সকাল, আমি অস্থির হয়ে আছি কখন শিশু বিশেষজ্ঞ আসবেন। উনি এসে আমার বাবুটাকে দেখে কি বলবেন সেটাই ভাবছি। আমার বাবা মা এলেন, আইসিইউ তে গিয়ে বাবুকে দেখলেন, আমাকে স্বান্তনা দিলেন।শিশু বিশেষজ্ঞ আসলেন। উনি বাংলাদেশের একজন বিখ্যাত শিশু বিশেষজ্ঞ,ডঃ প্রফেসর আজাদ চৌধুরী। উনি গাড়ী থেকে নামতেই হাতজোড় করে বললাম স্যার আমার সন্তানকে আপনার বাঁচাতে হবে যেভাবে হোক! উনি আমাকে আস্বস্ত করলেন এবং স্বান্তনা দিলেন। ইতিমদ্ধে আমার প্রা্য় সব বন্ধুরা চলে এসেছে আমাকে কিভাবে স্বান্তনা দিবে খুজছে! আমার প্রানটাতো আটকে আছে ইনকিউবিটরে আমার বাচ্চার সাথে। কোনোভাবেই নিজেকে স্থির রাখতে পারছি না।ডক্টর সাহেব ফিরে এসে আমাকে বললেন, তিনি তার যথাসাদ্ধ্য করবেন বাকিটা আল্লাহ্ জানেন! আমার বাচ্চাকে কৃত্তিম শ্বাস-প্রশ্বাস দেয়া হচ্ছে। হাসপাতালের বাইরে আমি আমার সব বন্ধুরা অপেক্ষা করছি।
এভাবে চলছে চিকিৎসা।১৫ দিন হয়ে গেছে। পুরো হাসপাতালের সব রোগীর এটেনডেন্ট এবং সিনিয়র জুনিয়র সব ডাক্তার নার্স সিস্টার রা আমাকে গত কয়েকদিনে চিনে নিয়েছে।একে তো আমার বাচ্চার এই হাসপাতালে সবচেয়ে সংকটপূর্ণ এবং ব্যয়বহুল চিকিৎসা চলছে আবার প্রতিদিন আমাকে স্বান্তনা দেয়ার জন্য যে পরিমান শুভাকাংখী আমার কাছে আসে সেটা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে শুভ মনে হয়না। যখনই আমার বাচ্চাকে দেখার জন্য প্রফেসর সাহেব আসেন বা ফিরে যান, আমার বন্ধু-বান্ধব'রা তাকে রীতিমত ছেঁকে ধরেন। প্রফেসর সাহেবও যথেষ্ট বুদ্ধিমান এবং ব্যাক্তিত্ব সম্পন্ন বলে সবাইকে স্বন্তুষ্ট করতে পারেন।ইতিমদ্ধ্যে বাবুর কিছুটা উন্নতি হলেও বিপদমুক্ত নয়।আমি পাথরের মতই আছি, শুধু আল্লাহ্ কে ডাকি! আমার বাবা আমাকে স্বান্তনা দেয়।
টাকা!!! চিকিৎসা খরচ!!! প্রতিদিন ৭৫০০টাকা হিসেবে ঔষধসহ সপ্তাহে প্রায় ৬০০০০টাকা লাগছে। আগেই বলেছি আমি ছন্নছাড়া একজন গায়ক। ২০০৭ এর এই ঘটনার কিছুদিন আগে আমি বেঙ্গল ফাউন্ডেশন থেকে তিন কবির গানে শ্রেষ্ঠ্যত্ব পেয়েছি কিন্তু আমি টাকার মানে এখন ভিক্ষুক। যারা আমার শুভাকাংখি, যারা পারছে কিছু সাহায্য করছে। আমার অতি আপনজনেরা আমার কাছে কখনও জানতেও চায়নি কিংবা দেখতেও আসেনি আমি কেমন করে আমার বাচ্চাটিকে বাঁচাবার আপ্রান চেষ্টা করছি। আমার মনে হত আমার কেউ নেই এবং তখন আল্লাহ কে বলতাম, তুমি এগুলি মনে রাখবা! আমি মনে রাখবো না! তোমার শ্রেষ্ঠ সৃষ্টদের তুমিই মনে রেখ! আমার সন্তানের কিছু হলে তোমাকেও আমি ছেড়ে দেবোনা।আমি সবাইকে দেখে নেবো।
