somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মূল্যায়ন কোথায়?

১২ ই নভেম্বর, ২০০৬ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে সকাল বেলা ইত্তেফাক পত্রিকার আইটি পাতায় একটা ফিচার দেখলাম। "টাইম ম্যাগাজিনের চোখে সেরা 50 ওয়েবসাইট"। ফিচারটি ভাল। আমরা সেরা ওয়েবসাইটগুলো সম্পর্কে জানতে পারছি। কিন্তু আমার একটি আফসোস হল, আমাদের দেশের পত্রিকাগুলোর চোখ নেই? তারা কি তাদের চোখ দিয়ে সেরাগুলোকে বের করতে পারেনা? বিশ্বের সেরা ওয়েবসাইট না হোক অন্তত দেশি ওয়েবসাইটগুলো সম্পর্কেও পত্রিকা বা মিডিয়াগুলোয় তেমন কোন আলোচনা-সমালোচনা থাকেনা। এরা শুধু গুগল, ইয়াহ, এমএসএন ইত্যাদি নিয়েই ব্যস্ত। তেলে মাথায় তেল দিতে সবাই ওস্তাদ।

আমি বিশ্বাস করি, আমাদের দেশেও এখন অনেক ভাল ভাল ওয়েবসাইট তৈরি হচ্ছে। তাই মিডিয়াগুলোরও উচিত এ বিষয়ে এগিয়ে এসে অত্যন্ত প্রচারগত সুবিধাপ্রদান করা। দুএকটি প্রেস রিলিজ ছাপানোই যথেষ্ঠ নয়। ওয়েবসাইটগুলোর উপর থাকা উচিত পত্রিকায় নিজস্ব রিভিউ। এখানে আবার সমস্যা, অনেক সময়ই এগুলো পক্ষপাতদুষ্ট হয়। তাই রিভিউটি হতে হবে নিরপেক্ষ। এতে সাধারন ভিজিটররা যেমন উপকৃত হবেন তেমনটি ডেভেলপাররও নিজেদেরকে শুধরে নিতে পারবেন। অভিজ্ঞতা থেকে একটা জিনিস দেখিছি, পত্রিকা গুলো প্রেস রিলিজ না পাঠালে এ সম্পর্কে ছাপে না। আমার মনে হয় তাদের নিজেদেরই এ বিষয়ে এগিয়ে আসা উচিত বৃহত্তর স্বার্থে।

আমাদের দেশের যেসব ওয়েবসাইট তৈরি হয়েছে, তাদের উদ্যোক্তাদের সাথে কথা বললে বোঝা যাবে কতটা প্রতিবন্ধকতার মাঝে তাদের ওয়েবসাইটগুলো তৈরি। প্রযুক্তিগত প্রতিবন্ধকতা, আর্থিক প্রতিবন্ধকতা ইত্যাদি। আমাদের লোকাল বিজ্ঞাপন ম্যানেজ করা খুবই কষ্টসাধ্য। তাই বেশির ভাগ ওয়েবসাইটগুলো টিকে আছে শুধুগুগল এডসেনসের উপর ভিত্তি করে। তা না হলে অনেক আগেই উদ্যোক্তারা না খেয়ে মারা যেতেন।

এত প্রতিবন্ধকতার মাঝে যে উদ্যোগ তাকে সকলের উৎসাহ দেয়া নৈতিক এবং নাগরিক দায়িত্ব বলেই মনে করি আমি। শুধু প্রশংসা নয়, খারাপ কাজের সমালোচনাও অবশ্যই করতে হবে যাতে সংশোধিত হওয়া যায়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×