somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যকা
রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

একটি লাশের খরচে বাঁচানো যেত শত মানুষের প্রাণ

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজু আহমেদ ।

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীসহ সকল মন্ত্রী এবং সাংসদদের কাছে বাংলাদেশের ১৬ কোটি মানুষ বড়ই কৃতজ্ঞ।কেনইবা কৃতজ্ঞতা প্রকাশ করবে না ! আমরা বাঙালিরা তো অতীত স্মরণ রাখতে পারি না।মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বাংলাদেশের সকল শ্রেনীর সকল মানুষের পক্ষ থেকে বাংলাদেশর পঞ্চম এভারেষ্ট জয়ী (তৃতীয় পুরুষ) প্রতিনিধির লাশ দেশে ফিরিয়ে আনার মহৎ উদ্যোগের জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।আমাদের বীর সন্তানের লাশ বিদেশের মাটিতে সমাহিত হোক সেটা ঐতিহ্যবাহী বাঙালী জাতি হিসেবে কখনোই চাইব না।তার অস্বাভিক মৃত্যু আমাদেরকে ব্যথিত করেছে।আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।প্রাকৃতিক দূর্যোগের কারনে যদিও শেরপার ১৫ সদস্যের স্কোয়াড এভারেষ্টের ৮ হাজার ৬০০ মিটার উঁচুতে সজল খালেদের লাশ না পেয়ে তাদের উদ্ধার কাজ স্থগিত করে নিচে নামতে বাধ্য হয়েছে।তবুও সরকারের সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করতে হয়।এ উদ্ধার কাজের জন্য সরকারের মাত্র ৪৫ লক্ষ টাকা খরচ হয়েছে।আমাদের ব্যাংক গুলো থেকে যে টাকা লুটপাট অথবা চুরি হয়,সে তুলনায় টাকার এ অংকটা তো খুবই নগন্য।কিন্তু আজ আমাকে কিছু কথা বলতে হবে।জানি কথাগুলো অনেকের কাছে গ্রহনযোগ্য হবে না।তবুও বলব।

আপনারা মনে হয় ভূলে যাননি গত ২৫ শে এপ্রিল ২০১৩ ঈসায়ী সালে সাভারের নয়তলা ভবন
‘রানা প্লাজা’ ধ্বসের কথা।এ ভয়াবহ ঘটনায় মারা গিয়েছিল মোট ১১২৬ জন এবং যারা এখনো আহত অবস্থায় বেঁচে আছেন তাদের অধিকাংশই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।আমার কথা এ বিষয়টা নিয়েও না।রানা প্লাজা ধ্বসের সাথে সাথে আটকে পড়া মানুষগুলোর প্রকটভাবে অক্সিজেনের অভাব দেখা দেয়।কিছু সচেতন মানুষ অক্সিজেন ক্রয় করার জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাহায্যের আর্তি জানায়।বাংলাদেশের প্রায় সকল মানুষই যে যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে থাকে।বাংলাদেশের মানুষ আবারও প্রমান করে তাদের মধ্যে নানা বিষয়ে মত-পার্থক্য থাকলেও তারা জাতীয় কোন মহাসংকটে ঐক্যবদ্ধ।সাহায্যের অনেক টাকা উত্তোলিত হলেও সময় লেগে যায় অনেক বেশি।যে সময়ের মধ্যেই অক্সিজেনের অভাবে শত শত মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে।অথচ এই রানা প্লাজার উদ্ধার কাজের সরাসরি তত্ত্বাবধায়ক ‍ছিলেন আমাদের প্রধানমন্ত্রী নিজেই।যখনই কোন সরকারের মদদপুষ্ট মিডিয়া উদ্ধার কাজের সংবাদ প্রকাশ করত,তখন প্রতি কথার এ মাথায় ও মাথায় শুধু প্রধানমন্ত্রীর উদ্ধার কাজ পরিচালনার কথা বলত।এত প্রচার যার কেন সেই প্রধানমন্ত্রী তার রাষ্ট্রীয় কোষাগার থেকে অক্সিজেনের টাকা দেয়ার জন্য নির্দেশ দিলেন না?কেন ২০ থেকে ২৫ লক্ষ টাকার অক্সিজেনের জন্য শত শত মানুষ তাদের জীবন রক্ষা করতে পারল না?নাকি প্রধানমন্ত্রী আপনি তাদের জীবন রক্ষা করতে দিলেন না?মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি রানা প্লাজায় আটকে পড়া মানুষগুলোকে মানুষ হিসেবে মূল্যায়ণ করেন নি?তাহলে এরা কি জাতে আসলেই শ্রমিক?খ্রিষ্টানদের ধর্মীয় গুরু ‘প্রথম ফ্রান্সিস’ যে এদেরকে ক্রীতদাসের সাথে তুলনা করলেন,আপনি কি সেটার সত্যায়ন করে দিলেন?মাননীয় প্রধানমন্ত্রী আজ আমার বার বার বলতে ইচ্ছা করছে,এভারেষ্ট জয় করলে মহাভারতের কোন অংশটা শুদ্ধ হয়ে যাবে?দেশে একটা মৃতদেহ না আনলে আপনার সরকারের কোন অংশের ভাবমূর্তি উজ্জ্বল হয়ে যাবে?যারা জীবন রক্ষাকারী ২০-২৫ লক্ষ টাকার অক্সিজেন কিনে দিতে পারে না,সেই তারাই কেন,কোন স্বার্থে একটা লাশ আনানোর জন্য ৪৫ লক্ষ টাকা অনায়াসে খরচ করে?বিচার করার ভার আপনাদের উপর??



সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৩ রাত ১২:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×