রাজু আহমেদ।
প্রতিদিনের খবরের কাগজ লাল হেডিংয়ে শুরু,
বিশ্ববিদ্যালয়ে লাশের মিছিল আবার হল শুরু।
এবার হল সন্ত্রাসী ভাই ছাত্রবেশী একলীগ,
সরকারী দল নাম দিয়েছে তাদের সোনার ছাত্রলীগ।
এইতো সেদিন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়,
শিক্ষকদেরকে আহত করে তাদের জীবন নিতে চায়।
খবর হল শিক্ষকরা তাদের প্রফেশন দেবেন ছেড়ে,
জীবন নিয়ে তারা আছেন মহা টেনশনে।
আমাদের আছে ঐতিহ্যবাহী অচেতন পুলিশ বাহিনী,
অস্ত্র তাদের লীগের হাতে তারা দেখে কাহিনী।
বিশ তারিখে মার্ডার হল বার বছরের রাব্বি,
দূর্ঘটনা নয় !এটার মূলেও ঐ ছাত্রলীগী দায়ি।
জাতির বিবেকের গাঁয়ে হাত তুলিতে যাদের কাঁপেনাকো বুক,
তাদের নিয়ে এই সমাজ যেন আশায় না বাধেঁ বুক।
কাগজ কলম হওয়ার কথা যাদের হাতিয়ার,
তারাই এখন অস্ত্র নিয়ে করে কারবার।
এখেনো বোধহয় সময় আছে হইতে হুঁশিয়ার,
নইলে কিন্তু এই সমাজে আলো জ্বলিবে নাকো আর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