গত একমাসে বাবুকে ৩ বার কৃত্বিম শ্বাস দেয়া হয়েছে। তৃতীয়বার ভেন্টিলেশন দেবার আগে ডাক্তার আমার থেকে বন্ডে স্বাক্ষর নিয়েছে, যাতে বাচ্চার কিছু হলে ডাক্তার কিংবা হাসপাতালের দায় না আসে।সবাই মানা করেছে, তৃতীয়বার ভেন্টিলেশন দিলে নাকি বাচ্চা'র মানসিক ও শারিরিক ক্ষতি হবার সম্ভাবনা থাকে। আমি সবার কথা না শুনে ডাক্তারদের অনুমতি দিয়েছি। ইনশ্আল্লাহ, বাবুর উন্নতি হয়েছে।
বাবুর মা একটু সুস্থ্য হয়েই ছুটে এসেছে রাজর্ষিকে সাথে নিয়ে। রাজর্ষি আমার বড় ছেলে, তৃতীয় শ্রেনীতে পরছে ফয়জুর রহমান আইডিয়াল স্কুলে। আমার এখন কষ্ট টা একটু কম। রুনা আসার পর ও প্রতিদিন সকালে নিয়ম করে বাবুকে বুকের দুধ খাওয়াচ্ছে, বাবু তার মা'কে ফিরে পেয়েছে। ওর হাত, পা ছোরার ভাবেরই পরিবর্তন হয়ে গেছে। শিশু'র জন্য, মা' এর কোন বিকল্প নেই। আমার এখন একটু ঘুম হয়, রাতে হাসপাতালের সামনে লেকের শ্যাওলা পানির মত কুলকুল করে জেগে থাকি না। একটু একটু হাসতে পারি। রুনা আসতেই আমি যেন শক্তি পাচ্ছি।
সবকিছু যদি ঠিক থাকে তবে বাবুকে হাসপাতাল আগামি সপ্তাহে রিলিজ করবে।৪৫ দিন পর সে এখন মোটামুটি ভালো আছে কিন্ত এরপরও তাকে একমাস অক্সিজেন দিয়ে রাখতে হবে। বাবুর ৫ বছর না হওয়া পর্যন্ত ডাক্তার বলেছে সাবধান থাকতে।
৫২ দিন শেষ হলো। আগামীকাল বাবুকে রিলিজ দেয়া হবে। আমার মা, বাবুর নাম দিয়েছে অন্তর্ষি। রাজর্ষি, অন্তর্ষি দুই ভাই, আমার পরিবারের দুই দেবদূত।
অনেকের কাছে টাকা চাইলেও শেষ পর্যন্ত এগিয়ে এলেন রুনা'র বাবা, আমার শ্বশুর সাহেব। টাকা অনেকের কাছেই আছে, থাকতে পারে কিন্তু বিপদের সময় কয়জন মানুষ এরকম বড় হৃদয় নিয়ে এগিয়ে আসে! অন্তত একটা শিশুকে বাঁচানোর জন্য, আমার সন্তানকে বাঁচানোর জন্য আমার শ্রদ্ধেয় শ্বশুর জনাব মীর মোশাররফ হোসেন সাহেবের জন্য আমার অন্তঃস্থল থেকে পরম করুনাময়ের কাছে প্রার্থনা করি উনি দীর্ঘজীবি হোন।
অন্তর্ষি আমাদের ঘরে এলো জন্মের দীর্ঘ ৫৩ দিন পরে একটা অসম্ভব যুদ্ধকে জয় করে। এখন ওর বয়স ৫ বছর। অসম্ভব দুষ্ট এবং প্রাণ শক্তিতে ভরা একজন পুরুষ।
পরম করুনাময়ের কাছে আমি চিরকৃতজ্ঞ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


