কালোদের দেশে আছি।আমিও কালো কিন্তু এরা ঝিম কালো, পাতিলের উল্টা দিকের মত

এদের সমাজ আর আমাদের সমাজে অনেক পার্থক্য কিংবা আসলে বোঝাই মুশকিল এরা কোন সমাজে বসবাস করছে!! প্রায় মেয়েদেরই ছেলেপুলে আছে কিন্তু বাবা নাই এবং এই বিষয়ে তাদের কোনো উদ্বেগও নাই। অল্প বয়সি মেয়েরা মা হয়ে বসে আছে এবং তাতে তারা মোটেও বিচলিত নয় বরং নতুন নতুন বয়ফ্রেন্ডদের সংগ নিয়ে তারা বেশ ফুর্তিতেই থাকে। আরেকটা মজার ব্যাপার, এইসব মেয়েরা তরুনদের চেয়ে বুড়াদের পেছনেই ঘুর ঘুর করে বেশি। কারন বেশির ভাগ বুড়ারাই এখানে নিসঃঙ্গ। তারা ৪/৫ টা করে বিয়ে করে এবং সব বউ গুলিই বাচ্চা-কাচ্চা নিয়ে বুড়ার গাড়ী-বাড়ী-সম্পত্তি নিয়ে টানা হেচড়া করে যতটুকু পারে তাই নিয়ে ভেগে পড়ে। আর বুড়া পড়ে থাকে একা একা।এভাবেই ছোটো বড় বিভিন্ন টাইপের ফোড়া নিয়ে বেড়ে উঠেছে কালোদের বিশাল রাজ্য....তারপরও কিন্তু এরা নিজেদেরকে যথেষ্ট করে গড়ে তুলছে, সারা বিশ্বে একটা বৈশিষ্ঠ উদযাপন করছে।
আমি সোয়াজিল্যান্ড এ গত ৫ মাস যাবৎ এসেছি এবং দেশটির আয়তন ছোটো বলে এবং একটা ভাল সোসাইটির সাথে চলা ফেরার কারনে আমি এদের সম্বন্ধে বেশ একটা আন্দাজ করতে পারছি, এরা কেমন, কি পছন্দ, কি আশা করে কিংবা এদের মনোভাব।
আজ ফ্রাইডে,

এই দেশে আজকের দিনটা প্রতি সপ্তাহের মতই ক্রেজী ফ্রাইডে, উন্মত্ত শুক্রবার। আজ সকাল থেকেই সব কালোরা খোশ মেজাজে আছে। রং চং এর জামা কাপড় পড়ে ঘোরাঘুরি করছে। ছেলেদের কখন খাবে কখন খাবে আর মেয়েদের কাকে খসাবে কাকে খসাবে এই ভাব চোখে মুখে প্রকাশ হচ্ছে। বলা বাহুল্য এই দেশে মদ-বীয়ারের দাম শিশুদের নাগালের বাইরে ন্য়, বরং যেখানে সেখানে রাস্তার ধারে সিভাস-রিগাল কিংবা বাকার্ডি লেমন এর মত দামী দামী মদ অগোচরেই পাওয়া যাচ্ছে।
বিকেল ৫টা, অফিস খালি! সব দোকানী তাদের দোকান গুটোচ্ছে! রাস্তার মোড়ে মোড়ে জটলা, সাই সাই করে হাই ভ্যলুমে গাড়ী যাচ্ছে আসছে, সবার চেহারায় একটা ঈদ ঈদ ভাব বিরাজ করছে। সবাই কেন জানি অস্থির, ছুটছে আর ছুটছে....

রাত বাড়ছে, আলো আধারি আরো বেশি রহস্যময় হয়ে উঠছে। রাস্তার মোড়ে মোড়ে আগুন জ্বলছে, টুং টাং শব্দ, হাসি, মিউজিক আর মাংশ পোড়া গন্ধে মৌ মৌ করছে সারা ম্বাবানে.....