somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যকা
রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

ছাত্রদের ভবিষ্যত দেখার কি কেউ নাই

৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনের সর্বপ্রথম পাবলিক পরীক্ষা দিচ্ছে ৫ম শ্রেনীর মেধাবী ছাত্র সিফাত উল্লাহ । জীবনের প্রথম পরীক্ষা হওয়ার কারনে একদিকে যেমন ভীতি কাজ করছে তেমনি উচ্ছ্বাসেরও কমতি নেই । জীবনের প্রথম পরীক্ষা বলে কথা । প্রাথমিক শিক্ষা সমাপনীর জন্য প্রস্তুতি ভালোই গ্রহন করেছে । তাকে নিয়ে বাবা মায়ের দিনরাত পরিশ্রম । পরীক্ষা শুরু হয়েছে গত ২০ শে নভেম্বর । প্রথম তিনটা পরীক্ষা রুটিন মত হয়েছিল । অবশ্য এ পরীক্ষা তিনটি ইতিহাস সৃষ্টি করেছিল । তৃতীয় পরীক্ষাটা অর্থ্যাৎ ইংরেজী পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার একদিন আগ থেকেই বাংলাদেশের সব কয়টা জাতীয় পত্রিকায় পাওয়া গিয়েছিল । তারপরও বাংলাদেশ শিক্ষা মন্ত্রনালয় সেই প্র্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন করেছে । বাংলা এবং গনিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলেও ততোটা প্রচার পায়নি কেবল শহরের ছাত্র-+ছাত্রীদের মাঝে সীমাবদ্ধ ছিল । এ প্রশ্নপত্রের নাগাল গ্রামের ছাত্র-ছাত্রীদের কাছে ধরা দেয়নি । তারপরেও শিক্ষা মন্ত্রনালয়ের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কানে পানি যায়নি । এখন যদি গ্রামের ছাত্ররা দাবী করে বসে “ ফাঁস হওয়া প্রশ্নপত্রেই যদি পরীক্ষা হয় তবে তাদেরকেও পরীক্ষার আগের রাতে এক কপি করে পৌঁছে দেয়া উচিত ছিল ” তখন তাদের কি বলে স্বান্তনা দিবেন ? বয়সে অপরিপক্ক হলে কি হবে তারা এখন বুঝে গিয়েছে এ দেশে ন্যায়ের ক্ষেত্রেও ন্যায় বিচার নেই আবার অন্যায়ের ক্ষেত্রেও ন্যায় বিচার নেই । প্রত্যেক ছাত্রছাত্রীর অভিবাকরা কামনা করেন তাদের সন্তানরা পরীক্ষায় ভাল ফলাফল করুক কিন্তু কোন অনৈতিক অভিবাকও সম্ভবত এটা চাইবেন না তার ছেলে জীবনের শুরুতেই চুরি করা শিখুক । এ দেশের সমসাময়িক অবস্থা বিবেচনায় ন্যায় সঙ্গতভাবে কিছু কামনা করাও অন্যায় তা মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে । সংবিধানে স্বাধীনতার কথা থাকলেও জীবনের কোন স্তরেই এখন আর স্বাধীনতা ভোগ করা যায় না । জোর যার মুল্লুক তার নীতিতেই এগুচ্ছে সকলে । বাচ্চারাই তাদের পরিনত বয়সে এ দেশের হাল ধরবে এই বিবেচনায় সরকার বুঝি তাদের দক্ষ করে গড়ে তুলছে । বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বড় অংশ হাতে কলমে শিক্ষা না হলেও চুরি কিভাবে করতে হবে , কিভাবে চুরি করলে রাতারাতি বড়লোক হওয়া যাবে এ শিক্ষা দিতে সরকার একেবারেই পিছিয়ে নেই । পঞ্চম শ্রেনীর একটা ছেলের বয়স দশ বছরের বেশি হবে না । ভৌগোলিক অবস্থার কারনে এ দেশের দশ বছর বয়সী একটা ছেলের ভাল করে কথা বলার যোগ্যতা অর্জন করার কথা নয় সেই ছেলেটি চুরি ভালবাবে শিখে যাচ্ছে । আমি অন্যায় করছি । পঞ্চম শ্রেনী পড়ুয়া ছেলের এ অনৈতিক কাজকে আমি চুরি বলতে পারি না । একটা অপ্রাপ্ত বয়স্ক বালক-বালিকাকে যা শিক্ষা দেয়া হয় তাই সে শেখে । ভাল মন্দের মন্দে পার্থক্য করার বোধ ততোটা তার মধ্যে লক্ষ্য করা যায়না । একজন ছাত্রকে জীবনে প্রায় নয়টির মত পাবলিক পরীক্ষা দিতে হয় । সে যদি তার প্রথম পাবলিক পরীক্ষার আগের রাতেই প্রশ্নপত্র পেতে শুরু করে তবে পরবর্তী পরীক্ষার জন্য তার শিক্ষার আগ্রহ মোটেও থাকবে কি ? অবশ্য বাংলাদেশে যে শিক্ষাব্যবস্থা চালু হয়েছে তাতে সারা বছর ঘুরে বেরিয়ে শুধু পরীক্ষার দিনগুলোতে পড়ালেখা করাই যখেষ্ট । একজন শিক্ষার্থীর বদ্ধমূল বিশ্বাস হয়েছে সে পরীক্ষার আগের রাতেই প্রশ্নপত্র পাবে । বাস্তবতাও তাই । গতকয়েক বছর যাবত বিশেষ করে ১৪ দলের শাসনামালে শিক্ষা বস্থার করুন পরিনাতি হয়েছে । বিশ্বের এমন কোন জাতি নাই যারা শিক্ষা ব্যবস্থার মধ্যে দূর্ণীতি , অনিয়ম চালূ করেছে । তারা জানে , জাতি সম্পূর্ন ভাবে শিক্ষিত না হলে জাতীয় উন্নতি সম্ভব নয় । আমাদের দেশের অবস্থা ! আমরা যে ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে প্রতিযোগিতায় নেমেছি কাকে কতটুকু চোর বানাতে পারি । জুনিয়র স্কুল সার্টিফিকেট . সেকেন্ডারী স্কুল সার্টিফিকেট , হ্যায়ার সেকেন্ডারী স্কুল সার্টিফিকেট পরীক্ষার একই অবস্থা । শিক্ষার্থীরা পরীক্ষার আগেই প্রশ্নপত্রের সকল সেট পেয়ে যাচ্ছে । সকলে যে পাচ্ছে তা কিন্তু নয় । অবহেলিত জনপদের একবড় অংশ এ অমীয় সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে । যার ফলে প্রশ্নপত্র পাওয়া ছাত্রদের তুলনায় তাদের রেজাল্ট অনেক খারাপ হওয়া তারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভাল করতে পারছে না । কাজেই তাদেরে শিক্ষার প্রতি মনোযোগ থাকার পরেও ছিটকে পরছে । ভর্তি পরীক্ষায় শুধু যে গ্রামের ছাত্ররা ফলাফল স্কোরের কারনে পিছিয়ে পড়ছে তা কিন্তু নয় । বিভিন্ন ভর্তি কোংচিয়ের সাথে জড়িত অসাধু কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষকের কল্যানে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়ে যাছে । যার কারনে মেধাবীরা সবসময়েই উপেক্ষিত থাকে । বাংলাদেশে চাকরির বাজারে বিসিএস পরীক্ষার মান সবচেয়ে বেশী । কয়েক বছর আগেও এ পরীক্ষা ব্যবস্থায় অনিয়মের কোন প্রশ্ন ছিল না । দূর্নীতিতে বাংলাদেশ পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হলেও বিসিএস পরীক্ষার মান নিয়ে কেউ কোন প্রশ্ন তোলার অবকাশ পাননি । এখন বাস্তবতা ভিন্ন । এ পরীক্ষার প্রশ্নপত্রও এখন আর গোপন থাকছে না । টাকার জোরে প্রথম শ্রেণীর চাকরিগুলো মেধাশুণ্যদের দখলে চলে যাচ্ছে । যার কারনে নৈতিকতা ক্রমেই এ ভূ-খন্ড থেকে পালানোর পথ খুজছে । কোন রাজনৈতিক দল বা বিশিষ্টজন এর বিপক্ষে সোচ্চার হচ্ছে না । মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রনালয় সংশ্লিষ্টদের কাছে প্রশ্ন ‘আপনারা কি আপনাদের কোন আত্মীয়ের রেজাল্ট ভালো করার জন্য প্রশ্ন ফাঁস করেন’ ? যদি হ্যা-বোধক উত্তর হয় তবে আপনাদের কাজে বিনীত আরজ , আপনাদের আত্মীয় স্বজনদের যে রকম ভালো চাইছেন সে ভালোর আমাদের দরকার নাই । আপানদের নীতি-নৈতিকতা ! আপনাদের মাঝে সীমাবদ্ধ রাখুন । সমগ্র জাতিকে ধ্বংস করবেন না । সামান্য কিছু অর্থের বিনিময়ে আপনারা যা করেন তার চেয়ে পশুর স্বভাব ভালো । জাতি হিসেবে পশুর চেয়েও নিম্নস্তরে যাতে না পৌঁছাই সে জন্য একটু দৃষ্টিপাত করেন । যে সময়টা অতীত হয়ে গেছে সে সময়ের পানে না চেয়ে থেকে ভবিষ্যতকে ঢেলে সাজাই । আমাদের আগামী প্রজন্ম যাতে বিশ্বদরবারে মাথা ‍উঁচু করে দাঁড়াতে পারে সে ব্যবস্থা করে আমরা যে অমর হতে পারি সে ব্যাপারে উদ্যোগী হই । আমাদের আগামীর সন্তনরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হোক এই যেন হয় কামনা ।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×