somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যকা
রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

ভিশন ২০২১ ও ভিশন ২০৩১

১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নবম জাতীয় সংসদ নির্বাচনে , নির্বাচনী ইশতেহারে আওয়ামীলীগের পক্ষ থেকে জনগনের সামনে যে মূলো ঝুলানো হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল ভিশন ২০২১ । দশম জাতীয় সংসদ নির্বাচন শুরুর প্রারম্ভে সেই একই মূলো উম্মোচন করতে শুরু করেছে বাংলাদেশ ন্যাশনালিষ্ট পার্টি বি এন পি । তারাও প্রচার চালাচ্ছে ভিশন ২০৩১ কে সামনে রেখে । আওয়ামীলীগ জনগকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নে বিভোর করে জাতিকে বে-সামাল তথ্য প্রযু্ক্তি উপহার দিয়েছে ! বি এন পিও কম কিছুর নিশ্চয়তা দিচ্ছে না । বাঙালী জাতি কে , যে দল বেশী আশা দেয় এরা তার পক্ষে কথা বলতে শুরু করে ।

বাংলাদেশ সংসদীয় গনতন্ত্রের দেশ । সংবিধান অনুযায়ী নির্বাচিত কোন দল পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকতে পারবে । তারপর সংসদ ভেঙ্গে দিয়ে পূনরায় নির্বাচন দিতে হবে । বাংলাদেশের বর্তমান অসুস্থ রাজনীতির সাথে যারা জড়িত তারা অনেকেই গভীর জলের মাছ । জাতিকে আকাশ কুসুম স্বপ্ন দেথাতে তারা কখনও পিছু হটেন না । ২০০৮ সালের নির্বাচিত দল আইনানুযায়ী ২০১৩ সাল পর‌্যন্ত ক্ষমতায় থাকতে পারবে । পরবর্তী নির্বাচনে যদি জনগন তাদের চায় , তাহলে তারা পুনরায় নির্বাচিত হতে পারবে । জনগন তাদের ব্যাপারে ভিন্নমত পোষণ করলে তাদের বিদায় নিতে হবে ।

ক্ষমতার লিপ্সা সবার কম বেশি থাকে । গনতান্ত্রিক কোন দেশে ক্ষমতাকে স্থায়ী করতে চাওয়া গনতন্ত্রকে অপমান করার সমান । একনায়কতন্ত্রের মনোভাবাপন্ন কোন গোষ্ঠী জনগনের মতামতের বিরুদ্ধে গিয়ে তাদের ক্ষমতাকে স্থায়ী করার চিন্তা করতে পারে । দূরের কোন সীমানা নির্ধারণ করে জাতিকে আশার স্বপন দেখানো দোষের কিছু নয় , যদি কথার সাথে কাজের মিল থাকে । নিজেদের মধ্যে জবাবদিহিতার মনোভাব থাকলে অন্যায় কাজ করা থেকে বিরত থাকা সম্ভব । ধর্মীয় অনুশাসনের উপস্থিতিও মানুষকে ন্যায় প্রতিষ্ঠায় বাধ্য করে । কিন্তু যখন নিজেরা মুখে গনতন্ত্রের বুলি ফুটিয়ে মনে মনে স্বৈরতন্ত্রের ভাবধারা পোষন করেন তখন জনগন তাদের বিপক্ষে যাবে এটাই তো স্বাভাবিক । জনগন যখন অনেক চেষ্টা করেও তাদের মুখের ভাষা শাসক গোষ্ঠীর কানে পৌঁছাতে ব্যর্থ , তখন তাদের সামনে ব্যালট পেপারই অস্ত্র হিসেবে বিবেচিত হয় । আব্রাহাম লিংকন “ বুলেটের চেয়ে ব্যালটকে বেশি শক্তিশালী” হিসেবে আখ্যায়িত করেছিলেন । গনতন্ত্র প্রতিষ্ঠার এ মহাসৈনিক বুঝেছিলেন , জনগনের ব্যালটের ক্ষমতা কত বেশী তীক্ষ্ণ । বিশ্বের যে সকল দেশে গনতন্ত্র চালু আছে তার প্রত্যেকটা দেশে প্রতাপশালী শাসকরা জনতার রোষে পড়লে কেউ রক্ষা পায়নি । স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের দেশেও এর ব্যতিক্রম হয়নি । স্বাধীনতার পরেও কিছুদিন গনতন্ত্র স্বৈর-শাসকদের করায়ত্বে ছিল । ১৯৯১ সালে স্বৈর-শাসকদের থেকে গনতন্ত্র মুক্তি পাওয়ার পর নির্বাচনে জয়ী প্রার্থীরা উপলব্ধি করতে পেরেছিল জনগনের ক্ষমতার বহর কত লম্বা । কোন সরকার তাদের শাসন আমলে দূর্নীতি বা কোন ধরনের জন-বিদ্বেষী কাজ করে রক্ষা পায়নি । বিজ্ঞান-প্রযুক্তির অগ্রসরের সাথে সাথে রাজনীতিকদের মস্তিষ্কে হাইব্রীড বুদ্ধির আগমন ঘটল । তারা এখন আর কোন ধরনের ঝুঁকি নিতে নারাজ । এতদিনে তাদের অপকর্মের যে সকল দোষ তাদের মাথায় চাপত , তা জনগনের মাথায় চাপানোর জন্য তারা বেশ যোক্তিক কৌশল অবলম্বন করতে আরম্ভ করেছে । কেউ তাদের উদ্দেশ্যে আঙুল উঁচিয়ে কোনপ্রকার দোষের কথা উচ্চারণ করবে তার কোন সুযোগ তারা অবশিষ্ট রাখে নাই ।

