somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যকা
রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

রাজন-রাকিব………………..কতটা লম্বা হবে ওদের সারি ?

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিলেটের রাজনের পর এবার খুলনার রাকিব…….একটি চলমান প্রক্রিয়ার অংশ মাত্র ! মিষ্টি চাহনির রাকিবের মায়া ভরা মুখ পাষন্ডদের হৃদয়ে এতটুকু মায়ার জন্মদিতে সক্ষম হয়নি । পায়ুপথে কম্প্রেসার মেশিন লাগিয়ে পেটের ভিতর হাওয়া ঢুকিয়ে মাত্র কয়েক মিনিটেই পৃথিবীর বৃন্ত থেকে ওরা ছিড়ে নিলো আরেকটি ফুল । রাজনের মৃত্যুর স্থিরচিত্র দেখে বুকে রক্তক্ষরণ হয়নি কিংবা চোখের পানি ঝড়েনি এমন মানুষ বাংলার বুকে একজনও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ ! সিলেটে নরপিশাচদের হাতে রাজনের মৃত্যু এবং রাকিবকে হত্যার খবরে গোটা দেশ কম্পিত হয়েছে । মানবতা আবারও নতুন করে ধাক্কা খেয়েছে, ডুকরে কেঁদেছে ।


রাজন-রাকিবের পূর্বে এদেশের আর কোন শিশু এদের মত ভাগ্যবরণ করেনি সেটা নিশ্চিত করে বলা যায়না । তবে রাজন এবং রাকিবের হত্যার খবর মিডিয়ায় আসার সূত্রে আমরা তাদের হত্যার প্রতিবাদ করেছি, বিচার চেয়েছি । তবে লক্ষ্যনীয় যে, নিয়ত আমাদের মানবতাবাদী শক্তি দূর্বল হয়ে যাচ্ছে, প্রতিরোধের স্বর নিচু এবং বিবেকবোধ ভোতা হচ্ছে । শিশু রাজনের হত্যায় সংবাদে প্রতিবাদমূখর হয়ে যেমন সমগ্র দেশ জেগেছিল তেমনভাবে সাড়া আসেনি রাকিবের হত্যাকারীদের বিচারের দাবীতে । ভবিষ্যতে অন্য কোন শিশু রাজন-রাকিবদের ভাগ্যবরণ করলে হয়ত আমরা সে খবর শুনেই কান ফিরিয়ে নেব; এটাই যে আমাদের অভ্যাস ।


রাকিবের মা সন্তান হারিয়ে যেভাবে আহাজারি করছে সেটা গোটা দেশের মানুষের চিত্র হওয়া উচিত ছিল কিন্তু রাকিব-রাজনের দূর্ভাগ্য; আমরা যে আপন স্বার্থান্ধ । রাকিব হত্যার বিচার হবে কি হবে না সেটা সময় বলবে কিন্তু রাজনের হত্যাকারীদের বাঁচাতে যেমন সিলেটে কর্মরত জনকয়েক পুলিশ সদস্য জোর চেষ্টা চালিয়েছিল তেমন কোন পুলিশ সদস্য খুলনায় নাই এ কথা কে নিশ্চিত করে বলতে পারে ? আজ অপরাধকর্মে জড়িত এদেশের আসামীদে পাকড়াও করতে হয় সাধারণ মানুষের অথচ যারা আইনের প্রয়োগকারী তারা দর্শকের ভুমিকায়। ক্রসফায়ারে দু’চারজন নিরীহ মানুষ জীবন হারাতে পারে অথচ রাজন-রাকিবের হত্যাকারীদের দিকে কারো অস্ত্রের নল তাক হয়না ! আমরা যারা সাধারণ মানুষ তারা রাজনের বেলায় সরব প্রতিবাদ জানিয়েছিলাম, রাকিবের হত্যার খবর শুনে আহ ! শব্দ উচ্চারণ করেছি কিন্তু ভবিষ্যতে আহ! শব্দটিও উচ্চারণ করবো কি ?


রাজন-রাকিবের জন্য কারো দোষ নাই ! দোষ ওদের কপালের ! কেন ওরা গরীব পিতা-মাতার অসহায় সন্তান হয়ে জন্মেছিল ? মানবতার ধ্বনি আজ অস্তমিত এবং মানবাধিকার রক্ষাকারীদের আন্দোলনের স্ফুলিঙ্গ এখন হিমাগারে বিশ্রামরত । গরীবের আবার কিসের মানবাধিকার ? কারো কারো ভাব দেখে মনে হয় তারা বলতে চাচ্ছে, ওরা মানুষের স্বীকৃতি পাচ্ছে এটাই তো ওদের সৌভাগ্য ! গরীবের পক্ষে যে নজরুল ইসলাম উচ্চকন্ঠে প্রতিবাদ করেছিলেন সে কিংবা তার মত তো আর কোন সৎসাহসী আমাদের মধ্যে অবশিষ্ট নাই । কে আজ সাহস করে বলবে, ‘লেখা হয় যেন আমার রক্ত দিয়ে ওদের সর্বনাশ’ । রাজন কিংবা রকিব ওদের হত্যার বিচার হলেই কি বা না হলেই কি ! ………………..অপেক্ষা করুণ যেদিন আপনার সন্তান, ভাই রাজন-রাকিবের কাতারে শামিল হবে সেদিন প্রতিবাদ করবেন ! রাজন হত্যার মাসাবধিকাল পরে রাজনের মা-বাবা মানবাধিকার কমিশনের কর্তাবাবুর মুখ দর্শন করতে পেরেছিল হয়ত রাকিবের বাবা-মাও এ সৌভাগ্য থেকে বঞ্চিত হবে না !!


রাজু আহমেদ । কলামিষ্ট ।
facebook.com/raju69mathbaria/

সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মুমূর্ষু কবিতা

লিখেছেন সালমান মাহফুজ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১১



আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ এসেছে শরৎ

লিখেছেন ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১



শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।

ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ। 

স্নিগ্ধ  বাতাস দোলা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×