somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যকা
রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

একজন মহামানবের প্রয়ান : গভীর শোকে সারা বিশ্ব

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কৃষ্ণাঙ্গ মানুষের পক্ষে আন্দোলন করে যিনি বিশ্বের বুকে মহামানবে রুপান্তরিত হয়েছিলেন তিনি দক্ষিন আফ্রিকার নোবেল জয়ী সাবেক রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা । সারা জীবনটা যার বৈচিত্রে ভরপুর সেই মানুষটা আজ অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন । তার এই বিদায় মহূর্তে তাকে সকল মানুষের পক্ষ থেকে স্যালূট জানাই । তিনি শুধুমাত্র শেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ মানুষের মধ্যকার ভেদাভেদ দূর করেন নি , তিনি দূর করে ছিলেন মানুষের মধ্যকার সকল দন্ধ-বিগ্রহ । তার আন্দোলনকে সফল করার জন্য তাকে ‘বন্ধুর পথ’ অতিক্রম করতে হয়েছে । শারীরীক , মানসিক নির‌্যাতনসহ জীবনের সোনালী দিনগুলো তাকে জেলে কাটাতে হয়েছে । অনেক বঞ্চনা-গঞ্জনার পরে তার আন্দোলন আলোর মূখ দেখে । তিনি বিশ্বের দরবারে অবিসংবাদিত নেতার স্বীকৃতি পান । এ আন্দোলনের ফলস্বরুপ তিনি এ গ্রহের সবচেয়ে দামী এবং সম্মানের পুরস্কার শান্তিতে নোবেল পুরুষ্কার লাভ করেন । প্রায় শতবর্ষ জীবন পাওয়া এ বিপ্লবী জননেতা জীবনে যতটুকু সম্মান পেয়েছেন , তার চেয়ে জীবনাবসানের সাথে সাথে মানুষের শোক প্রকাশের সময়ে চোখের অশ্রু থেকে প্রমান হয়েছে তাকে এ দ্যূলোকের মানুষ কোনদিনও ভুলতে পারবে না । বাংলাদেশী বাঙালীদের পক্ষ থেকে আবারও স-শ্রদ্ধ চিত্তে তাকে মৃত পরবর্তী সম্মান এবং তার জন্য অন্তরের অন্তস্থল থেকে প্রার্থনা জানাই । মানবতার উপরে পৃথক কোন ধর্ম নাই । কেননা সকল ধর্মই মানবতার মুক্তির কথা বলে সুতরাং নেলসন ম্যান্ডেলা কোন ধর্মের লোক ছিলেন সেটা বড় কথা নয় । একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় জীবন প্রদীপ থাকা অবস্থায় তার কর্মটুকু কেমন ছিল । যেখানে সকল ধর্মের স্রষ্টা , ধর্মে কোন অবস্থাতেই বর্নের স্থান দেয়নি সেখানে কিছু জ্ঞানপাপী মানুষ , মানুষের মধ্যে বর্নের সৃষ্টি করে । যার কারনে শেতাঙ্গ কর্তৃক কৃষ্ণাঙ্গরা চিরকাল নির‌্যাতিত , নীপিড়ীত হয়েছে । সেই নির‌্যাতিত , নীপিড়ীত , অবহেলিত মানুষগুলোর মুক্তির জন্য আমৃত্যু কাজ করেছেন সময়ের এ সাহসী যোদ্ধা । সেই মানুষটি সারা প্রথিবীর সকল মানুষকে শোকের সায়রে ভাসিয়ে ৬ ই ডিসেম্বর চলে গেলেন না ফেরার দেশে । আজ এ বেদনার দিনে একনজরে দেখে নেব নেলসন ম্যান্ডেলার বৈচিত্রময় জীবনকাল –

নাম : পুরো নাম – রোলিহ্লাহ্লা ম্যান্ডেলা । (রোলিহ্লাহ্লা শব্দের শাব্দিক অর্থ হল ‘গাছের ডাল ভাঙ্গে যে’ অর্থ্যাৎ দুষ্টু বা ডানপিঠে ছেলে । তবে বিশ্ববাসীর দরবারে নেলসন ম্যান্ডেলা বা তার গোত্র কর্তৃক দেয়া মাদিবা নামেই তিনি সমধিক পরিচিত ।

পিতার নাম : মাদিবার বাবা গাদলা হেনরি মাপকানইসা । যিনি স্তেজো গ্রামের মোড়ল হিসেবে দায়িত্ব পালন করেন । ম্যান্ডেলার মা ছিলেন নোসেকিনি ফ্যানি । যিনি গাদলা হেনরি ম্যাপকানইসার তৃতীয় স্ত্রী ছিলেন ।

জন্ম : এ মহামানব আফ্রিকা মহাদেশের অন্যতম সম্পদশালী দেশ দক্ষিন আফ্রিকার থেম্বু রাজবংশের ক্যাডেট শাখায় ১৮ জুলাই ১৯১৮ সালে জন্ম গ্রহন করেন । থেম্বু রাজবংশ দক্ষিন আফ্রিকার কেপ প্রদেশের ট্রান্সকেই অঞ্চলের শাসক ছিল । মূলত তার জন্ম হয় ট্রান্সকেই এর রাজধানী উমতাতার নিকটবর্তী ম্ভেজো গ্রামে ।