২০০৮ সাল থেকে রাজনীতেতে এই নব্য প্রথার সংযুক্তি । জনগন তাদেরকে পাঁচবছরের জন্য শাসন কার‌্য পরিচালনার ক্ষমতা দিলেও তারা ৫ বছরের জন্য কোন ইশতেহার দেয় না । তাদের ভাষ্য মতে তাদেরকে ২০২১ সাল পর‌্যন্ত সময় দেয়া হলে , তারা দেশের উন্নতির বান ডেকে দিবে । তৃতীয় বিশ্বের এ উন্নয়ণশীল দেশটা অর্থনৈতিক ভাবে অর্খনৈতিক পরাশক্তিতে রুপান্তরিত হবে । দেশ সম্পূর্ন ভাবে তথ্য প্রযুক্তি নির্ভর হয়ে যাবে । এ দেশটা মাত্র ১৩ বছরের মধ্যে এ্যানালগ থেকে ডিজিটালে পৌঁছে যাবে । প্রতিঘর থেকে অন্তত একজন লোক চাকরি পাবে । দরিদ্রতা বলতে কোন কিছু থাকবে না । এককথায় দেশটা স্ব-নির্ভর হয়ে উঠবে । প্রস্তাবগুলো অবশ্যই আশাপ্রদ । মাত্র তেরটা বছর যদি তাদেরকে দেয়া যেত তাহলে দেশটা চেনাই যেত না ।

স্বাধীনতার পার ৪২ বছর অতিবাহিত হলেও যে সকল কাজের কোন অগ্রগতি হলো না সেই সকল কাজ মাত্র এক যুগের কিছু বেশি সময়ে করা আদৌ সম্ভব ? বাংলাদেশের চলচিত্র জগতের বর্তমান সমযের আলোচিত তারকা অনন্ত জলিলের কাছে অসম্ভব বলে কিছু না থাকলেও আমরা যারা আম-জনতা তাদের কাছে অনেক কিছুই সাধ্যের বাইরে । আমাদের একটা সীমাবদ্ধতা আছে । জনগন অসম্ভব কিছু দাবি করেনা কিন্তু জনগনের যে সকল দাবী সরকার অনায়াসে পূরণ করতে পারে তারা সেগুলো পাওয়ার আশা বা দাবী অবশ্যই করতে পারে । সরকার যদি উদ্যোগী হয়ে জনগনের চাহিদার পরেও উপরন্তু অতিরিক্ত কিছু করতে চায় সেজন্য তাদেরকে সহযোগিতা এবং সাধুবাদ জানানো দরকার । কিন্তু যাদের সামান্য পাঁচ বছরের কাজগুলি জনগনকে খুশি না করে হতাশায় নিমজ্জিত করে , তাদেরকে এক যুগ সময় দেয়ার মত বোকামী এ দেশের জনগন পূনরায় করবে কিনা তা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে ।

