somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যকা
রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

একটি তুলনামূলক তর্ক

৩০ শে জুন, ২০১৫ রাত ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভূমিকা-আমাদের দেশে ফেসবুক ব্যবহার করিবার ক্ষেত্রে মেয়েদের চাইতে ছেলেদের আনুপাতিক হার উল্লেখযোগ্য সংখ্যক বেশি পরিলক্ষিত হইতেছে । অবশ্য ইদানীং অসম ব্যবহার নীতির দ্রুত হৃাস ঘটিতেছে । স্মার্ট ফোন বা দামী ফোন, ট্যাব, এবং ল্যাপটপ ব্যবহারের করিবার ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক এগিয়ে থাকিবার পরেও ফেসবুকে মেয়েদের উপস্থিতি কম হওয়ায় জাতীয় উন্নতির পরিকল্পনার রূপরেখা অঙ্কনকারীরা কিছুটা দুশ্চিন্তাগ্রস্থ হইয়া পড়িয়াছে । তাহারা ভাবিয়া ভাবিয়া গুটিকয়েক গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করিয়া ফেলিয়াছে ।
.
.
যেই সকল ক্ষেত্রে মেয়েরা উদার এবং যেখানে কৃপণ !
.
.
বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারী মেয়েরা যে কোন পোষ্ট পড়িবার পরে লাইক দেয় । তাহাদের মধ্যে পাইকারী দরে লাইক দেওয়ার প্রবনতা খুব কম পরিমানে পরিলক্ষিত হয় । সাজুগুজু ও ফ্যাশন সম্পর্কে যতগুলো পেইজ আছে তাহাতে তাহাদের উপস্থিতি থাকবেই বলিয়া স্থির বিশ্বাস জন্মাইতে তাহারা এক প্রকার বাধ্য করিয়াছেন । কালে-ভদ্রে মেয়েরা ছেলেদের স্ট্যাটাসে কিছু কিছু কমেন্ট করিলেও ভুলেও তাহারা তাহাদের বান্ধবীদের স্ট্যাটাসে কমেন্ট করার মত বোকামী করেনা । কিছু নামকরা সেলিব্রেটিদের বিশেষ করে তাহসান টাইপের ছেলেগুলো সম্পর্কে তাদের আবেগ দেখলে মনে হয়ে এদেশে আর কোন ছেলে নাই ! কোন ছেলের অপরাধের কথা বলিয়া কোন মেয়ে যদি কোন পোষ্ট দিয়া বসেন তবে সবাই মিলিয়া ছেলেগোষ্ঠীর চৌদ্দগুষ্ঠী উদ্ধার করিয়া ছাড়েন । ইনবক্সের ব্যাপারটা গোপন রাখিলাম । আরও কিছু লিখিতে চাচ্ছিলাম কিন্তু ভয়ের সাথে সমানে শঙ্কা জাগিতেছে । কেননা তাহাদের থেকে আমি যা দু’একটা লাইক-কমেন্ট পাই তাহা যদি বন্ধ হইয়া যায় !
.
.
যেই ক্ষেত্রে ছেলেরা উদার এবং যেখানে কৃপন !
.
.
বেশির ভাগ ফেসবুক ব্যবহারকারী ছেলের পোষ্ট না পরেই লাইক দেয়ার অভ্যাস । এ কারনে কেউ কেউ মাঝে মধ্যে চারিত্রিক প্রশ্নাবলী সংক্রান্ত বিপদেও পতিত হন বলিয়া অতীতে প্রতীয়মান হইয়াছে । কেউ কেউ মেয়েদের পোষ্ট পাইলেই সেইখানে লাইক এবং কমেন্টের বন্যা বসিয়ে দেয় । ছেলেরা তাদের স্বগোত্রীয় বন্ধুদের ক্ষেত্রে লাইক ও কমেন্ট প্রদানে কার্পণ্য দেখাইতে সিদ্ধহস্ত হইলেও মেয়েদের যে কোন জাতীয় পোষ্টে লাইক-কমেন্টের ঝড় উঠিয়ে দেওয়ার মানসিকতা প্রদর্শন করিয়া থাকে । বেশির ভাগ ছেলেদের বিশেষ কোন এক মেয়ে সেলিব্রেটির প্রতি আসক্তি দেখা যায়না । তাহারা নায়লা নাঈম, লিওন থেকে শুরু করে তিশা কিংবা নাজনীন আক্তার হ্যাপী পর্যন্ত সবাইকে পেতে মরিয়া !! ইনবক্স সম্পর্কে কিছুই বলিবনা । ছেলেদের সম্পর্কে বেশি কিছু বলিতে সাহস পেলুম না কেননা ওদিকে কাঁদা ছুড়িলে তার কিঁয়দাংশ তো আমার গায়েও লাগিবে । তাই এক্ষেত্রে সুশীল সাজিবার চেষ্টাটাই বহাল থাকিল ।
.
.
উপসংহার-এতকাল ছেলেদের প্রতি মেয়েদের কিংবা মেয়েদের প্রতি ছেলেদের আসক্তিকে অপরাধ হিসেবে বিবেচনা করা হইত কিন্তু সে অধ্যায় বন্ধ করিয়া দেওয়ার মোক্ষম সময় জাতির সামনে উপস্থিত হইয়েছে । এখন থেকে ছেলেদের প্রতি ছেলেদের এবং মেয়েদের প্রতি মেয়েদের আসক্তিকে অপরাধ হিসেবে বিবেচনা করিতে শুরু করিতে হইবে । এক্ষেত্রে আমরা আমেরিকান নীতি অনুসরন করিবনা । দুঃখিত কামেরিকা । অবশ্য কতিপয় কুলাঙ্গারকে তোমাদের পক্ষে পাইবে !!
.
.
facebook.com/raju69mathbaria/
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৫ রাত ৯:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×