নামিয়ে আনা সম্ভব হবে।
কানাডার অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১২ সালে অর্থনৈতিক অভিবাসী কোটায় ১ লাখ ৫৭ হাজার জনকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে যা, চলতি বছরের তুলনায় ৩ শতাংশ কম। 'লিভ ইন কেয়ার গিভার থেকে স্থায়ী বাসিন্দা' ক্যাটাগরিতে ভিসার পরিমাণও অর্ধেক কমিয়ে ৯ হাজারে নিয়ে আসা হয়েছে।
বিদেশিদের রাজনৈতিক আশ্রয় দেওয়ার হারও কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। চলতি বছরের তুলনায় ১০ শতাংশ কম লোক আগামী বছর উত্তর আমেরিকার এই দেশে রাজনৈতিক আশ্রয় পাবে। চলতি বছর ২৯ হাজার লোককে রাজনৈতিক আশ্রয় দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হলেও ২০১২ সালে এর পরিমাণহবে ২৬ হাজার।
'ফ্যামিলি রিইউনিফিকেশন' কর্মসূচির আওতায় ৬৫ হাজার ৫০০ থেকে ৬৯ হাজার আবেদনকারীকে ভিসা দেওয়াস হবে বলে জানিয়েছে অভিবাসন মন্ত্রণালয়। তবে স্ত্রী ও সন্তানদের কানাডায় নিয়ে আসার ক্ষেত্রে কড়াকড়ি বাড়ছে। এই ক্যাটাগরিতে ভিসার পরিমাণ গতকারের ৪৮ হাজার থেকে কমিয়ে ৪৪ হাজার করা হয়েছে।
কানাডায় বাবা-মা-দাদা-দািদেক নিতে থাকছে শুধুই 'সুপার ভিসা'
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।