শিক্ষা জীবন : নেলসন ম্যান্ডেলা বা মাদিবা তার পরিবারের প্রথম সদস্য যিনি স্কুলে পড়াশুনা করা সুযোগ লাভ করেছেন । স্কুলে পড়ার সময় তার স্কুল শিক্ষিকা মদিঙ্গানে তার ইংরেজী নাম রাখেন ‘নেলসন’ । তার প্রাথমিক শিক্ষা শুরু হয় একটি মিশনারী স্কুলে । পরবর্তীতে তিনি ক্লার্কবারি বোডিং ইন্সটিটিউটে পড়াশোনা করেন । যেখান থেকে তিনি জুনিয়র স্কুল সার্টিফিকেট সনদ অর্জন করেন । এরপরে তিনি ফোর্ট-বোফের্ট শহরের শিক্ষাপ্রতিষ্ঠান হেল্ডটাউন স্কুলে ভর্তি হন । কৃতিত্বের সাথে এখান থেকে উত্তীর্ন হওয়ার পরে তিনি ফোর্ট হেয়ার বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অফ আর্টস কোর্সে ভর্তি হন । পরবর্তীতে এখান থেকেই তিনি ব্যাচেলর ডিগ্রি লাভ করেন । এছাড়াও তিনি ইউনিভার্সিটি অব ফোর্ট হ্যায়ার , ইউনিভার্সিটি অব লন্ডন এক্সাটার্নাল সিস্টেম , ইউনিভার্সিটি অব সাউথ আফ্রিকা এবং ইউনিভার্সিটি অব দ্যা উইটওয়াটারস্র্যান্ড এ বিভিন্ন বিষয়ে লেখাপড়া করেন ।

ধর্ম : নেলসন ম্যান্ডেলা আমৃত্যুকাল জন্মসূত্রে পাওয়া খ্রিষ্টান ধর্মের উপর শ্রদ্ধাশীল ছিলেন ।

বৈবাহিক জীবন : ম্যান্ডেলার বয়স যখন মাত্র ২৬ বছর বয়স তখন ‘ইভিলিন ন্তকে মাসের’ সাথে প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন । তবে তাদের বিবাহকাল বেশিদিন স্থায়ী হয়নি । তাদের দাম্পত্যকাল ছিল (১৯৪৪-১৯৫৭) । দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন ‘উইনি মাদিকিজেলা ম্যান্ডেলার’ সাথে । যেখানে তাদের দাম্পত্য জীবন স্থায়ী হয়েছিল (১৯৫৭-১৯৯৬) সাল পর‌্যন্ত । তবে উইনি মাদিকিজেলা ম্যান্ডেলার মৃত্যুর সাথে সাথে তাদের দ্বিতীয় বিবাহোত্তর জীবনের সমাপ্তি ঘটে । অবশেষে নেলসন ম্যান্ডেলার ভাটির বয়সে তৃতীয়বার পূনরায় আবারও বরের সাঝে সজ্জিত হন । ১৯৯৮ সালে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন । এবং তাদের এ বৈবাহিক জীবন নেলসন ম্যান্ডেলার মৃত্যুদিন পর‌্যন্ত অটুট ছিল । পূর্বের দুই স্ত্রী ম্যান্ডেলাকে ছেড়ে গেলেও ‘গ্রাসা ম্যাচেল’ মৃত্যুর ‍দিন পর‌্যন্ত তাকে সঙ্গ দিয়েছেন ।

সন্তান সন্ততি : দীর্ঘ সাংসারিক জীবনে নেলসন ম্যান্ডেলা ৬ টি সন্তানের জনক হন । তাদের নাম ছিল , যথাক্রমে-
Madiba Thembekile.
Makgatho lewanika.
Makaziwe
Maki
Zenani
Zindiziswa

রাজনীতিতে অংশগ্রহন : বর্ণ আন্দোলনের ‍রুপকার নেলসন ম্যান্ডেলা মূলত ছাত্রজীবনেই রাজনীতিতে জড়িয়ে পড়েন । বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি প্রথম বর্ষে বহিষ্কার হন । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে শর্ত দেন তিনি যদি ছাত্র সংসদ নির্বাচন করে ছাত্র সংসদের সদস্য মনোনীত হন তাহলে পূনরায় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পাবেন । এখান থেকেই নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক জীবনের হাতেখড়ি দেন । এরপর থেকে তাকে আর পিছনে তাকাতে হয়নি । ‍তিনি পরিনত বয়স থেকেই আফ্রিকার জাতীয় কংগ্রেস দলের হিসেবে রাজনীতি শুরু করেন । অনেক চড়াই – উৎড়াই পেড়িয়ে নেলসন ম্যান্ডেলা দক্ষিন আফ্রিকার প্রথম গনতান্ত্রিক ভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও তার রাজনৈতিক জীবনের শুরুটা মোটেও আলোকিত ছিল না । বর্নপ্রথার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তাকে আফ্রিকার বর্নবাদী সরকার গ্রেপ্তার করে এবং তার পরে অন্তর্ঘাতসহ নানা অপরাধের দায়ে তাকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করা হয় ।

