শিরোনাম অনুযায়ি বিষয়বস্তু লিখে ফেলা দুষ্কর হলেও আসলে আমি প্রেম ও শুন্যতা নামক একটি অডিও এ্যালবামের কথা বলতে চাচ্ছি। ১০টি গানের এই এ্যালবামটি অগাষ্ট মাসে লেজার ভিশন বাংলাদেশে প্রকাশ করেছে। এ্যালবামের প্রত্যেকটি গানই রুদ্র পলাশ এর লেখা এবং সুরারোপন আমার। রুদ্র এবং আমি, আমরা অনেক দিনের বন্ধু। কখনও রাস্তায়, মাঠে, ফ্ল্যাটের বারান্দায়, গাছের নীচে বসে আমরা দুজনে কত কত গান যে তৈরী করেছি তার কোনো হিসেব নেই। নিজেদের আগ্রহ এবং মন থেকেই সৃষ্টি হয়েছে অনেক অদ্ভুত সব গান। সেই গান-গুলি অধিকাংশই অপ্রকাশিত। এমন গীত-সুরের প্রেম তাই শুন্যতায় ভরা ছিলো। প্রেম ও শুন্যতা সেই হাহাকারের বহিঃপ্রকাশ।
এই গান গুলি বেশির ভাগই গেয়েছেন নতুন শিল্পীরা, কয়েকটি গান আছে অনন্য শিল্পীদের গাওয়া যেমন, খালিদ, হাসান। গান গুলো আমার নিজের স্টুডিওতেই আমি কম্পোজ এবং ধারণ করেছি মন প্রাণ দিয়ে যাতে শ্রোতারা নতুন এবং মৌলিক সুরের স্বাদ পায়। জালালের বাশী গান গুলিতে নতুন মাত্রা যোগ করেছে। ও আসলে মানুষ না, বংশীবাদক।
আমি গানের মানুষ, গান ভালবাসি এমনকি গানের জন্য নিজেকে সবার কাছে তুচ্ছ করে ফেলে রেখেছি। তবু গান আমার প্রাণ।গান তৈরী এবং গান গাওয়া দুটোই আমার জীবনে নতুন নতুন সঞ্চালন ঘটায়।এই এ্যালবামের আহা প্রেম গানটা তাই লোভ না সামলিয়ে গেয়ে ফেলেছি।
এ্যালবামের গান গুলি শুনতে চাইলে এই লিংকটাতে প্রবেশ করুন...
http://www.aimraj.com/playsong/song/11337/

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