গত পাঁচবছরে সরকার যে সকল কাজ করেছে তাতে উন্নয়ণ মূলক কাজের চেয়ে বিতর্কিত কাজের পরিমানই বেশি ছিল । জনগনের আশা-আকাঙ্খাকে ভূলন্ঠিত করে তারা বিদেশী প্রভূদের মনোরঞ্জের চেষ্টায় অধিক পরিমানে মনোযোগী ছিল । এ কারনে আগামী নির্বাচনে যদি জনগন তাদেরকে পূনরায় নির্বাচিত করে সরকার গঠন করার সুযোগ না দেয় তবে সকল দোষ জনগনের মাথায় উঠবে । তারা তো এক যুগ সময় চেয়েছিল । যেহেতু জনগন তাদেরকে সে সময়টুকু দেয় নাই সুতরাং তাদের কোন দোষ নাই , সব দোষ জনগনের । জনগনই তাদের স্বপ্নকে পূরন করার সুযোগ দেয়নি । এ দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে দেয় নি ।

বাংলাদেশকে বিশ্বের যে সকল দেশ চিনতো না তারাও বাংলাদেশকে চিনে ফেলেছে । বাংলাদেশ বলতে তারা চিনে , যে দেশের শান্তি শৃঙ্খলারক্ষাকারী বাহিনী মানুষকে পাখির মত গুলি করে হত্যা করে । যে দেশে ন্যায় বিচার আশা করা অন্যায় । যে দেশে বাক স্বাধীনতা বলতে কিছুই নাই । সত্য কথা বললেই শাস্তির মূখোমূখি হতে হয় । বিচারক কর্তৃক কোন বিচারের রায় ঘোষণার আগেই তা সংবাদ মাধ্যমে প্রকাশ পায় । ছাত্র-ছাত্রীদের পরীক্ষার প্রশ্ন পরীক্ষার আগের দিন পত্রিকায় আসে । যে দেশের আইন প্রনেতারা নিজেদের পিস্তল দিয়ে সঙ্গীদের গুলি করে সে দেশকে বিশ্বের মানুষ না চিনে পারে ! মন্ত্রীর গাড়ীতে বস্তাভর্তি টাকা পাওয়ার পরেও তাকে দপ্তর-বিহীন মন্ত্রী বানিয়ে রাখা হয় । দেশের মানুষের কাছে সবচেয়ে বেশি দূর্নীতিবাজ মন্ত্রী হিসেবে যিনি পরিচিত তাকে চরিত্রবান বলে স্বয়ং প্রধানমন্ত্রী কর্তৃক পরিচয় করানো হলে সে দেশের কথা বিশ্ব না জেনে পারে ?

সুতরাং আওয়ামীলীগ এবং বি এন পির কাছে এ দেশের প্রত্যেকটা মানুষের দাবী আপনারা পাঁচবছরে যতটুকু করতে পারবেন , ঠিক সেটুকুর নিশ্চয়তা জনগন আপনাদের কাছে থেকে আশা করে । বাড়তি কিছুর লোভ দেখানোর কারনে জনগন আপনাদেরকে এখন আর সত্যবাদী হিসেবে আপনাদের কথাকে মূল্যায়ন করতে চায়না । একদল একটি পদ্মা সেতু করতে ব্যর্থ হলে আরেক দল দুইটি পদ্মা সেতু নির্মানের ঘোষণা দেয় । আমরাও আশায় বুক বাঁধি । হয়ত আমাদের জন্য নতুন কিছু হচ্ছে । সে আশায় ‘গুড়ে বালি’ দিয়ে সময় তার আপন গতিতে আমাদেরকে নতুন ধোঁকার সাথে পরিচয় করিয়ে দেয় । সুতরাং আপনাদেরকে কপটাচারী হিসেবে চিনতে চাই না । আপনারা এ দেশের আশা-আকাঙ্খার প্রতীক । ঠিক যতটুকু পারবেন ততটুকুর নিশ্চয়তা দিন । তাতেই জনগন সন্তুষ্ট । বেশি ভোগ করাতে গিয়ে আপনাদের কথাগুলোকেই শুধু মাত্র ভোগ্য করে ফেলেছেন । আপনাদেরকে মানুষ অতীতেও যথেষ্ট মূল্যায়ণ করেছ , ভবিষ্যতেও যথাযথ মূল্যায়ন করবে । তবে আপনাদেরকে আপনাদের কথা-বর্তার ব্যাপারে যথেষ্ঠ সংযত হতে হবে । বিশ্বে দরবারে এ দেশ এ জাতিকে হাসির পাত্র বানাবেন না । তাতে আপনারাও হাসির খোরাক হয়ে যেতে পারেন । সুতরাং ভিশন ২০২১ অথবা ভিশন ২০৩১ নয় । আগামী পাঁচ বছরের জন্য কে কি করতে পারবেন সেটা ভেবে জনগনকে বলূন । জনগন তাতেই আপনাদেরকে নির্বাচিত করবে ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×