যুদ্ধ বিদ্ধস্ত একটি দেশ। বাংলাদেশের তুলনায় এটা দশগুন বড় কিন্তু জনসংখ্যার তুলনায় মোজাম্বিক, বাংলাদেশ এর চেয়ে অনেকগুন পিছিয়ে আছে! বাংলাদেশ এর সংগে তুলনা করছি কারন আমার মনে হয়েছে, দুই দেশের জাতিগত এবং চারিত্রিক কিছু মিল রয়েছে।এই দেশের পুলিশ যেমন ঘুষখোর তেমনি অধিকাংশ মানুষই অসহা্য় এবং দরিদ্র। রাস্তায় যেমন ট্রাফিক জ্যাম ঠিক তেমনি যেখানে সেখানে ময়লা আবর্জনায় ভর্তি।তারপরও মনে হচ্ছে মোজাম্বিক এগিয়ে যাচ্ছে। ধাবমান অর্থনীতি ধিরে ধিরে তাদের আফ্রিকা মহাদেশের একটি প্রয়োজনীয় রাষ্ট্র হিসেবে উন্নীত করছে।
সোয়াজিল্যান্ড এর লোমাহাসা বর্ডার অতিক্রম করে আমরা আমাদের বাঘাকৃতির শক্তিশালী ল্যান্ড রভার নিয়ে ঢুকে পড়লাম মোজাম্বিক এর সরু রাস্তায়।নতুন আর একটি দেশ এর বাতাসের স্বাদ পেলাম। দুই পাশের সহজ সরল পরিত্যক্ত সমভূমি জন মানবহীন।দক্ষ হাতে ড্রাইভ করছে মোষ্তাক, পাশে মাশা ঝিমুচ্ছে, মোনতাসির ঘর্রর শব্দে নাক ডেকেই যাচ্ছে, আর্ষ আর মেহনাজ অচেতন আর আমি মাথা ব্যাথায় জড়িয়ে আছি।উদিত সূর্য আলোর ডানায় পৃথীবিকে ইতিমধ্যে রোদেলা করে তুলেছে। কিছুদুর গিয়ে চা বিরতী।এরপর আবার পথ পথে। স্লথ গতিতে প্রায় ৩ ঘন্টা পর, তার মানে টানা ৮ ঘন্টা পর পৌছলাম আমাদের নির্দিষ্ট গন্তব্য- বিলেনে, স্যান মারটিনহো হোটেল। বিলেনে বীচ, একটা বিশ্ব বিখ্যাত ল্যগুন। নীল স্বচ্ছ পানির টানে এখানে পৃথীবির সব অঞ্চলের সাদা কালো মানুষেরা প্রায়তই ভীড় করে। মাশা আগে থেকেই এইখানে একটা কটেজ বুকিং দিয়েছিলো। ভীতরে জিনীষ পত্র রেখেই সোজা দৌড় নীল পানিতে........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