বন্দি জীবন : ১৯৯০ সালের ১১ ই ফেব্রুয়ারী কারামুক্ত হওয়ার আগে তিনি দীর্ঘ ২৭ বছর কারাবা করেন । এ সময়ের অধিকাংশ সময়েই তিনি ছিলেন রবেন দ্বীপে ।


শান্তি আলোচনার শুরু এবং বর্নবাদের অবসান : দীর্ঘ কারাবাসের পর মুক্ত হয়েই নেলসন ম্যান্ডেলা আফ্রিকার শেতাঙ্গ্ সরকারের সাথে শান্তি আলোচনায় অংশ নেন এবং এরই ধারাবহিকতায় দক্ষিন আফ্রিকায় বর্নবাদের অবসান ঘটে । এবং সকল বর্নের মানুষের অংশগ্রহনে ১৯৯৪ সালে গনতন্ত্র প্রতিষ্ঠা পায় ।
নোবেলসহ বিভিন্ন পুরুষ্কার লাভ : গত চার বছরে নেলসন ম্যান্ডেলা ২৫০ টিরও বেশী পুরষ্কার লাভ করেছেন । তবে সকল পুরষ্কারকে ছাপিয়ে ১৯৯৩ সালে ম্যান্ডেলঅ নোবেল শান্তি পুরুষ্কারে ভুষিত হন । তাছাড়াও তিনি ১৯৯৮ সালে শাখারভ পুরুষ্কারের অভিষেক পুরুস্কারটি যৌথভাবে অর্জন করেন ।

জীবনের সবচেয়ে বড় অর্জন : অনেক পরিশ্রম ও সাধনা করে তিনি তার মূল আন্দোলনে বিজয় লাভ করেন । অর্থ্যাৎ তিনি বিশ্বের বুক থেকে চিরতরে বর্নপ্রথা চিরতরে উপড়ে ফেলতে সক্ষম হন । এটাকেই ধরা নেলসন ম্যান্ডেলার জীবনের সবচেয়ে অর্জন । তবে মানুষের কাছে যখন সৌভাগ্য ধরা দিতে শুরু করে তখন সকল দিক থেকে সু-সময় আসতেই থাকে । অবশেষে আসে জীবনের সবচেয়ে আনন্দের সময় । সময়টা ছিল ১৯৯৪ সালের ১০ ই মে । দক্ষিন আফ্রিকার ইতহাসে প্রথমবার গনতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আফ্রিকার প্রথম গনতান্ত্রিক রাষ্ট্রপতি নির্বাচিত হন । এ সময়ের পর থেকে দীর্ঘ পাঁচ বছরকাল তিনি আফ্রিকার সর্বোচ্চ ক্ষমতায় অবস্থান করেন ।

বার্ধক্যে উপনীত : যৌবনের আড়ালেই লুকিয়ে থাকে বার্ধক্যের চাদর । বয়সের করুন দৃষ্টি থেকে কেউ রেহাই পান না । নেলসন ম্যান্ডেলাও এ ধ্রুব বাস্তবতা থেকে মুক্তি পাননি । ২০০০ সালের পর থেকেই মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়াতেন এ বিপ্লবী । এ জন্য তাকে কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে । সর্বশেষ ২০১৩ সালর শুরুতে তাকে দীর্ঘদিন হাসপাতালে মৃত্যুর মুখোমুখি হতে হয় । কয়েকবার মৃত্যুর সংবাদ প্রচার হলেও তিনি মানুষের ভালবাসার জোড়ে আবারও বিশ্ববাসীর কাছে ফিরে আসেন । তবে তখন থেকেই থেকে গোটা দুনিয়ার মানুষ তার মৃত্যুর প্রহর গুনতেছিলেন এবং তার জন্য চোখের পানি বিসর্জন দিয়ে প্রার্থনা করতে ছিলেন ।

শেষ সত্যকে আলিঙ্গন : দিনের পর দিন নেলসন ম্যান্ডেলার শরীর ভেঙ্গে যাচ্ছিল । অবশেষে ২০১৩ সালের ৫ ই ডিসেম্বর পৃথিবী বাসীকে শেষবারের মত বিদায় জানিয়ে তিনি পাড়ি জমান না ফেরার দেশে ।

আর কোন দিন পৃথিবীবাসী জীবন্ত কিংবদন্তী নেলসন ম্যান্ডেলাকে দর্শন করতে পারবে না । কর্ম মানুষকে অমর করে । নেলসন ম্যান্ডেলার উপস্থিতি না থাকলে কি হবে মানুষ শতাব্দীর পর শতাব্দীর মানুষ তাকে অকুন্ট চিত্তে তাকে স্মরন করবে । বিদায় মাদিবা বিদায় ! যেখানেই থাক মানবতার মুক্তির জন্য প্রার্থনা করো । ভালো থেকে তুমি তোমার কর্মের গুনে ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×